সূর্যরশ্মি থেকে ত্বকে সুরক্ষিত রাখার জন্য ভালো প্রসাধনী, তার দাম ও ব্যবহারবিধি। Surjorosi teke tboke surokhito rakhar jorne valo posedoni, tar dam o beboharbidhi.

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি,

অন্য অন্য জাতি বা ধর্ম অবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা "অল টিপস বাংলায়" স্বাস্থ্য ও রূপচর্চার বিষয়ে কথা বলব। আমরা হচ্ছি সৌন্দর্যের পূজারী, আমরা সৌন্দর্য কে এতটাই প্রাধান্য দিয়েই যে ইহার জন্য আমরা লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধা বোধ করি না। কেননা আমাদের সৌন্দর্য কে চাই। আমরা যে সৌন্দর্যের পূজারী তাই। যা হতে পারে বাহিরের সৌন্দর্য যেমনঃ বাসা বাড়ি ইত্যাদি। তেমনি হতে পারে নিজের শরীরের অর্থাৎ রূপের সৌন্দর্য। আমরা যারা সাবলীল পরিবারের সদস্য রয়েছে, তারা প্রতি মাসে নিজেদের রূপচর্চার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পিছপা হইনা  কেননা আমাদের কাঙ্ক্ষিত সৌন্দর্য আমরা পেতে চাই। এ কারণেই আমরা এত টাকা খরচ করে হলেও আমরা সেটাকে পেতে চাই। তাই আজকে আমরা "অল টিপস বাংলায়" এমন কিছু ক্রিম ও ওয়েল সম্পর্কে বলবো যেগুলি দামে অনেক সস্তা এবং সেগুলির গুণগতমান অনেক ভালো আর এগুলো ব্যবহারের মাধ্যমে আপনি পেতে পারেন আকর্ষণীয় সৌন্দর্য। তাই চলুন, কথা না বাড়িয়ে আমাদের পোষ্টের মূল কথায় যাওয়া যাক।

সূর্যরশ্মি থেকে ত্বকের সুরক্ষায় ব্যবহারিত ভালো প্রসাধনীঃ

আমরা আগেই বলেছি মানুষ হচ্ছে, সৌন্দর্যের পূজারী। আর মানুষ নিজেদের ত্বকের সৌন্দর্য রক্ষায় বিশেষ ভাবে তারা অনেক সতর্ক ও সচেতন। অনেকেই আছে সময় পেলেই রূপচর্চা করে ফেলে। এবার একবার ভাবুন তো, এত যত্ন নেই আমরা যে ত্বক সেই ত্বক যদি সূর্যের ক্ষতিকর রশ্মি মাধ্যমে পড়ে যায়। তাহলে কেমন হবে, কালো হয়ে যাবে কিংবা বেশি বয়স হবার আগেই তার মাঝে বয়সের ছাপ লক্ষ্য করা যাবে। এত সচেতনতা ও সতর্কতার মধ্যে ও যদি আমাদের ত্বক সূর্যের তাপের কারণে পুড়ে যায়। তাহলে আমাদের কেমন সতর্ক হতে হবে নিজেদের ত্বককে রক্ষা করতে। আমরা সবাই কম বেশি নিজেদের ত্বক কে রক্ষা করার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকি। আর আজকে আমরা সূর্যের তাপ থেকে নিজের ত্বক কে বাঁচানোর জন্য বিশেষ কিছু প্রসাধনী নিয়ে আলোচনা করব। সেগুলি হল সানব্লক বা সানস্ক্রিন।


সূর্য থেকে নির্গত রশ্মির ক্ষতিকারক দিক গুলি হলঃ

জীবনের প্রয়োজনে আমাদের সকলকেই কম বেশি বাহিরে যেতে হয়। আর বাহিরে গেলে সূর্য যখন মাথার উপরে থেকে তাপ নির্গত করে। তখন তার সাথে কিছু ক্ষতিকারক রশ্মি ও নির্গত হয়। সূর্যের রয়েছে মোট ৩ টি ক্ষতিকারক রশ্মি সেগুলি হল- UV-A, UV-B, ও UV-C ।

UV-A:

UV-A রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে। এমন কি এটি কাপড় পরিধান করে থাকলেও প্রবেশ করতে পারে। এটি ত্বককে করে তোলে খসখসে ও শুষ্ক। বিশেষ করে চোখ ও চোখের ভাজ কে করে তোলে কাল। যার ফলে বয়স হওয়ার আগেই সেই ব্যাক্তি লাগে অনেক বেশি বয়স্ক।

UV-B:

UV-B রশ্মির ফলের ত্বক পোড়া পোড়া ভাব সৃষ্টি হয়। ত্বক হয়ে যায় কালো, এমন কি এই রশ্মির কারণে হতে পারে মরণব্যাধি ক্যান্সার।

UV-C:

UV-C রশ্মিটি মূলত পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই।

সানব্লক ও  সানস্ক্রিনের মধ্যে যা যা রয়েছেঃ

কথা দু'টি কে শুনে মনে হতে পারে যে, হয়ত এই দুই টি জিনিস একই। কিন্তু আসলে এই দুটি জিনিসে একটু পার্থক্য রয়েছে। এই দুইটি জিনিসের কাজ করার পদ্ধতি আলাদা। সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বকে প্রলেপ সৃষ্টি হয়। যার ফলে অতি বেগুনী রশ্মি ত্বকের গভীরে যেতে পারে না। আর সানব্লাক অতি বেগুনী রশ্মি কে প্রতিফলিত করে। এর ফলে অতি বেগুনী রশ্মি ত্বকে প্রবেশ করতে পারে না।

চলুন এবার বর্তমান বাজারের জনপ্রিয় কিছু ক্রিম ও তার মূল্য দেখে নেওয়া যাকঃ

এই সব সানস্ক্রিন ও সানব্লক ক্রিম আপনারা আপনাদের নিকটস্থ কসমেটিক বা বিউটি পার্লারে গেলেই পেয়ে যাবেন।

১.. GARNIER (গার্নিয়ার):

আপনি চাইলে এই ক্রিমটি সব ধরনের ত্বকেই ব্যবহার করতে পারবেন। এর দাম ও অনেক কম মাত্র ১৫০-৩০০ টাকার মধ্যেই পাবেন।

২.. লেডি ডায়ানা:

তৈলাক্ত ও শুষ্ক ত্বকের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এটির দাম মাত্র ১৮০ থেকে ২০০ টাকা।

৩.. জনসন বেবি:

আপনারা সকলেই জানেন, এটি শিশুদের সেনসিটিভ ত্বকের জন্য সকলের কাছে পছন্দের প্রথম নাম। এটির দাম ৯৫০ টাকা।

৪.. ল্যাকমি:

এটি আপনারা খুব কম দামে পাবেন। এটির দাম মাত্র ১৫০ টাকা।

৫.. নিউট্রোজেনা:

এটি তেলমুক্ত ত্বকের জন্য এ লোশন। এর দাম ৫০০ থেকে ৮০০ টাকা। এছাড়াও শুষ্ক ত্বকের জন্য আল্ট্রা শিয়ার ড্রাই টাচ ব্যবহার করতে পারেন। এটির দাম মাত্র ৪০০ থেকে ৯০০ টাকা।

৬.. সান ফর্মুলা:

এর জন্য আপনারা ক্রিম ও লোশন পাবেন। যার দাম মাত্র ১০০ টাকা।

৭.. নিভিয়া: 

ত্বকের ধরন বুঝে আপনারা কিনতে পারেন এই শ্রেণীর প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট ১৫০ টাকা দরে পাবেন।

৮.. ভেনিক্রিম:

এই শ্রেণীর প্রোডাক্ট এর দাম একটু বেশি, কেননা এটি আমেরিকার একটি ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের মাল সেনসিটিভ ত্বকের জন্য খুবই উপকারী। এটি আমেরিকান ব্র্যান্ড তাই এর মূল্য ২০০০ টাকা।

৯.. লরিয়াল:

এই প্রডাক্ট সব ধরনের ত্বকের জন্যই ব্যবহার করা যাবে। এটির মূল্য পড়বে ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে।

১০.. ওলে অল ডে সানস্ক্রিন:

এই প্রোডাক্টটি দাম ৬৫০ থেকে ১০০০ টাকা।

১১.. লোটাস এবং ক্লিনিক:

আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মত লোটাস ও ক্লিনিক এর সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এগুলির মূল্য ৩০০ থেকে ৭০০ টাকার ভিতরেই।

১২.. অ্যাভেনো সানব্লক স্প্রে:

আপনাদের মধ্যে যাদের ত্বক ঘামে অথবা পানির স্পর্শে আসতে হবে এটি মূলত তাদের জন্যই। এই সানব্লক স্প্রেরৃর দাম ১০০০ টাকা পড়তে পারে।


এই সব সানব্লক ও সানস্ক্রিন ক্রিম ব্যবহারবিধিঃ

এগুলি শীত-গ্রীষ্ম-বর্ষা অর্থাৎ সব ঋতুতেই ব্যবহার করতে পারবেন। তবে এই সব ক্রিম এর প্রয়োজনীয়তা একটু গরমে বেশি। প্রখর সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে বাঁচার জন্য এগুলি ব্যবহার করা হয়। বিশেষ করে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাহিরে গেলে এই ক্রিম গুলো ব্যবহার করে যাবেন। বাহিরে যাওয়ার অন্তত ২০ মিনিট আগে এগুলি আপনার কাপড় দ্বারা আবৃত নয় এমন জায়গা গুলোতে লাগাবেন। এমন কি এটি ঠোঁটে ব্যবহার করতে পারেন। যদি আপনি ২ থেকে ৩ ঘন্টা বাহিরে থাকেন তাহলে, আবার পুনরায় ব্যবহার করে নিবেন। যদি আপনার মেক আপ করার ইচ্ছে হয়। তাহলে তার ২০ মিনিট পূর্বে সানব্লক বা সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন এবং তারপর মেকআপ অথবা প্রসাধনী ব্যবহার করুন। 

সানব্লক ও সানস্ক্রিন মুখ থেকে অপসারণ করার উপায়ঃ

আপনারা আপনাদের ইচ্ছা মত তো সানব্লক ও সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিলেন।  এখন সারাদিন পর যখন বাড়িতে ফিরবেন তখন তো এগুলো কে ভালো ভাবে তুলে ফেলতে হবে। এগুলোকে তুলে ফেলার জন্য প্রচুর পরিমাণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বরফের কিউব দিয়ে মুখ ঘষে ও নিতে পারবেন। শসার রস মুখে লাগান অথবা শসার রস দিয়ে বরফ কিউব করে রাখুন এবং প্রতিদিন ব্যবহার করুন। এতে আপনার সময় বাঁচবে অনেক, আর তা না করতে চাইলে তুলোর মধ্যে গোলাপজল লাগিয়ে মুছে ফেলুন। সর্বশেষ একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এগুলোই হল আপনাদের ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচানোর জন্য কিছু ক্রিম। যেগুলি ব্যবহারের ফলে আপনার ত্বক হবে অনেক সুন্দর উজ্জ্বল ও লাবণ্যময়। এবং সূর্যের ক্ষতিকর রশি থেকেও আপনাদের ত্বককে রক্ষা করবে। আশা করছি উপরে উপস্থাপিত টিপস গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তীতে এ রকম নিত্য নতুন আরো অনেক টিপস আপলোড করার চেষ্টা করব। (ইনশাআল্লাহ) আর আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। কেননা আপনাদের একটি মন্তব্য আমাদের নতুন করে পোস্ট আপলোড করতে অনুপ্রাণিত করে।


Post a Comment

Previous Post Next Post

Contact Form