বলিউড মানে যেন সাহিত্য কর্মের অনন্য এক ছোয়া। শতশত শিল্পীদের নিয়ে নির্মাণ করা ছবি গুলি এতটাও সহজ না। শত শত শিল্পীদের কে নিয়ে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে একটি ছবি কে সম্পূর্ণ ভাবে রিলিজ করার যোগ্য করে তোলা সত্যিই অনেক পরিশ্রমের ব্যাপার। এ কারণেই হয়তো এত সতর্কতা ও সুনিপুণ সাহিত্য কর্মের চেষ্টা করার পরে ও সিনেমা গুলোতে নানা ধরনের ছোট খাটো ভুল হয়েই থাকে। এ রকম এই বলিউড সিনেমার কিছু ভুল আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। যেই সিনেমা গুলোতে আমির খান, শাহরুখ খানের মতো অভিনেতারা ও অভিনয় করেছেন। আর তাদের মত অভিনেতাদের ছবিতে ও রয়েছে, কিছু ছোট খাটো অনেক ভুল। আজকের এই আর্টিকেলে আমরা সেই সব ভুল গুলো কে আপনাদের সামনে তুলে ধরব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে ছবির নাম সহ ভুল গুলোকে দেখে নেওয়া যাক-
বলিউড সিনেমার ছোট খাটো যত ভুলঃ
বলিউড সিনেমার ছোট খাটো যত ভুলঃ
"লগান" নামের এই হিন্দি সিনেমাটি বলিউড অভিনেতা আমির খান এর ক্যারিয়ারের অন্যতম একটি মাইলফলক স্পর্শ করে। এই বলিউড অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত। তারপরেও তার সিনেমায় রয়েছে, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল। এমনি একটি ভুল লগান সিনেমাটির মধ্যে রয়েছে। এই সিনেমাটি ১৮৯২ সালের পটভূমি অনুযায়ী তৈরি করা হয়েছিল, যেই সিনেমাটিতে দেখা গিয়েছিল আমির খান ক্রিকেট খেলছেন। আর এই সিনেমাটিতে এক ওভারেজ ছয়টি করে বল করা হচ্ছিল, যা ওই সময়ের পটভূমিতে একটি ভুল। কেননা তখন ইংল্যান্ডের ক্রিকেট খেলায় মাত্র পাঁচ বলে এক ওভার হিসেবে গণ্য করা হতো।
"জিন্দেগি না মিলেগি দোবারা" সিনেমাটিতে অভিনয় করেন, বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। আর এই ছবির কাহিনীর ভিন্নতার জন্য দর্শকদের কাছে সিনেমাটি অনেক সমুদৃত। তবুও এই সিনেমার একটি দৃশ্যে দেখা যায়। যখন ঋত্বিক তার বন্ধুর সঙ্গে স্পেন থেকে চলে আসেন। তখন নায়িকা ক্যাটরিনা মোটরসাইকেল নিয়ে তার সঙ্গে দেখা করতে জান। আর এই দেখা করতে যাওয়ার সময় নায়িকা ক্যাটরিনা গায়ে ছিল গোলাপি রঙের টপস। কিন্তু যখন ঋত্বিক রোশনের সঙ্গে দেখা হয়, তখন দেখা যায় সেই টপস এর রং পরিবর্তন হয়ে মেরুন হয়ে গেছে।
"পেয়ার কা পাঞ্চনামা" নামক এই সিনেমাটি স্বল্প বাজেটে খুব জনপ্রিয় একটি রোমান্টিক কমেডি সিনেমা ছিল। আর এই সিনেমায় দেখা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে একটি ধাবাতে ঘুরতে যায়। কিন্তু মজার বিষয় হলো তারা যখন ফিরে আসে, তখন তারা মোটরসাইকেলের পরিবর্তে জিপ গাড়ি নিয়ে আসে। তাহলে মোটরসাইকেল কে কি তারা জাদু করে, জিপ গাড়ি বানিয়ে ফেললো নাকি এমন প্রশ্নের ঘুরপাক খাচ্ছে আমার মাথায়।
"পিকে" বলিউড অভিনেতা আমির খান নির্মিত এই সিনেমাটি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সফল ব্যবসায়িক সিনেমা। অভিনব কাহিনী ও বলিউড অভিনেতা আমির খানের অভিনয়ে এই সিনেমাটি অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। এই সিনেমাটিতে দেখা যায় (সুশান্ত) সরফরাজ তার বান্ধবী কে বলে সে নাকি প্রাগ এর পাকিস্তান দূতাবাসে চাকরি করে। কিন্তু বাস্তব জীবনে প্রাগে কোন পাকিস্তানী দূতাবাস নেই।
"সাই ফাই জনরার" সিনেমা বলিউডের কেমন হয় না। কিন্তু শাহরুখ খানের "রা-ওয়ান" সিনেমায় দেখা যায়। শাহরুখ খানকে খ্রিস্টান অবলম্বীদের মত অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। অথচ ভারতীয়রা প্রায় বেশির ভাগ ওই সনাতন ধর্ম অবলম্বী এবং শাহরুখ খান হলো একজন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি। তাই এটি বেশ দৃষ্টিকটু একটি ব্যাপার।
"কৌই মিল গ্যায়া" ঋত্বিক রোশন অভীনিত এই সিনেমাটি ভিনগ্রহের আগান্তুককে নিয়ে বানানো একটি সিনেমা। এই সিনেমায় দেখা যায়, ঋত্বিক অর্থাৎ রোহিত দুই বছর যাবত সিঙ্গাপুর বসবাস করেন। অথচ ভারতে থাকা প্রীতি জিনতা সন্তান সম্ভব হয়ে ওঠেন। ব্যাপারটা সত্যি অনেক গোলমালে।
এত সব ছোট খাটো ভুল থাকার পরেও এই ছবি গুলো বেশ সফলতার সঙ্গে ব্যবসা করেছে। আর এত ছোট ছোট ভুল খুব কম সংখ্যক দর্শকের নজরে আসে।
আশা করি, উপরে উপস্থাপিত বলিউড সিনেমার ভুল গুলি আপনাদের ভালো লেগেছে। যারা এই সকল মুভি গুলি দেখেছো। তারা হয়তো অনেকেই এগুলি কে খেয়াল করনি। এখন যখন আমাদের পোস্টের মাধ্যমে জানতে পারলে তখন হয়তো সত্যিই অবাক হয়েছো। আর উপরে উপস্থাপিত তথ্য গুলো কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও প্রতিদিন এমনই নিত্য নতুন "অল টিপস বাংলা" আপলোড পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত করুন।
