দেশের সব থেকে জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানির নাম হল গ্রামীণফোন। বর্তমানে এই অপারেটরটি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণফোন মোবাইল অপারেটর এর নেটওয়ার্ক বা সেবা ভালো হওয়ার কারণে মূলত গ্রামীণফোন অপারেটরের এত জনপ্রিয়তা। কেননা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন। বর্তমান সময়ে গ্রামীণফোন মোবাইল অপারেটর এর গ্রাহকের সংখ্যা প্রায় ৭ কোটি ৬৮ লক্ষের আশে পাশে। আর এই অপারেটরটি এত সংখ্যক গ্রাহক নিয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষ অবস্থান করছে।
এত জনপ্রিয় একটি মোবাইল অপারেটরের সিম কার্ড অনেক মানুষের ব্যবহার করেন। অনেকে রয়েছে একের অধিক সিম কার্ড ক্রয় করে ফেলেছেন। কিন্তু একজন ব্যক্তি নির্দিষ্ট কিছু সংখ্যক সিমের বেশি সিম কার্ড ক্রয় করতে পারবেন না। প্রথম প্রথম তারা না জানার কারণে প্রয়োজনে, অপ্রয়োজনে অনেক সিম কার্ড ক্রয় করে ফেলে এবং পরবর্তীতে তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর নতুন করে প্রয়োজন থাকা সত্ত্বে ও আর সিম কার্ড ক্রয় করতে পারেন না। অনেকে তো রয়েছে নিজের আইডি কার্ড দিয়ে অযথাই অনেক সিম কার্ড ক্রয় করে ফেলেছেন। সেগুলি কে ফেলে রেখেছেন অথবা বন্ধু-বান্ধব, পরিবার আত্মীয়-স্বজন কে দিয়েছেন। কিন্তু এই সিম কার্ড টির মালিকানায় এখনো আপনার নামে রয়েছে। এ কারণেই আপনি নতুন করে আর সিম কার্ড ক্রয় করতে পারবেন না। তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিম কার্ডের মালিকানা পরিবর্তন করার উপায় নিয়ে। আজকের এই আর্টিকেলে আমরা গ্রামীণফোন এর মালিকানাধীন সিম কার্ড গুলির মালিকানা কিভাবে ঘরে বসেই পরিবর্তন করবেন এর উপায় আপনাদের সামনে উপস্থাপন করব।
অনেকেই রয়েছে যারা প্রয়োজনে অপ্রয়োজনে সিম কার্ড ক্রয় করে ফেলে এবং সেগুলি পরবর্তীতে তাদের অনেক সমস্যার সম্মুখীন করে। তবে সমস্যা নেই আজকের এই পোস্টে আমরা বাংলাদেশের সব থেকে বেশি ব্যবহারিত গ্রামীণফোন মোবাইল অপারেটর এর বাড়তি সিমের মালিকানা পরিবর্তন করা বা সিমের মালিকানা বাতিল করা উপায় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসে আপনার বাড়তি জিপি সিমটির মালিকানা পরিবর্তন বা মালিকানা বাতিল করতে পারবেন। জিপি সিমের অনলাইন শপিং এর মাধ্যমে সিমের মালিকানা পরিবর্তন করা যাবে ঘরে বসেই। আর এই ধরনের সেবা শুধুমাত্র গ্রামীণফোন এই প্রথম চালু করেন। অনলাইনের মাধ্যমে বা ঘরে বসে আপনি যদি জিপি সিমের মালিকানা পরিবর্তন করেন। তাহলে জিপি সিমের অনলাইন ডেলিভারি টিম আপনার দৈর্ঘ্যরাই পৌঁছে দিবে আপনার প্রদত্ত সিমটি।
গ্রামীণফোন বা জিপি সিমের মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে আপনি চাইলে, খুব সহজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। এছাড়াও নতুন মালিকানাধীন সিমটি জিপি সিমের ডেলিভারি টিমের মাধ্যমে খুব সহজেই আপনার ঠিকানায় পেয়ে যাবেন। গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে আপনাদের কে এর জন্য একটি আবেদন করতে হবে। জিপি সিমের মালিকানা পরিবর্তন করার খরচ ০ টাকা। যার অর্থ হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা খুব সহজেই গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন।
আরো পড়ুনঃ মেয়াদিহীন ইন্টারনেট প্যাকেজ কেনার উপায়।
গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম।
ঘরে বসেই গ্রামীণফোন বা জিপি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য আপনাকে কিছু দিক নির্দেশনা বা ধাপ অনুসরণ করতে হবে। এছাড়াও ও গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করে। আপনাদের কে গ্রামীণফোন সিমের মালিকানা পরিবর্তন করতে নিম্নে আমরা জিপি সিমের মালিকানা পরিবর্তন করার ধাপ গুলি আপনাদের সামনে উপস্থাপন করা হলো-
- প্রথমে https://www.grameenphone.com/shop/sim-ownership-transfer লিংক এ প্রবেশ করুন।
- এই লিংকে প্রবেশ করলে Number you want to transfer লেখার একটি বক্স দেখা যাবে। সেই বক্সে আপনি যেই নাম্বারটির মালিকানা পরিবর্তন করতে চাচ্ছেন, সেই নাম্বারটি কে লিখুন।
- নাম্বার লেখা হলে আপনার সামনে নতুন একটি current sim owners NID or smart card লেখার বক্স আসবে। সেই বক্সে বর্তমান সময়ে যিনি সিমের মালিক রয়েছেন, তার জাতীয় পরিচয় পত্রের নাম্বার / এনআইডি কার্ড নাম্বার লিখতে হবে।
- এরপর new sim owners mobile number লেখার একটি অপশন আসবে। সেখানে নতুন মালিকের মোবাইল নাম্বারটিকে বসাতে হবে।
- তারপর আপনি একটু নিচে তাকালে দেখতে পাবেন add to cart নামের একটি অপশন সেখানে ক্লিক করুন।
- এরপর আপনি একটি চেক আউট পেজ লক্ষ্য করতে পারবেন। সেখানে আপনি আপনার ডেলিভারির এড্রেস, ইমেল এড্রেস সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
- সর্বশেষ ধাপ পূর্বে continue to review অপশনটিতে ক্লিক করুন।
- সর্বশেষ ধাপ হিসেবে সিম ডেলিভারির জন্য ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডেলিভারি চার্জ প্রদান করে, প্রক্রিয়াটি সঠিক ভাবে সম্পন্ন করুন।
ভালোভাবে বুঝার জন্য উপরে উপস্থাপিত পিকচারটির সহযোগিতা নিতে পারেন।
উপরের ধাপ গুলি সঠিক ভাবে সম্পন্ন করলে কিছু দিনের মধ্যেই আপনার প্রদান করা ঠিকানায় সিমটি ডেলিভারি করা হবে। বিশেষ দ্রষ্টব্য: সিমের মালিকানা পরিবর্তন করার জন্য আপনার থেকে কোন ফি গ্রহণ করা হবে না। তবে আপনার ঘরের দৈর্ঘ্যরাই সিম কে পৌঁছে দেওয়ার জন্য সিমের ডেলিভারি চার্জ হিসেবে কিছু ফি গ্রহণ করা হবে। তবে যখন ডেলিভারি করা হবে তখন অবশ্যই সিমের নতুন মালিক ও পূর্ববর্তী মালিক কে সেই ঠিকানায় উপস্থিত থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
গ্রামীণফোন এর সিম কার্ড এর মালিকানা পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই সিমের নতুন মালিক এবং পূর্ববর্তী মালিক কে প্রয়োজন হবে। তবে পূর্ববর্তী মালিক বা নতুন মালিক এর কাছ থেকে কোন রকম ডকুমেন্ট সংগ্রহ করা হবে না। শুধুমাত্র গ্রাহকদের ঠিকানা, জন্ম তারিখ, নাম, এনআইডি নাম্বার ও ইত্যাদি প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এছাড়া ও বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রদান করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখা উচিত অসত্য তথ্য বা ভুল তথ্য দিয়ে সিমের মালিকানা পরিবর্তন করা সম্ভব না।
উপরে উপস্থাপিত তথ্য ও ধাপ গুলি অনুসরণ করে। আপনারা চাইলে খুব সহজেই গ্রামীনফোনের সিম বা জিপি সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও মালিকানা বাতিল সংক্রান্ত কাজ ও সঠিক ভাবে সম্পন্ন করতে পারবেন। অপ্রয়োজনীয় ও নানা সমস্যা থেকে বাঁচার জন্য আপনারা চাইলে, খুব সহজেই উপযুক্ত আর্টিকেল টি অনুসরণ করে। সিমের মালিকানা পরিবর্তন সহ সিমের মালিকানা বাতিল সংক্রান্ত কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে পারবেন।
জিপি সিমের মালিকানা পরিবর্তন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে করণীয়।
জিপি সিম বা গ্রামীণফোন সিম এর মালিকানা পরিবর্তন করতে গিয়ে কোনর কম সমস্যা বা তথ্য প্রয়োজনীয়তার জন্য আপনারা চাইলে, গ্রামীণফোন সিম কোম্পানির মোবাইল অপারেটর এর কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জিপি সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার নাম্বার হলো ১২১ । আপনারা চাইলে খুব সহজেই ১২১ নাম্বারে কল দিয়ে জিপি সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং সিম এর মালিকানা পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন তথ্য সমস্যার সমাধান গ্রহণ করতে পারবেন।
আরো পড়ুনঃ এয়ারটেল সিমের সকল ইন্টারনেট অফার।
প্রতিদিন এই রকম নিত্য নতুন টিপস মূলক আপডেট পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

