বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অন্য অন্য জাতি ও ধর্মাবলম্বীদের প্রতি জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন আমরা আমাদের এই "অল টিপস বাংলা" ওয়েবসাইটে বিভিন্ন টিপস এবং ট্রিকস মুলক পোস্ট আপলোড করে থাকি। আজকে ও তার ব্যতিক্রম কিছু নয়। আজকে ও আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় কয়েকটি দরকারি কিছু টিপস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। অর্থাৎ আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রয়োজনীয় ১০ টি টিপস।
যে গুলি সম্পর্কে আপনারা অবগত হলে আশা করছ আপনাদের অনেক ভালো লাগবে ।এবং আপনারা সেই সব টিপস গুলোকে জীবনে কাজে লাগানোর মাধ্যমে অনেক উপকার হবে। জীবনে কাজ করতে সকলকেই হয়। সকলে আমরা কাজ করেও থাকি, তবে দেখা যায় কারও কাজ দ্রুত হয়। এবং কারো কাজ অনেক ধীরে গতিতে সম্পন্ন হয়। অনেকে অনেক তাড়াতাড়ি কাজ সেরে ফেলে, আবার অনেকে অনেক সময় নিয়ে কাজ করে। অর্থাৎ আমরা জীবনে সকলেই কাজ করি কেউ জোরে এবং কেউ ধীরে। কিন্তু কিছু টিপস কে অবলম্বন করলে আমরা ও অন্য সকলের মত আমাদের প্রয়োজনীয় কাজ গুলো কে দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবো। আমরা ইউটিউবে বা আমাদের চারপাশের অনেক লোককেই থাকি তারা অনেক দ্রুত কাজ সম্পন্ন করে। অর্থাৎ তারা সেই কাজে অনেক বেশি পারদর্শী, কারণ তারা সেই কাজ টি দ্রুত করার টিপস গুলোক আয়ত্তে এনে ফেলেছে। এর ফলে তারা দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে পারে। তাই আপনাদের উপকারের জন্য আজকে আমরা আমাদের জীবনে দরকারি কয়েকটি টিপস আপনাদের সামনে শেয়ার করব। তাই আর কথা বেশি না বাড়িয়ে চলুন, সেই টিপস গুলো কে দেখে নেওয়া যাক।
১.. আমরা অনেকেই অনেক সময় আমাদের জীবনের প্রয়োজনে বাড়ি ঘর কে বন্ধ করে ফেলে রেখে, বাড়ি থেকে অনেক দূরে থাকি। কিন্তু অনেক দিন পর বাড়িতে এসে যখন ঘর কে ঠিকঠাক করে থাকা শুরু করব তখন ঘরে ঢুকতেই একটি ভ্যাপসা গন্ধ বের হয়। এই অন্ধ কে দূর করার জন্য আপনারা দুই থেকে তিনটি দেশলাই কাঠি জ্বালিয়ে দিন। তার কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন ঘর থেকে সেই গন্ধ চলে গেছে।
২.. আমরা অনেকেই পাত্রে চিনি রেখে পিঁপড়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে যায়। সেই জ্বালা থেকে বাঁচার জন্য, চিনির পাত্রে ৩-৪ টি লবঙ্গ দিয়ে রাখুন দেখতে পাবেন পিঁপড়ে আর ঢুকছে।
৩.. আমরা অনেকেই চোখের সমস্যার কারণে চশমা ব্যবহার করি। কিন্তু সে চশমার কাঁচ অনেক সময় ঘোলা হয়ে যায়। সেই কাঁচ কে সুন্দর ভাবে পরিষ্কার করার জন্য এক ফোঁটা ভিনিগার দিয়ে সেই কাজটি সুন্দর ভাবে পালিশ করুন। দেখতে পাবেন এমনি তে পরিষ্কার করার থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে।
৪.. আমরা অনেকেই কাঠের আসবাবপত্র ব্যবহার করি। কিন্তু সেগুলির রং কিছুদিনের মধ্যেই কেমন জানি হয়ে যায়। সেই রং কে সুন্দর করার জন্য ঠান্ডা চা-পাতা ফোটানো জল দিয়ে ভালো ভাবে পালিশ করুন। তাহলে দেখতে পাবেন সেই আসবাবপত্র গুলো ঝকঝকে হয়ে উঠেছে।
৫.. আমাদের অতি মূল্যবান ফ্রিজে অনেক সময় দাগ লেগে যায়। সেই দাগ গুলোকে দূর করার জন্য স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষুন দেখবেন দাগ উঠে গেছে।
৬.. কাঁচ বা স্টিলের জিনিস পত্রে অনেক সময় দাগ লেগে যায়। সেই সব দাগ গুলোকে দূর করার জন্য ফ্লানেলের টুকরো গ্লিসারিনে ভিজিয়ে কাঁচ বা স্টিলের জিনিসপত্র কে ভালো ভাবে ঘষুন। তাহলেই দেখতে পাবে সেগুলি খুব সহজেই দূর হয়ে গেছে।
৭.. আমরা অনেকেই বাথরুমের টাইলস পরিষ্কার করতে হাঁপিয়ে যাই। বর্তমানে বাজারে সার্ফ এক্সেল এর মত প্রোডাক্ট এসেছে। এগুলি পরিষ্কার করার জন্য, তবে এর থেকে কম খরচে আপনারা চাইলে আমাদের টিপসটি কে অনুসরণ করে। সেই সব টাইলস পরিষ্কার করতে পারবেন। যা করার জন্য আপনাদের কে ডিটারজেন্টের সাথে একটি লেবুর রস এবং এক চামচ ফিনাইল ভালো ভাবে মিশিয়ে নিতে হবে। এবং সেগুলি দিয়ে সুন্দর ভাবে টাইলস গুলো কে ঘষতে হবে। তাহলেই দেখতে পাবেন টাইলস গুলো পরিষ্কার হয়ে গেছে।
৮.. বাড়ির দরজা ও জানালার কাঁচ কে ঝকঝকে করে তোলার জন্য মিহি চক গুড়ার সাথে পানি ও স্প্রিট অথবা কেরোসিন ভালো ভাবে মিশিয়ে কিছুক্ষণ সেই সব কাঁচ এ মাখিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে খবরের কাগজ অথবা টিসু পেপার দিয়ে মুছে নিন। তাহলেই দেখতে পাবেন সেই সকল কাঁচ ঝকঝকে হয়ে গেছে।
৯.. আপনার অতীব প্রয়োজনীয় অর্থাৎ মহিলাদের হাত ব্যাগের ধাতব অংশ গুলো কে ন্যাচারাল কালারের নেল পালিশের এক প্রস্থ প্রলেপ দিয়ে রাখুন। তাহলে সেগুলি সহজে বিদীর্ণ হবে না। ফলে আপনি অনেক উপকৃত হবেন।
১০.. আপনাদের ব্যবহারিত চামড়ার ব্যাগ অনেক দিন ব্যবহার করার জন্য সে গুলির রং ঔজ্জ্বলতা হারিয়ে যায়। সেই সমস্যা দূর করার জন্য ছোট্ট এক টুকরো ফ্লানেল অথবা কম্বলের কাপড় এ পাতিলেবুর রস মাখিয়ে। সেই চামড়ার ব্যাগ বা যেকোনো কিছু কে ঘষে নিন। দেখতে পাবেন সেই চামড়ার ব্যাগ বা অন্য কিছু অনেক ঔজ্বল্ল্য বৃদ্ধি পেয়েছে।
আমরা আশা করছি, উপরের টিপস গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। এবং আপনাদের জীবনে এগুলি অনেক উপকারে আসবে। আপনারা আগে থেকেই অবগত আছেন যে, আমরা আমাদের এই ওয়েবসাইটে এই ধরনের টিপস এবং ট্রিকস মুলক পোস্টে আপলোড করে থাকি। এছাড়াও আমরা আমাদের এই ওয়েবসাইটে শিক্ষা, স্বাস্থ্য, রূপচর্চা, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, টেকনিকেল, ও মোবাইল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস মূলক পোস্ট আপলোড করি। আর উপরে উপস্থাপিত এ রকম টিপস আপনাদের জীবন কে অনেক সহজ করে দিবে। এ রকম অনেক টিপস আমরা পরবর্তীতে আপলোড করব। ইনশাল্লাহ
উপরে উপস্থাপিত টিপস গুলে আপনাদের কেমন লেগেছে। এবং এগুলি কে অনুসরণের মাধ্যমে আপনাদের কতটা উপকার হয়েছেন। সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।
