মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ কেনার উপায়। Unlimited & Unexpired Internet Offer.

ইন্টারনেটের প্রসার ও বিস্তারের কারণে অনেক কাজকে খুব সহজেই করা যায়। তবে ইন্টারনেটের মাধ্যমে এই সব কাজ করার জন্য আমাদের প্রয়োজন মেগাবাইট বা এমবি। কিন্তু এখানেই সমস্যা বাংলাদেশের মানুষ অনেকেই মধ্যবিত্ত হওয়ার কারণে ইন্টারনেট প্যাকেজ বা এমবি ক্রয় করলে ও এমবির এই মেয়াদের কারণে তারা সুষ্ঠু ভাবে সে গুলো কে ব্যবহার করতে পারেনা। কেননা এমবি মেয়াদ শেষ হলেই এমবি তো চলে যায়।  তবে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিডিআরসি)। তারা গ্রাহকদের কথা মাথায় রেখে ও গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে, এবারের চারটি নতুন ডাটা প্যাকেজ চালু করেছে। যেগুলির মেয়াদহীন গ্রাহক যদি চান এই সব ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার মাধ্যমে তারা সারা বছর এগুলি কে চালাতে পারবেন। তবুও মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে এগুলি কে কেটে নেওয়া হবে না।

তবে এই অফারটি শুধুমাত্র বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন এর ইন্টারনেট সেবার মাধ্যমেই পাওয়া যাবে। অন্যান্য অপারেটরে এখন পর্যন্ত মেয়াদহীন এমবির অফার এখন পর্যন্ত চালু করা হয়নি। মেয়াদহীন এই এমবির অফার চালু করার বিষয়টি রোজ রবিবার ২১ আগস্ট বিটিআরসি নিশ্চিত করেছেন। আর বিটিআরসির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের প্রথম বারের মতো মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজো ও এর বাজারজাত করা হয় ২৮ এপ্রিল।

উপরে এখন পর্যন্ত আপনারা সকলেই জেনে গেছেন যে, বাজারে এসেছে মেয়াদিহীন ইন্টারনেট প্যাকেজ। তবে এই প্যাকেজ টি কিভাবে নিবেন এটা ভেবেই এখন আপনার মাথা ঘুরছে। তবে সমস্যার কোন কারণ নেই, আজকের এই পোস্টে আমরা এটি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। আজকের এই পোস্টে আমরা আপনাদের কে দেখাবো কিভাবে কোডের মাধ্যমে এই অফার গুলি নিবেন। এবং কিভাবে গ্রামীনফোনের মোবাইল অ্যাপসের মাধ্যমেও এই অফার গুলি নিবেন। তাই বেশি কথা না বাড়িয়ে পোস্ট এর মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক-


মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ কেনার উপায়-- Unlimited & Unexpired Internet Offer.

মেয়াদহীন ও আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজের তালিকা: গ্রামীণফোনের মোবাইল অ্যাপসে গেলে আপনারা মেয়াদিহীন তিনটি ইন্টারনেট অফার দেখতে পাবেন, সেগুলি হল-

  • ৪৪৯ টাকায় ৫ জিবি মেয়াদ ৩৬৫ দিন।
  • ৫৪৯ টাকায় ১৫ জিবি মেয়াদ ৩৮৪৪ দিন।
  • ১১৯৯ টাকায় ৪০ জিবি মেয়াদ ৩৮৪৪ দিন।

এছাড়াও গ্রামীণফোন আরো একটি ইন্টারনেট অফার চালু করেছে। এই অফারটি হল আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ইউজ অর্থাৎ আপনি যদি এই অফারটি একবার নেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যত খুশি তত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর গ্রামীণফোন এই ধরনের অফার দুইটি চালু করেছে তা হল-

  • ৩৪ টাকায় ২ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট।
  • ২৩ টাকায় ২ ঘন্টা আনলিমিটেড ইন্টারনেট।

উপরে আমরা উপস্থাপন করেছি, মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ এর তিনটি তালিকা ও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের দুইটি তালিকা। মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ স্বাচ্ছন্দে নির্দিষ্ট ওই মেয়াদ গুলি পর্যন্ত ইন্টারনেট গুলি প্যাকেজ গুলি ব্যবহার করতে পারবেন। এবং আনলিমিটেড ইন্টারনেট এর ব্যবহারের ক্ষেত্রে আপনি তাদের দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাহীন ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।

গ্রামীনফোনের মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ কেনার উপায়ঃ

মেয়াদিহীন ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার ক্ষেত্রে আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। একটি হল ইউএসএসডি কোড ও অপরটি হল গ্রামীনফোনে মাই জিপি মোবাইল অ্যাপস। এই দুইটি যে কোনো উপায়ে আপনি মেয়াদিহীন ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।

ইউএসএসডি কোডের মাধ্যমে মেয়াদিহীন ইন্টারনেট প্যাকেজ কেনার নিয়মঃ

ইউএসএসডি কোডের মাধ্যমে মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ কেনার ক্ষেত্রে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য সেই ধাপ গুলো কে অনুসরণ করুন-

  • প্রথমেই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *121# টাইপ করে ডায়াল করুন।
  • এরপর দেখবেন কত গুলো অপশন এসেছে, এই অপশন গুলোর মধ্যে আপনি ৩ নম্বরে যে অপশনটি রয়েছে, ইন্টারনেট প্যাক ওই অপশনটি সিলেক্ট করুন।
  • এবার যে অপশন গুলো আসবে সেখান থেকে ৬ নম্বর অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর আপনি ১ নাম্বারে দেখতে পাবেন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সেটি কে সিলেক্ট করুন।
  • আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজে ঢুকলেই আপনি দেখতে পাবেন দুইটি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ও তিনটি daily ইন্টারনেট প্যাকেজ। আপনি চাইলে এগুলোর মধ্যে থেকে একটি অফার নিতে পারেন। আর যদি আপনি মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ নিতে চান, তাহলে নেক্সট পেজ অপশনে * চেপে চলে যান।
  • নেক্সট পেজে গেলেই, আপনি দেখতে পাবেন মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ এর তালিকা আপনি সেখান থেকে আপনার পছন্দমত অফারটি কে সিলেট করুন।
  • সিলেক্ট করার পর সাবমিট করলেই, আপনার সেই মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজটি চালু হয়ে যাবে।

উপরের এই ধাপ গুলি অনুসরণের মাধ্যমে আপনি খুব সহজেই মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ, আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ও ডেইলি ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন।

গ্রামীনফোনের মোবাইল অ্যাপস দিয়ে মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ কেনার নিয়মঃ

গ্রামীণফোনের মোবাইল অ্যাপস দিয়ে মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ ক্রয় করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে আপনি যদি মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ ও আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে চান, তাহলে নিম্নের ধাপ গুলি অনুসরণ করুন-

  • প্রথমে প্লে স্টোর থেকে গ্রামীণফোনের মোবাইল অ্যাপস মাই জিপি ডাউনলোড করুন।
  • এবারে সেই অ্যাপসে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
  • এরপর সেই অ্যাপসে দেখতে পাবেন ইন্টারনেট বলে একটি অপশন সেটিতে ক্লিক করুন।
  • ইন্টারনেট অপশনে ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ। সেখান থেকে আপনি আনলিমিটেড ইন্টারনেট অপশনটিকে সিলেক্ট করুন।
  • আর সেই অপশনটি তে সিলেক্ট করলেই,  আপনি দেখতে পাবেন। আপনার মোবাইল স্ক্রিনে দুইটি আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ও তিনটি মেয়াদিহীন ইন্টারনেট প্যাকেজ শো করছে, এবারে আপনি যে অফারটি নিবেন সেটিকে সিলেক্ট করুন।
  • সিলেক্ট করলে আপনাকে কনফার্ম নামের একটি অপশনে নিয়ে যাবে, সেখানে গিয়ে কনফার্ম করুন।

উপরের এই ধাপ গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ও মেয়াদ ইন ইন্টারনেট প্যাকেজ নিতে পারবেন। তাও আবার গ্রামীণফোনের মোবাইল অ্যাপস এর মাধ্যমে।

আশা করি,  আপনারা উপরের তথ্য গুলো কে ব্যবহার করে, খুব সহজেই ইউএসএসডি কোডের মাধ্যমে ও গ্রামীণফোনের মোবাইল অ্যাপস মাই জিপি অ্যাপস এর মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ ও মেয়াদহিন ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবেন। প্রতিদিন এ রকম নিত্য নতুন টিপস মূলক আপডেট পাওয়ার জন্য আমাদের অল টিপস বাংলা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আর যে সকল ভিজিটরের আমাদের এই পোস্টটিকে মনোযোগ সহকারে পাঠ করেছে তাকে জানাই, আন্তরিক ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form