গুডিসন পার্কের সেই ঘটনার কারণে সতর্ক করা হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কে। Cristiano Ronaldo.

ক্রিস্টিয়ানো রোনালদোর সেই মানসিক শিশুর মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনা আপনাদের মনে আছে তো। সেই ঘটনার পর ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চাওয়ার পরেও প্রতিবন্ধী কিশোরের মা মামলা করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে। আর সেই মামলারি অবসান ঘটে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কে সতর্ক করে দেওয়ার মাধ্যমে।


গুডিসন পার্কের সেই ঘটনার কারণে সতর্ক করা হলো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কে।

গত ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমে গুডিসন পার্কে এমন ঘটনা ঘটান সিআরসেভেন। তারপরে ও ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন টা বেঁচেই ছিল। কিন্তু খেলার জন্য এভারটুনের বিপক্ষে ম্যাচটি জিততে হতো সিআরসেভেন দের। সেই ম্যাচে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করার পরেও ম্যাচটি জিততে পারেননি।

ম্যাচ হারার সেই রাগ ও ক্ষোভ নিয়েই মাঠ ছাড়ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠ ছাড়ার এমন মুহূর্তে গুডিসন পার্কর গ্যালারিতে বসে থাকা এক দর্শক সিআর সেভেন রোনালদোর দিকে ছবি তোলার জন্য একটি মোবাইল ফোনটি বাড়িয়ে দেয়। কিন্তু ম্যাচ হারার ফলে রাগান্বিত রোনালদো সেই ভক্তের হাত থেকে মোবাইল ফোনটি টেনে নিয়ে ছুঁড়ে ফেলের মাটিতে। পরে অবশ্য রোনালদো জানতে পারেন, সেই দর্শক ছিলেন একজন মানসিক প্রতিবন্ধী। এরপর অবশ্য রোনালদোকে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ক্ষমা চাইতে। এবং এই কিশোরকে ও তার পরিবারকে মাঠে আসার জন্য আমন্ত্রণ ও জানায় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে পর্তুগিজ তারকার এই ব্যবহার কোনো ভাবেই মেনে নিতে পারেননি মানসিক প্রতিবন্ধী সেই কিশোরের পরিবার। এর সঙ্গে সঙ্গে সিআর সেভেনের মাঠে যাওয়ার আমন্ত্রণ কেউ ও প্রত্যাখ্যান করেন সেই পরিবার। এরপর পরপরই সিআর সেভেনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পুলিশের দারস্থ হয়ে মামলা করেন কিশোরের মা। যেখানে উল্লেখ করা ছিল তাদের সন্তানকে হেনস্তা করেছেন সিআর সেভেন। আর সেই মামলার তদন্ত কাজ শেষ দেশটির পুলিশ গত বুধবার (১৭ই আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কিশোরের পরিবারের করা সেই মামলার নিষ্পত্তি করেন পুলিশরা, এবং পর্তুগিজ তারকা সিআর সেভেন রোনালদোকে সতর্ক ও করে দেন।

সেই বিবৃতিতে পুলিশরা জানায়, তারা নিশ্চিত হয়েছে যে, রোনালদো গায়ে হাত তোলা তুলেছেন এবং অন্যের সম্পদ ধ্বংস করেছেন। আর এ কারণেই অভিযুক্ত ৩৭ বছর বয়সী ব্যক্তি বুধবার স্বেচ্ছায় হাজির হন তাদের কাছে। পুলিশরা তাকে সতর্কতার সঙ্গে কিছু জিজ্ঞাসাবাদ করেন। গত ৯ এপ্রিল এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ শেষে পার্কে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগ এটি। এরপর অবশ্য  শর্তসাপেক্ষে সুরাহা হয় এই মামলাটির এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সতর্ক করে দেওয়া হয়, আপাতত ব্যাপারটি এখন সমাপ্ত। 

খেলার মাঠে ম্যাচ হারার পর মেজাজা হারিয়ে ফেলতে দেখা যায় প্রায় অনেক খেলোয়ারকেই। তবে মেজাজ হারিয়ে দর্শকদের ওপর এমন ব্যবহার কখনোই কাম্য নয়। তাও আবার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে। আমরা আশা করি সিআর সেভেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করার আগে একটু ভেবে দেখবেন। তবে বিতর্ক যেন রোনালদো নিত্য দিনের সঙ্গী। তবে ভবিষ্যতে এই ধরনের কর্মকান্ড করবেন না বলেই, আশা রাখতে পারে সিআর সেভেন ভক্তরা। বাকিটা তো মিস্টার সিআর সেভেনের এ হাতে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form