ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়। Facebook theke taka income korar upay.

আপনাকে যদি বলা হয় বর্তমান সময়ের যোগাযোগের জন্য সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কি? তাহলে আপনি হয়তো এক বাক্যেই বলে ফেলবেন ফেসবুক। মানুষ ফেসবুককে শুধুমাত্র যোগাযোগের জনপ্রিয় মাধ্যমেই মনে করে। তারা মনে করে ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে শুধুমাত্র যোগাযোগ করা যায়। এবং বিনোদনের জন্য বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের পোস্ট সহ একে অপরের সঙ্গে কথা বলার জন্য রয়েছে ভিডিও কল  ভয়েস কল, সহ ভয়েস চ্যাটিং ও চ্যাটিং করা যায়। কিন্তু অনেকেই জানেন না যে, ফেসবুকে এ সব বাদে ও আরো অনেক কিছু করা যায়। ফেসবুকের মাধ্যমে টাকাও ইনকাম করা যায়। আর আজকের এই পোস্টে আমরা ফেসবুকের এই ব্যাপারটি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। অর্থাৎ আজকের এই পোস্টে আমরা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই পোস্টটি আপনি যদি মনোযোগ সহকারে পাঠ করেন, তাহলে ভবিষ্যতে আপনিও ফেসবুক থেকে প্রতি মাসে কিছু টাকা আয় করতে পারবেন বা ইনকাম করতে পারবেন।

ফেসবুক থেকে ইনকাম করা যায়, এই কথা শোনার পর আপনি হয়তো ভাবছেন কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়। ফেসবুক থেকে নানা ভাবেই ইনকাম করা যায়। তবে সমস্যা নেই আজকে এই পোস্টে আমরা আপনাদের জন্য সেই সকল কিছু সুন্দর ভাবে উপস্থাপন করব। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি সেগুলি খুব সুন্দর ভাবে জানতে পারবেন।  এবং আপনিও সেই সব কাজ করে ভবিষ্যতে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে পোস্ট এর মূল প্রসঙ্গে চলে যাওয়া যায়-


ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়ঃ

ফেসবুক থেকে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা যায়। আর সেগুলি হলো: ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম, ফেসবুক একাউন্ট খুলে ইনকাম, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা, ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম, ফেসবুক ভিডিও নগরীকরণ বা মনিটাইজেশন কি? আর ফেসবুক নগরীকরণ করার জন্য কি কি লাগবে, কিভাবে ফেসবুক পেজের লাইক বাড়াবেন এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম। আজকের এই পোস্টে আমরা এই সব বিষয় নিয়ে কথা বলব। আর এই সব বিষয়ের মাধ্যমেই অর্থাৎ এই সব উপায়েই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। যারা অযথা ফেসবুকে সময় নষ্ট করে তাদের জন্য এটি একটি সুযোগ। কেননা অযথা ফেসবুকে সময় নষ্ট না করে, সেই সময়টুকু কাজে লাগিয়ে ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করার সত্যিই লোভনীয় একটি বিষয়।

ফেসবুক একাউন্ট খুলে ফেসবুক থেকে ইনকাম করার উপায়ঃ

ফেসবুক একাউন্ট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন। এখন আমরা এটি আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে সরাসরি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় না। কেননা ফেসবুক এ ধরনের কোন মাধ্যম ফেসবুক ইউজারদের জন্য রাখিনি। facebook একাউন্ট ক্রিয়েট এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাদের একটি উপায় অবলম্বন করতে হবে।

ফেসবুক একাউন্ট ক্রিয়েট এর মাধ্যমে টাকা ইনকামের জন্য আপনাদের থাকতে হবে, একটি ব্লগার সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট। আর এই সাইট গুলির মাধ্যমে আপনি খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমরা সকলেই জানি ফেসবুকে একটি একাউন্টে পাঁচ হাজার পর্যন্ত ফ্রেন্ড থাকে। আর আপনার সেই সকল ব্লগা বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পোস্ট গুলো কে সেই ফেসবুকে একাউন্টে শেয়ারের মাধ্যমে ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিউ বাড়িয়ে ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়। আর ফেসবুক একাউন্টের মাধ্যমে সেই সকল ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিউ আরও বৃদ্ধি পাবে।  কেননা আপনি প্রতিদিন আপনার ফেসবুকে একাউন্টে সেই সকল ওয়েবসাইটের লিংক শেয়ার করছেন, যার ফলে ফেসবুকে থাকা আপনার ফ্রেন্ডরা সেই লিংকে ক্লিকের মাধ্যমে সেই সাইটে প্রবেশ করছে।  তার ফলে আপনার ওয়েবসাইটের ভিউ বৃদ্ধি পাচ্ছে এবং আপনার ইনকাম ও বৃদ্ধি পাচ্ছে। এই ভাবে আপনি ফেসবুক একাউন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকে ভিউ নিয়ে টাকা ইনকাম করতে পারবে।

ফেসবুক মার্কেটিং বা মার্কেটপ্লেস থেকে টাকা ইনকামঃ

এবারে আমরা কথা বলবো ফেসবুক মার্কেটিং বা ফেসবুকে মার্কেটপ্লেস থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। এখানে ও আপনি সরাসরি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। কেননা ফেসবুক এ ধরনের সুবিধা রাখেনি। আপনাকে কিছু নিয়ম অনুসরণ করে টাকা ইনকাম করতে হবে। অর্থাৎ আপনার যদি কোন ব্যবসা-বাণিজ্যে থাকে, তাহলে সেই সকল ব্যবসা-বাণিজ্যের পণ্য গুলোকে ফেসবুকের মার্কেটপ্লেস এ বিভিন্ন প্রোডাক্ট লিস্ট তৈরি করে শেয়ারের মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।

অর্থাৎ আপনার নিজস্ব প্রোডাক্ট বা পণ্য আপনি মার্কেটপ্লেসে শেয়ার করবেন, এর মাধ্যমে যদি কোন ক্রেতা আপনার প্রোডাক্ট পছন্দ করে। তাহলে ফেসবুকে সেই ক্রেতা আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে এবং আপনার প্রোডাক্ট ক্রয় করবে। এর মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি হবে  তারপরে আপনার টাকা ইনকাম হবে। এই মাধ্যমে ও আপনি ফেসবুক মার্কেটিং থেকে টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ফ্রিতেই আপনার পণ্যের বিজ্ঞাপন হাজার হাজার মানুষের কাছে দেখাতে পারবেন। আর সেখান থেকে যে সকলকে তারা আপনার পণ্য দেখে ক্রয় করবে। আর এভাবেই আপনার পণ্যের বেচা বিক্রি বেশি হবে। এর মাধ্যমে আপনার আয় বৃদ্ধি পাবে। এভাবেই আপনি ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ফেসবুক পেজ তৈরির মাধ্যমে টাকা ইনকামঃ

ফেসবুক পেজ তৈরি করে ও ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন ফেসবুকের লাইক ও ফলোয়ার বৃদ্ধি করা। এর পাশাপাশি ফেসবুক পেজে ইউনিক ভিডিও আপলোড করা। ফেসবুকের লাইক ও ফলোয়ার বৃদ্ধির পরে ফেসবুকের ফেসবুকের দেওয়া কিছু নির্দেশনা ঠিক ভাবে অনুসরণ করলে ফেসবুক থেকে বিজ্ঞাপন বা মনিটাইজেশন দেখানোর জন্য আবেদন করে। সেই আবেদন যদি ফেসবুক একসেপ্ট করে, তাহলে ফেসবুক পেজে প্রতিদিন ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়।

মনিটাইজেশন পাওয়ার উপায়ঃ

ফেসবুকে পেজে বিজ্ঞাপন দেখানো বা মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজের কিছু যোগ্যতা থাকতে হবে। তাহলেই ফেসবুক আপনার পেজে বিজ্ঞাপন দেখাবে। আর এই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনার পেজ থেকে ইনকাম হবে। মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেইজের যে সকল যোগ্যতা থাকা দরকার হলো-

  • ফেসবুক পেজ থাকতে হবে, কেননা পেজ ছাড়া অন্য কোথাও বিজ্ঞাপন লাগানো যায় না।
  • ফেসবুকের দেওয়া নীতিমালা অনুসরণ করে ভিডিও তৈরি করতে হবে।
  • ভিডিওর ভাষা ফেসবুক দ্বারা সাপোর্ট করতে হবে। অর্থাৎ ফেসবুকে যে সকল ভাষা ব্যবহার করা যায়। ওই সকল ভাষার মধ্যে ভিডিও তৈরি করতে হবে, আর আমরা সকলেই জানি, বাংলা ভাষা ফেসবুকে সাপোর্ট করে। তাই বাংলা ভাষায় ভিডিও তৈরি করা যাবে।
  • পেজে ১০০০০ প্লাস লাইক থাকতে হবে। গত ৬০ দিনে ভিডিওর ভিউ ৩০ হাজার থাকতে হবে। প্রতিটি ভিউ কমপক্ষে ১ মিনিট হতে হবে। এছাড়া ও প্রতিটি ভিডিও কমপক্ষে তিন মিনিট হতে হবে। কেননা এর কম কোন ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন দেখায় না।

উপরের এই শর্ত গুলো পূরণ করতে পারলেই আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেখানো বা মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করার যোগ্য হবে। আর এই সব শর্ত পূরণ করে,  যদি আপনি মনিটাইজেশন বা বিজ্ঞাপন দেখানোর অনুমতি পান। তাহলে আপনি খুব সহজেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।

স্পন্সরের মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকামঃ

আপনার ফেসবুক পেজে যদি ভালো মানের ফলোয়ার এবং লাইক থাকে। তাহলে আপনি খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন স্পন্সরের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার পেজে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তার কাছ থেকে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে সে ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে কিছু ছবি বা ভিডিও দিবে। সেগুলি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। অর্থাৎ এর মাধ্যমে তাদের প্রতিষ্ঠান বা পণ্যের বিজ্ঞাপন দেখাবেন। আর এর বিনিময়ে তাদের থেকে টাকা নেবেন। এই ভাবে ও আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার পেজে ভালো মানের ফলোয়ার ও লাইক থাকতে হবে। কেননা আপনার পেজ যদি কেউ না দেখে বা কোন ফলোয়ার না থাকে, তাহলে আপনি আপনার পেজের জন্য কোন স্পন্সর পাবেন না।

উপরের এই মাধ্যম গুলো অনুসরণ করে, আপনি খুব সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য সব থেকে বেশি প্রয়োজন ধৈর্য ও কঠোর সংকল্প। কেননা ধৈর্য ও সংকল্প ছাড়া এগুলা থেকে টাকা ইনকাম করা খুবই কঠিন ব্যাপার। আপনার যদি ধৈর্য থাকে এবং সংকল্প থাকে, তাহলে আপনি খুব সহজেই ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর প্রতিদিন এর কম নতুন নতুন টিপস মুলক আপডেট করার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form