আল্লাহ তা'য়ালার থেকে প্রদত্ত প্রাণী গুলির মধ্যে সব থেকে আজব প্রাণীর নামটি হল মানুষ। আর মানুষ হলো সৌন্দর্যের পূজারী। তাই মানুষ নানা কারণেই সুন্দর্য অর্জন করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে। অনেকেই রয়েছে যারা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে। কোন দ্বিধা ছাড়াই সৌন্দর্য নানা ধরনের হতে পারে। যেমন: বাসা বাড়ির সৌন্দর্য, নিজের ঘরের সৌন্দর্য নিজের পড়ার টেবিলের সৌন্দর্য, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুলির সৌন্দর্য, নিজের শরীরের সৌন্দর্য, নিজের ত্বকের সৌন্দর্য এই ধরনের অনেক সৌন্দর্য হতে পারে। মানুষের আকাঙ্ক্ষার বস্তু হলো সৌন্দর্য। কেননা মানুষ সৌন্দর্যকেই সব সময় সন্ধান করে থাকে, আর এই সৌন্দর্য অর্জন করার জন্য মানুষ নানা ধরনের পদ্ধতি অবলম্বন করে। এছাড়াও মানুষ সৌন্দর্য অর্জন করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে ও দ্বিধা বোধ করে না।
আজকের এই পোস্টে আমরা তেমনি কিছু সৌন্দর্যের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আজকের এই পোস্টে আমরা বাসা বাড়ি,পড়ার টেবিল, নিজের ঘরের সৌন্দর্য নিয়ে আলোচনা করব না। তবে আজকের এই পোস্টে আমরা আপনাদের শারীরিক সৌন্দর্য অর্থাৎ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার কিছু পদ্ধতি বা উপায় আপনাদের সামনে উপস্থাপন করব। যেগুলি কে অনুসরণ করে আপনারা খুব সহজেই নিজের ত্বকে আরো সুন্দর বা সৌন্দর্য তে বৃদ্ধি করতে পারবেন।
মানুষ সব সময়ই সৌন্দর্য কে অনুসন্ধান করে। তবে বিশেষ করে মেয়েরা এই দিক দিয়ে একটু এগিয়ে। তারা কোন আছার অনুষ্ঠানের জন্য প্রায় এক দুই মাস আগে থেকেই সৌন্দর্য চর্চার প্রস্তুতি নিয়ে থাকে। মেকআপ করার প্রস্তুতি নিয়ে থাকে, মেসিং ড্রেস, কেনাকাটা সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়ে থাকে। তবে আজকে এই পোস্টে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। ঘরোয়া উপায়ে করার এমন পাঁচটি ফেসপ্যাক যেগুলি আপনারা খুব সহজেই ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েই তৈরি করতে পারবেন। আর এই ফেসপ্যাক গুলি যদি আপনি সপ্তাহে দুই তিনবার ব্যবহার করেন তা হলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, কোমল ও মসৃণ হবে। এছাড়াও দ্যুতিময়, উজ্জ্বল, লাবণ্যময় ত্বক বাড়াতে সাহায্য করবে। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে বানানোর সেই পাঁচটি ফেসপ্যাক তৈরির পদ্ধতি-
আমরা আপনাদের সামনে যে পাঁচটি ফেসপ্যাক তৈরির প্রণালী উপস্থাপন করব। সেগুলি আপনারা আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাঁড়ায় তৈরি করতে পারবেন। আজকের এই পোস্টে আমরা যে যে পাঁচটি ফেসপ্যাক তৈরির পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পাঁচটি হলো মুলতানি মাটি ও টক দই এর ফেসপ্যাক, অ্যালোভেরা এর ফেসপ্যাক মধু ও কফি ফেসপ্যাক, হলুদ ও টক দই এর ফেসপ্যাক, টক দই ও মধুর ফেসপ্যাক। ফেসপ্যাক গুলির নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে, এই ফেসপ্যাক গুলি খুব সহজেই ঘরোয়া উপায়ে তৈরি করা যাবে। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে ঘরোয়া উপায়ে তৈরি করার যায় এমন এই পাঁচটি ফেসপ্যাক তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক-
মুলতানি মাটি ও টক দই দিয়ে ফেসপ্যাক তৈরির প্রণালীঃ
এক চা চামচ মুলতানি মাটি, দুই টেবিল চামচ দই ও এক টেবিল চামচ বেসন এক সঙ্গে নিয়ে সুন্দর ভাবে মসৃণ একটি পেস্ট তৈরি করে নিন। এরপর এই ফেসপ্যাকটি কে মুখে ভালো ভাবে লাগিয়ে নিন এবং ২০ মিনিট পর পানি দিয়ে ভালো ভাবে মুখটি কে ধুয়ে ফেলুন। এই রকম করে সপ্তাহে দুই তিনবার এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন ফলাফল পাচ্ছেন কিনা?
মুলতানি মাটি ও টক দই এর এই ফেসপ্যাক টি আপনার স্কিল ইনফেকশন কমাবে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে, ত্বকের যদি অতিরিক্ত তেল তেল ভাব থাকে, তাহলে সেই তেল তেল ভাবকে শোষণ করে ফেলবে। এছাড়া ও যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে, তারা এই ফেসপ্যাক টি থেকে ভালো রকম কার্যকারিতা পাবেন।
অ্যালোভেরা ফেসপ্যাক তৈরির প্রণালীঃ
২ টেবিল চামচ এলোভেরা জেল এর সঙ্গে কয়েক ফোটা লেবুর রস ভালো ভাবে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এরপর সেই ফেস প্যাক টি মুখে ও গলায় ভালো ভাবে লাগিয়ে নিন। এবং এই ফেস প্যাক টি লাগানোর পর, যতক্ষণ না এই ফেসপ্যাক টি শুকিয়ে না যায় ততক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে সুন্দর ভাবে মুখ ও গলা ধুয়ে ফেলুন, এই রকম করে সপ্তাহে দুই তিন বার এই প্যাক টি ব্যবহার করুন।
অ্যালোভেরার জেল দিয়ে তৈরি এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বক সুস্থ থাকবে। ত্বকের মধ্যে থাকা অতিরিক্ত তেল শোষণ করবে। এছাড়াও ত্বক কে পরিষ্কার করতে ও এই ফেসপ্যাক ভালো কাজ করে। এর থেকে ও বড় কথা এই ফেস প্যাকটি ব্রণের সমস্যা কে কমিয়ে ফেলে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
মধু ও কফি দিয়ে তৈরি ফেসপ্যাক তৈরির প্রণালীঃ
এক চা চামচ মধু ও এক টেবিল চামচ কফি কে একত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন এবং সেটিকে ভালোভাবে মুখে লাগান। এই ফেস প্যাকটি মুখে লাগানোর দশ মিনিট পর দুই হাত দিয়ে মুখ টিকে গোলাকার গতিতে ম্যাসাজ করতে থাকুন। এর কিছুক্ষণ পর মুখ থেকে ভালোভাবে ধুয়ে ফেলুন।
মধু তে থাকার উপাদান ত্বক কে ময়েশ্চারাইজার করে। এছাড়াও কফি তে থাকা ক্যাফেইন ত্বক কে এক্সফোলিয়েট এর পাশা পাশি ত্বকের ফোলা ভাব কমাতে সাহায্য করে থাকে।
আরো পড়ুনঃ ফাইবার থেকে টাকা ইনকাম করার উপায়।
হলুদ ও টক দই দিয়ে তৈরি ফেসপ্যাক তৈরির প্রণালীঃ
দুই টেবিল চামচ দই এর সঙ্গে আধা চা চামচ হলুদ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তৈরি হওয়া সেই পেস্ট টি কে মুখে ও গলায় সুন্দর করে লাগিয়ে ফেলুন। তারপর ত্বকে হালকা করে ম্যাসাজ করে নিন এবং ১৫ মিনিটের জন্য এমন ভাবেই রেখে দিন। এর কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে মুখ ও গলা কে ভালোভাবে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক একটি ব্যবহার করার ফলে আপনার ত্বক সুস্থ ও সংক্রমণমুক্ত থাকবে, ত্বকের ভেতর পরিষ্কার হবে, এছাড়াও ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাবে।
আরো পড়ুনঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে, আইসিসি। জেনে নিন? বাংলাদেশের মেয়েদের খেলার সময় সূচি।
মধু ও টক দই দিয়ে তৈরি ফেসপ্যাক তৈরির প্রণালীঃ
এক চা চামচ মধু, এক চা চামচ ওটস ও এক টেবিল চামচ দই একত্রে নিয়ে ভালোভাবে সেগুলি কে মিশিয়ে ফেলুন। এরপর সেই পেস্ট টি কে মুখে লাগিয়ে ফেলুন। তারপর পনেরো মিনিট অপেক্ষা করুন এবং হালকা গরম পানি দিয়ে মুখকে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যা কটি আপনার শুষ্ক ত্বককে নরম করবে, ত্বকের মশ্চারাইজার নিয়ে আসবে। এছাড়াও প্রদাহ কমাতে সাহায্য করবে।
আরো পড়ুনঃ ফায়ার সার্ভিস কে কল করার নিয়ম।
আপনারা চাইলে নিজের রূপচর্চা করার জন্য বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উপরোক্ত এই পাঁচটি ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন সপ্তাহের শুধুমাত্র দুই থেকে তিনবার ব্যবহার করলেই এগুলির কার্যকারিতা নিজের ত্বকের মধ্যে লক্ষ্য করা যায় আর মানুষ যেহেতু সৌন্দর্যের পূজারী তাই মানুষ সব সময় চেষ্টা করে সুন্দর চোখে নিজের চেহারার মাধ্যমে প্রদর্শন করার তবে সেই সৌন্দর্য ইসলামের দৃষ্টি কোন থেকে শুধুমাত্র মাহারামদের মাঝেই সীমাবদ্ধ রাখা উচিত তবে ইসলাম বারণ করেনি সৌন্দর্য চর্চা করতে তাই জন্য মুসলিম নারীরা চাইলেই রূপচর্চা বা সৌন্দর্য চর্চা করতে পারে আর সেই সৌন্দর্য চর্চা করার জন্য উপরে উপস্থাপিত এই পাঁচটি ফেসপ্যাক তৈরি করতে পারেন আর উপরে উপস্থাপিত এই ফেসপ্যাক তৈরির প্রণালী খুবই সহজ আর এগুলি ঘরে থাকা জিনিসপত্র দ্বারাই তৈরি করা যায় তাই রূপচর্চা বা সৌন্দর্য ফর্সা হবে আরো সহজ।
প্রতিদিন এই রকম নিত্য নতুন টিপস মূলক আপডেট ও স্বাস্থ্য ও রূপচর্চা, শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ধরনের তথ্য পাবার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
