Trending

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে, শিক্ষা মন্ত্রণালয। SSC & HSC Exam 2023.

করোনা মহামারীর কারণে নানা ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মানবজাতি। তবে এত সব ক্ষয়ক্ষতির মধ্যে অন্যতম ক্ষয়ক্ষতি হল শিক্ষা ব্যবস্থার মাঝে বাধা চলে আসা। করোনার কারণে দেশের শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তাই এর প্রভাব শিক্ষা ব্যবস্থায় কতটা পড়তে পারে, তা নিশ্চয়ই আপনাদের বোধগম্য রয়েছে। তবে এই ক্ষতি কে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের কর্মসূচি ও নির্দেশনা গ্রহণ করেছে। এছাড়াও করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে অন্যতম একটি ক্ষয়ক্ষতি হল নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। কখনো দিতে হয়েছে অটো পাস, কখনো নিতে হয়েছে সাবজেক্ট কম করে পরীক্ষা।

এছাড়া ও নিতে হয়েছে সময় ও নম্বার কমিয়ে পরীক্ষা। তাই শিক্ষা মন্ত্রণালয় চাইবে শিক্ষার্থীদের কে ঠিক আগের মতো পরিবেশে নিয়ে আসার। এ কারণে শিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছে, এর মধ্যে অন্যতম একটি কর্মসূচি হলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণ। ২০২২ সালের এসএসসি পরীক্ষা বর্তমানে সময়ের চলমান, আর এইচএসসি পরীক্ষার নির্দিষ্ট সময় সূচি প্রকাশ করেছে, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সময়সূচি তে বলা হয়েছে, নভেম্বর মাসের ৬ তারিখ থেকে এসএসসি পরীক্ষা গ্রহণ করা হবে আর বর্তমান সময়ে চলমান এসএসসি পরীক্ষা ১৫ই সেপ্টেম্বর থেকে গ্রহণ করা হবে এই পরীক্ষা। এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার দুইটি পরীক্ষা সঠিক ভাবে সম্পূর্ণ গ্রহণ করা হয়েছে।


২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে, শিক্ষা মন্ত্রণালয। -- জেনে নিন! কি সেই সিদ্ধান্ত।

শিক্ষা মন্ত্রণালয় যেহেতু চাচ্ছে, শিক্ষা ব্যবস্থার সুনিল ফিরিয়ে আনতে এবং আগের মত নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ করতে। তাই শিক্ষা মন্ত্রণালয় ২০২২ সালের পর ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। আর এ কারণেই শিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের নির্দেশনা ও প্রদান করেছে। আজকের এই পোস্টে আমরা ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়ার সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

করোনা মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল জন্য বন্ধ ও তিন বছরে পাঠ্যপুস্তুর নিয়ম এলোমেলো হয়ে গেছে। আর এর মাঝে কখনো কখনো পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে, আবার কখনো কখনো অর্ধেক বিষয়ের পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে ২০২৩ সালে পরীক্ষা সকল বিষয়ের উপর গ্রহণ করতে।


২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কত নাম্বার হবেঃ

আজ রোজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশের অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তি দিয়ে এমন তথ্য জানানো হয়েছে।

সেই বিজ্ঞপ্তি থেকে আরো জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির পরীক্ষার পূর্ণ নাম্বার হবে ৫০। আর বাকি সব বিষয়ের ক্ষেত্রে পূর্ণ নাম্বার হবে ১০০ এবং পরীক্ষার সময় হবে ৩ ঘন্টা। আর ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রতি টি বিষয়ের পূর্ণ নাম্বার হবে ১০০ এবং পরীক্ষার সময় হবে ৩ ঘন্টা।

শিক্ষা মন্ত্রণালয় এর বিজ্ঞপ্তি তে প্রকাশিত তথ্য অনুযায়ী বুঝা যাচ্ছে যে, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যেমন সাবসেট কমিয়ে ও অর্ধেক নাম্বারে অনুষ্ঠিত হচ্ছে। তেমন ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে না। ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ নাম্বার এ অনুষ্ঠিত হবে।


২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাসঃ

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, ২০২৩ সালের অর্থাৎ আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের দ্বারা প্রেণিত ২০২৩ সালের পুনর্বিন্যাস করা সেই পাঠ্যসূচির উপর ভিত্তি করে।

করোনা পরিস্থিতির পূর্ববর্তী সময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো এপ্রিল মাসের শুরুর দিকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই নিয়মটি সম্পূর্ণ ভাবে এলোমেলো হয়ে গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বুঝা যাচ্ছে যে, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৩ সালে উপস্থাপিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের দ্বারা প্রেরিত পুনর্বাসকৃত পাঠ্য সূচির মাধ্যমেই অনুষ্ঠিত হবে।


২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়ঃ

২০২২ সালের এসএসসি পরীক্ষা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হলে ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষা একটু এগিয়ে মার্চ মাসের শুরুর দিকে অনুষ্ঠিত করা চিন্তাভাবনা বা পরিকল্পনা করছে, শিক্ষা মন্ত্রণালয়। এমন তথ্য জানিয়েছে শিক্ষা সচিব। এছাড়াও ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হলেও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের এসএসসি পরীক্ষার মাস খানিক পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেই শিক্ষা সচিব।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে বুঝা যাচ্ছে, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বর ও নভেম্বরে অনুষ্ঠিত হলে ও শিক্ষা ব্যবস্থাকে আগের মত অবস্থায় ফিরিয়ে আনার কর্মসূচি হিসেবে, ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচির থেকে কিছুটা এগিয়ে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা২০২৩ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।





শিক্ষা মন্ত্রণালয় এর এই উদ্যোগটি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা কে ঠিক আগের মতো গুছানো পরিস্থিতিতে নিয়ে আসার জন্য। আর এ কারণেই শিক্ষা মন্ত্রণালয় নানা ধরনের কর্মসূচি অর্থাৎ নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। এই কর্মসূচি অংশ হিসেবে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি, নাম্বার, কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমন সব সম্ভাব্য বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই ২০২৩ সালের সকল এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উচিত ভালোভাবে পড়াশোনা করা। কেননা ২০২২ সালের মতো তাদের পরীক্ষা এত কম নাম্বারে অনুষ্ঠিত হবে না। তাদের পরীক্ষা ঠিক সম্পূর্ণ আগের মতই অনুষ্ঠিত হবে। তবে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের পরিবর্তে তাদের পরীক্ষায় একটু পিছিয়ে অনুষ্ঠিত হবে। তাই তাদের উচিত ভালভাবে পড়াশুনা করা।

প্রতিদিন এই রকম টিপস মূলক আপডেট ও বিভিন্ন ধরনের সংবাদ, খেলাধুলা ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form