প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই অবগত আসো আমরা এই ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার্থীর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। যেখানে আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসারে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন করে থাকি। আর এই সকল প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেহেতু সিলেবাস অনুসরণ করে থাকি। তাই আজকে যেহেতু আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের, প্রথম অধ্যায় নিয়ে কথা বলব। সে ক্ষেত্রে আজকের প্রশ্ন কাঠামো হবে ৫৫ নাম্বারের জন্য কেননা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এ বছরের এইচএসসি পরীক্ষা ইসলামের ইতিহাস ও সাংস্কৃতির নাম্বারে অনুষ্ঠিত হবে। আর সে কারণেই মূলত আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রশ্নপত্র সাজেশন বা মডেল টেস্ট টি ৫৫ নাম্বারে তৈরি করেছি।
তাই চলো, বেশি কথা না বলে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি জন্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাজেশন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মডেল টেস্ট, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রস্তুতি গুলি দেখে নেওয়া যাক-
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
(ক) আদি নগরী
(খ) সাহসিকতা
(গ) ভাগ্মিদা
(ঘ) বৃক্ষলতাহীন মরুভূমি
২.. নগরবাসী আরব বা আরবের স্থায়ী বাসিন্দাদের প্রধান অবলম্বন কি ছিল?
(ক) ব্যবসা-বাণিজ্য
(খ) লুন্ঠন বৃত্তি
(গ) যাযাবর বৃত্তি
(ঘ) ঊট চালানো
৩.. আবহার শব্দের অর্থ কি?
(ক) মরুভূমি
(খ) পাহাড়
(গ) ঝরনা
(ঘ) জনপদ
৪.. আরব উপদ্বীপ একটি বিশাল কেমন অঞ্চল?
(ক) মরুভূমি
(খ) পর্বত
(গ) মালভূমি
(ঘ) সমতলভূমি
৫.. দক্ষিণ আরোগকে প্রাচীনকালে বলা হত-
i. সুখী আরব ভূমি
ii. আরবীয় যুদ্ধ ভূমি
iii. আরবের সৌভাগ্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
আরো পড়ুনঃ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রস্তুতি।
৬.. প্রাচীনকালে কোন অঞ্চলটি আরবের সৌভাগ্য নামে পরিচিত ছিল?
(ক) ইয়েমেন
(খ) হেজাজ
(গ) হাজরামাউত
(ঘ) ওমান
৭.. সাইমুম কি?
(ক) মরুভূমির বৃষ্টি
(খ) মরুভূমির বালু ঝড়
(গ) মরুভূমির মানুষ
(ঘ) মরুভূমির ঝর্ণা
৮.. আরবে গাঁজানো খেজুরের রস দিয়ে তৈরি মদের নাম কি ছিল?
(ক) নাযীব
(খ) আজিম
(গ) অভি
(ঘ) আঙ্গুর
৯.. উট যেখানে উন্নত আরবরা ও সেখানে উন্নত- উক্তিটি কার?
(ক) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
(খ) হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
(গ) হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু
(ঘ) হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
১০.. উটের পর আরব দেশ দৈনন্দিন জীবনে কোনটির স্থান?
(ক) ঘোড়া
(খ) হাতি
(গ) দুম্বা
(ঘ) ছাগল
আরো পড়ুনঃ ভূগোল প্রথম পত্র প্রথম অধ্যায়ের প্রস্তুতি।
১১.. বর্তমানে আরবে কিসের খনি আবিষ্কৃত হয়েছে?
(ক) তেলের
(খ) টুনাপাথরের
(গ) সোনার
(ঘ) গ্যাসের
নিজের উদ্দীপ একটি বড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
এশিয়া মহাদেশের উত্তর পূর্বে অবস্থিত কোরিয়া উপদ্বীপটির পূর্বে জাপান সাগর, পশ্চিমে কোরিয়া উপসাগর, দক্ষিণে পীত ও পূর্বে চীন সাগর অবস্থিত। এর উত্তরের চীনের চংচান ও ফুসান রাজ্য অবস্থিত। এখানে উল্লেখযোগ্য কোন মরুভূমি না থাকায় সমতল ভূমিতে প্রচুর শস্য জন্মে। এখানকার আবহাওয়া শুষ্ক নয়।
১২.. কোরিয়ার সাথে আরব ভূখণ্ডের কোন দিক দিয়ে সাদৃশ্য পরিলক্ষিত হয়?
(ক) ভৌগোলিক অবস্থান
(খ) আবহাওয়া ও জলবায়ু
(গ) জনজীবনে বিরূপ প্রভাব
(ঘ) মরুময়তা
১৩.. কোরিয়া উপদ্বীপকে আরবের পূর্ব প্রতিনিধিত্ব করেনা কারণ-
i. আরবে মরুভূমি রয়েছে
ii. এখানে সমতল ভূমির পরিমাণ বেশি
iii. এখান কার আবহাওয়া উষ্ণ ও শুষ্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৪.. পিরামিড কি?
(ক) রাজপ্রসাদ
(খ) দুর্গ
(গ) সমাধি সৌধ
(ঘ) মন্দির
১৫.. রোমান আইনের প্রভাবে ফল হচ্ছে-
i. বর্তমান বিশ্বে গণতান্ত্রিক দেশের আইন
ii. প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা
iii. জীবনের বদলে জীবন নেওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্ন গুলোর উত্তর গুলো আমরা এখন তোমাদের সামনে নিম্নে উপস্থাপন করছি। তোমাদের উত্তরের সঙ্গে এখন সঠিক উত্তর গুলোকে মিলিয়ে নাও।
উপরের উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর হল:
১ গ, ২ ক, ৩ ক, ৪ ক, ৫ খ, ৬ ক, ৭ খ, ৮ ক, ৯ গ, ১০ ক, ১১ ক, ১২ ক, ১৩ খ, ১৪ গ, ১৫ ক
উপরে আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং প্রশ্ন গুলোকে দেখতে পেলাম। এবার আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের, প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন গুলোকে দেখে নেই এবং তার উত্তর লেখার চেষ্টা করি।
সৃজনশীল প্রশ্ন (CQ)
১.. পাথরঘাটার বিএফডিসি এলাকায় বেশ কয়েকটি বেদে সম্প্রদায় অস্থায়ী আবাস গড়েছে। জীবিকার প্রয়োজনে তারা এখানে এসেছে, আবার কয়েক মাস থেকে চলে যায়। ঝাড় ফুঁক, তাবিজ, কবজ, সাপের খেলা দেখানো প্রকৃতি কাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে।
ক. উকাজ মেলা কি?
খ. অর্ধচন্দ্রকার উর্বর ভূমি বলতে কী বোঝোয়?
গ. উদ্দীপকের জনগোষ্ঠীর সাথে প্রাক ইসলামী আরবে কাদের মিল রয়েছে? বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের সাথে উক্ত জনগোষ্ঠীর কোন পার্থক্য রয়েছে কি? মতামত দাও।
২.. বাংলাদেশের অধিকাংশ এলাকা সমতল ভূমি হলেও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ময়মনসিংহের কিছু এলাকায় পাহাড়-পর্বত বিদ্যামান এবং এসব এলাকার অধিবাসীদের জীবনধারণ ও সমতল ভূমির মানুষের তুলনায় আলাদা। মূলত ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণেই তাদের জীবন জীবিকা ও আচার-আচরণে ভিন্নতা দেখা যায়।
ক. আরব উপদ্বীপের আয়তন কত?
খ. প্যাপিরাস বলতে কী বোঝোয়?
গ. বাংলাদেশের পাহাড়ি এলাকার সাথে তোমার বইয়ের কোন অঞ্চলের সাদৃশ্য বিদ্যামান? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত অঞ্চলের মানুষের জীবন ব্যবস্থায় ভৌগোলিক পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর।
৩.. ইতিহাস গবেষক মইনুল এর গবেষণায় বিষয় ছিল ২৪ টি চিহ্ন সংবলিত লিখন পদ্ধতি। এই পদ্ধতি এর আবিষ্কার ছবির সাহায্যের লেখার কাজ পরিচালনা করতো। তার সহযোগী হাসানের গবেষণায় লিখুন পদ্ধতিটি ছিল পাথরে খোদাই অথবা মাটির থলেতে তিন কোনা কাঠি দিয়ে লেখা পত্র। এগুলো রোদে অথবা আগুনের সেকে রাখা হতো।
ক. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
খ. পিরামিড কি? বর্ণনা কর।
গ. মইনুলের গবেষণার সাথে কোন লিখন পদ্ধতির মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত লিখন পদ্ধতি দুটির মধ্যে কোনটি উত্তম? মতামত দাও।
৪.. পটুয়াখালী থেকে জীবিকার তাগিদে কিছুদিন আগে ঢাকায় কামরাঙ্গীর চড়ে এসে আবাস গড়েছে একদল মানুষ। এভাবে আবাস গড়তে গিয়ে স্থানীয়দের সাথে তাদের প্রায় দ্বন্দ্ব হয়। এক্ষেত্রে তারা কিছুটা নিষ্ঠুর হয়ে থাকে। তবে তাদের সামাজিক জীবনে বেশ পরিছন্ন। বংশ নিয়ে কোন আভিজাত্য নেই। তারা নারীদের বেস সম্মান দেয়। নারীরা উপার্জন করা ছাড়াও অন্যান্য সামাজিক স্বাধীনতা ভোগ করে।
ক. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি?
খ. জাজিরাতুল আরব বলতে কি বোঝায়?
গ. উদ্দীপকের মানুষের সাথে প্রাক ইসলামিক আরবের কোন অধিবাসীদের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত মানুষের সামাজিক অবস্থার সাথে উক্ত মানুষের সামাজিক অবস্থার পার্থক্য রয়েছে- বিশ্লেষণ কর।
আরো পড়ুনঃ এইচএসসি ২০২২ সকল বিষয়ের প্রস্তুতি।
উপরে আমরাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের এইচএসসি প্রস্তুতির জন্য সাজেশন বা মডেল টেস্ট উপস্থাপন করেছি। তোমরা এগুলিকে অনুসরণ করে খুব সহজেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম অধ্যায়ের প্রস্তুতি নিতে পারবে। আর তোমরা সকলে জানো যে আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসারে প্রশ্ন করে থাকি। এ কারণে এই বছরের এইচএসসি পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথম পত্রের পরীক্ষা প্রশ্নের ৫৫ নাম্বারে অনুষ্ঠিত হবে। আর তার প্রস্তুতির জন্য আমরা উপরে ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম পত্র প্রথম অধ্যায়ের পূর্ণাঙ্গ সাজেশন, মডেল টেস্ট ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সাজেশন উপস্থাপন করেছি।
প্রতিদিন এই রকম এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট, সংবাদ, টিপস, মোবাইল ইনফরমেশন, অনলাইন ইনকাম সহ আরো তথ্য পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইট এ নিয়মিত ভিজিট করুন।
