মজাদার ও সুস্বাদু প্যান কাবাব তৈরীর প্রস্তুত প্রণালী।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি, অন্য জাতি বা ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আমাদের "অল টিপস বাংলা" ওয়েবসাইটে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি মাংস রান্নার রেসিপি। এই রেসিপি কিভাবে তৈরি করতে হবে সেটি আমরা আজকের পোষ্টের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব। আজকে আমরা যে মাংস রান্নার রেসিপিটি শেয়ার করব সেটি হল প্যান কাবাব তৈরীর প্রণালী। যারা ভোজন রশিক রয়েছে তাদের হয়ত নামটি শুনেই জিভে জল চলে এসেছে। আসারেত কথা নামটা তো ভারী মিষ্টি একটি প্রণালীর তাইতো ভোজন রসিকদের জিভে জল চলে এসেছে। তাই চলুন কথা না বাড়িয়ে মাংস রান্নার সেই প্রণালি দেখে নেওয়া যাক।

প্যান কাবাব তৈরীর উপাদান বা উপকরন সমুহঃ-

  • ১ কেজি গরুর মাংসের কিমা
  • ১ টি বড় পেঁয়াজ
  • ২ টেবিল চামচ সিরকা
  • ১ টেবিল চামচ আদা ও রসুন বাটা
  • ২ টেবিল চামচ মরিচ গুড়া
  • ১ টেবিল চামচ কাবাব মসলা
  • ১ চা-চামচ গোলমরিচের গুঁড়া
  • ১টি ডিম ফেটানো
  • পরিমান মতো লবন
  • পরিমান মতো তেল


প্যান কাবাব তৈরীর প্রস্তুত প্রণালীঃ-

পেঁয়াজ ভালো করে কুচি করে রস ফেলে বার্টিতে কিমা, সব মসলা ও ডিম দিয়ে ভালো করে মিশাতে হবে। একটা ফ্রাইপেনের সামান্য তেল দিয়ে কিমার মিশ্রণটি দিয়ে স্প্যাটুলা বা হাতের সাহায্যে পুরো প্যানে ছড়িয়ে দিতে হবে। স্প্যাটুলা দিয়ে কিমাকে সারি সারি করে কেটে নিতে হবে। প্যান মাঝারি আচে রেখে দিতে হবে। যখন পানি ছাড়বে তখন ঢাকনা তুলে দিয়ে পানি শুকাতে হবে। উভয় দিকে বাদামি করে ভেজে তুলতে হবে। লেমন বাটার রাইস অথবা নানরুটির সাথে পরিবেশন করে ফেলুন আপনার তৈরিকৃত সেই প্যান কাবাব।

উপরোক্ত প্রস্তুত প্রণালী আয়ত্তে আনার মাধ্যমে আপনারা উপরোক্ত এই মজার প্যান কাবাব টি নিজের বাড়িতে সুন্দর ভবে রান্না করে পরিবারের লোকেরা এবং নিজে মজা করে খেতে পারবেন। আর আপনারা সকলে জানেন যে, আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিপস মূলক পোস্ট আপলোড করে থাকি। রান্না, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, মোবাইল ইনফরমেশন, টেকনিকেল, ও ইলেকট্রনিক্স সহ বিভিন্ন ধরনের খেলার খবর। বিভিন্ন ধরনের সংবাদ ও নানা ধরনের নিত্য নতুন টেকনিক যুক্ত পোস্ট আমাদের এই ওয়েবসাইটে আমরা পাবলিশ করে। তাই এ রকম নিত্য নতুন সব টিপস এবং ট্রিকস পোস্ট গুলো কে সাপোর্ট করার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করলে। আমরা হয়তো ভবিষ্যতে আরো ভালো ধরনের পোস্ট আপলোড করতে পারব। ইনশাআল্লাহ 

Post a Comment

Previous Post Next Post

Contact Form