ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করার নিয়ম | এক নজরে ফুটপান্ডার খুঁটিনাটি। Foodpanda

সারাদিনের শত কর্মযজ্ঞের মধ্যে আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত একজন মানুষ। আর এই ব্যস্ততা হতে পারে নিজের বাড়িতে অথবা নিজের কর্মস্থান অফিসে। কিন্তু এত কর্মযজ্ঞের মধ্যে হয়তো আপনার ভীষণ খিদা লেগেছে। কিন্তু আপনি সঙ্গে টিফিন নিয়ে আসেননি আর কর্মব্যস্ততার কারণে বাহিরে গিয়ে খাওয়ার ও সুযোগ নেই। এখন কি তাহলে আপনি না খেয়েই সারাদিন অফিসের কাজ করবেন। আর কতক্ষণে বা না খেয়ে কাজ করবেন।

আপনি যদি এমনই কর্মব্যস্ত একজন মানুষ হন। তাহলে এখন আর আপনার চিন্তার কোন কারণ নেই। কেননা আপনার এই চিন্তার অবসান ঘটাতে এখন দেশে চালু হয়েছে অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিসের মতো ব্যবস্থা আর এই সার্ভিসের মাধ্যমে আপনি খুব সহজেই নিজের প্রয়োজনীয় খাদ্য অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। এবং অর্ডার করার নির্দিষ্ট কিছু সময়ের মধ্যেই তারা আপনার অর্ডার আপনার হাতে তুলে দিবেন। এমনি একটি অনলাইন ভিত্তিক খাবার অর্ডার করার প্রতিষ্ঠানের নাম হল ফুডপান্ডা। আর আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সামনে ফুডফান্ডা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। এবং ফুডপান্ডা থেকে আপনি কিভাবে খুব সহজেই খাবার অর্ডার করবেন। এটি নিয়েও ও বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে এই অনলাইন ভিত্তিক খাবার অর্ডার করার প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং কিভাবে খুব সহজেই এই প্রতিষ্ঠান থেকে খাবার অর্ডার করা যায় তা সম্পর্কেও জেনে নেওয়া যাক-


ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করার নিয়ম। এক নজরে ফুটপান্ডার খুটিনাটি।

ফুডপান্ডা কি?

প্রিয় দর্শকবৃন্দ, আমি যদি খুব সহজ ভাবে বলতে তাহলে ফুডপান্ডা হল অনলাইন ভিত্তিক খাবার অর্ডার গ্রহণ ও খাবার সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। যেটি গ্রাহকের অর্ডার গুলোই তাদের ফুডপান্ডা অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে তারা গ্রাহকদের কাছ থেকে খাবারের অর্ডার গ্রহণ করে। এবং নির্দিষ্ট সময় এর মধ্যে সেই খাবার গ্রাহকের দরজার নিয়ে হাজির হয় বা পৌঁছে দেয়।

The Foodpanda Group বা ফুটপান্ডা ২০১২ সালে বেন বাউয়ের, ফেলিক্স প্লগ, রালফ ওয়েনজেল ও রোহিত চাড্ডার একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে জার্মানির বার্লিন শহরে ফুডপান্ডা গ্রুপ যাত্রা করে। এখন পর্যন্তও ফুডপান্ডা তাদের কার্যক্রম ১১ টি দেশে চলমান করে রেখেছে। এবং এটি জার্মানির পরপর সিঙ্গাপুরে তাদের প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছিল। বর্তমানে ফুডপান্ডার জনপ্রিয়তা অনলাইন ভিত্তিক খাওয়ার ডেলিভারি প্রতিষ্ঠান গুলোর মধ্যে তুঙ্গে রয়েছে। আর ফুডপান্ডার বর্তমান সদর দপ্তর জার্মানির বার্লিন শহরে অবস্থিত। আর বর্তমান ফুডপান্ডার মালিকানা হিরো নামক এক ব্যক্তিগত প্রতিষ্ঠানের হাতে রয়েছে।

বাংলাদেশে ফুডপান্ডা যাত্রাঃ

আনুমানিক ২০১৩ সালের নভেম্বর মাসে ফুডপান্ডা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আর প্রথম প্রথম তারা শুধুমাত্র ঢাকাতেই তাদের কার্যক্রম পরিচালিত করত। কিন্তু বর্তমানে এটি বাংলাদেশের ৬৪ টি জেলায় অনলাইনের মাধ্যমে খাবার ডেলিভারির অর্ডার গ্রহণ ও ডেলিভারি দিয়ে থাকে।


ফুডপান্ডা কিভাবে তাদের কাজ করেঃ

ফুডপান্ডা মূলত অনলাইনের মাধ্যমে তাদের অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে খাবারের অর্ডার গ্রহণ করে, এবং সেটিকে ডেলিভারি করে থাকে। তবে মজার বিষয় হল ফুটপান্ডা নিজেরা কোন খাদ্য তৈরি করে না। বরং তারা দেশের বিভিন্ন নামিদামি রেস্টুরেন্ট ও হোটেলের সঙ্গে চুক্তি করে,  এবং সেই সকল হোটেল এবং রেস্টুরেন্টের তৈরি খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। এক্ষেত্রে গ্রাহক চাইলে নিজের ইচ্ছামত রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। এবং ফুডপান্ডা সে রেস্টুরেন্ট থেকে খাবার গ্রহণ করে, তা গ্রাহকদের কাছে ডেলিভারি করে থাকেন।

ফুডপান্ডা কিভাবে অর্থ উপার্জন করেঃ 

প্রিয় দর্শক, আপনি উপরে ইতিমধ্যেই জেনে গেছ যে, ফুডপান্ডা নিজেরাই কোনো খাদ্য তৈরি করে না। তারা শুধুমাত্র গ্রাহকদের কাছ থেকে অর্ডার গ্রহণ করে এবং খাদ্য ডেলিভারি দিয়ে থাকে। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে,  কিভাবে ফুটপান্ডা তাহলে আয় করে থাকে। আমি আপনাদের এটি বোঝানোর জন্য একটি উদাহরণ নিম্নে উপস্থাপন করছি।  উদাহরণটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তাহলেই আপনি খুব সহজেই তোমাদের উত্তর পেয়ে যাবে।

ধরুন আপনি কোথাও গিয়েছেন। তখন আপনার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এবং আপনি সেখানে বিরিয়ানি খেলেন। হোটেল মালিক আপনার কাছ থেকে ১০০ টাকা প্লেট ধরে বিরিয়ানির মূল্য নিল। কিন্তু এখানে ফুডপান্ডা সেই হোটেল মালিকের কাছ থেকেই সেই এক প্লেট বিরিয়ানি মাত্র ৮৫ টাকা দরে ক্রয় করে থাকে। এবং সেই বিরিয়ানি গ্রাহকদের কাছে ডেলিভারি করে। গ্রাহকের কাছ থেকে ফুডপান্ডা ১০০ টাকা গ্রহণ করে থাকে। আর হোটেল মালিক প্রতিদিন বিক্রির আশায় ৮৫ টাকাতেই ফুডপান্ডার সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তাহলে বুঝা যাচ্ছে যে, ফুডপান্ডা হোটেল বা রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কম মূল্যের খাবার কেনার চুক্তি করে। এবং সেই গুলি হোটেলের নির্ধারিত মূল্যের সমপরিমাণ অর্থেই গ্রাহকদের কাছে ডেলিভারি দিয়ে থাকে। আর এর মাঝে যে অর্থ বা টাকাটুকু বের হয় সেইটুকু ফুটপান্ডা আয় করে থাকে। তাহলে কষ্ট করে হোটেলে গিয়ে ১০০ টাকায় বিরিয়ানি না খেয়ে, ঘরে বসেই ফুডপান্ডার মাধ্যমে অর্ডার করে সেই বিরিয়ানি ১০০ টাকায় পেয়ে গেলে তো আর কোন কথাই নেই।


ফুডপান্ডা থেকে আপনি কিভাবে আয় করবেনঃ

বর্তমান সময়ে ফুড ডেলিভারির মাধ্যমে আয় করা খুবই সহজ ও জনপ্রিয় একটি মাধ্যম। এটা অর্থ উপার্জনের একটি কার্যকারী উপায়। অনলাইনের মাধ্যমে খাবার ডেলিভারিকারী প্রতিষ্ঠান গুলি তাদের খাদ্যদ্রব্য ডেলিভারি করার জন্য ডেলিভারি ম্যান কে নিয়োগ দিয়ে থাকেন। এবং ডেলিভারি ম্যান ও এর মাধ্যমে ভালো অংকের অর্থ আয় করতে পারেন। আর যেহেতু বর্তমানে ফুডপান্ডা বাংলাদেশে অনলাইন ভিত্তিক খাবার ডেলিভারি দিক থেকে এগিয়ে রয়েছে। তাই এখান থেকে আয় করা অন্য সকল অনলাইন ভিত্তিক খাবার ডেলিভারি প্রতিষ্ঠানের থেকে একটু বেশি সহজ।

তাই আপনি চাইলে, ফুডপান্ডার ডেলিভারি ম্যান হিসেবে যোগ দিতে পারেন। আর যোগ দেওয়ার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি সাইকেল বা মোটরসাইকেল, ইন্টারনেট সংযোগযুক্ত স্মার্টফোন, জিপিএস, আপনার ব্যক্তিগত এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট হলেই আপনি খুব সহজেই ফুটপান্ডার ডেলিভারি ম্যান হিসেবে জয়েন করতে পারবেন।  এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

তবে ডেলিভারি ম্যান এর ক্ষেত্রে নির্দিষ্ট কোন বেতন নির্ধারিত হয় না। তারা যতটা সম্ভব ডেলিভারি করতে পারেন, ততটা অর্থ উপার্জন করতে পারেন। তবে সাধারণত প্রতি সিফট পাঁচ থেকে ছয় ঘন্টার তারা ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করতে পারেন।

ফুডপান্ডায় ডেলিভারি ম্যান হিসেবে যোগ দেওয়ার উপায়ঃ

ফুডপান্ডায় ডেলিভারি ম্যান হিসেবে যোগ দেওয়ার জন্য নিম্ন উপস্থাপিত এই https://rider.foodpanda.com.bd/ লিংকে ক্লিক করে এপ্লাই করুন। এরপর নির্দিষ্ট এলাকার মধ্যে অবস্থিত ফুডপান্ডার অফিসে গিয়ে জব কনফার্ম করুন।  জব কনফার্ম হয়ে গেলে ফুডপান্ডা আপনাকে টি-শার্ট, ব্যাগ ও আইডি কার্ড দিবেন। এরপর নির্দিষ্ট শিফট অনুযায়ী আপনি আপনার কাজ শুরু করুন।

ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করার নিয়মঃ

গ্রাহকরা চাইলে, ফুড পান্ডার মোবাইল অ্যাপস অথবা ফুটপান্ডার ওয়েবসাইট থেকে খুব সহজেই খাবার অর্ডার করতে পারবেন। আমরা নিম্নে দুইটি পদ্ধতি কেউ সুন্দর ভাবে উপস্থাপন করছি-


ফুডপান্ডার ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করার নিয়মঃ

ফুডপান্ডার ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করার জন্য নিম্নে উপস্থাপিত ধাপ গুলোকে অনুসরণ করুন-

  • প্রথমে https://www.foodpanda.com.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর আপনি যে স্থান থেকে খাবার অর্ডার করছেন সেই স্থানের পূর্ণ ঠিকানা প্রদান করুন।
  • এবারে আপনার পছন্দের রেস্টুরেন্টকে সিলেক্ট করুন।
  • এ পর্যায়ে যে খাবারটি অর্ডার করতে চান সেটি সিলেক্ট করুন।
  • এরপর খাবারের অর্ডার কনফার্ম করুন।
  • নির্দিষ্ট সময় পর ফুটপান্ডার ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় খাবার পৌঁছে দিলে তার যথাযথ মূল্য পরিশোধ করুন।
উপরোক্ত এই নিয়ম গুলো অনুসরণ করে। আপনি চাইলে খুব সহজেই ফুডপান্ডার ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করতে পারবেন।


ফুডপান্ডার মোবাইল অ্যাপস থেকে খাবার অর্ডার করার নিয়মঃ

ফুডপান্ডর মোবাইল অ্যাপস থেকে খাবার অর্ডার করার জন্য আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। আর আমরা নিম্নে সেই সকল ধাপকে উপস্থাপন করছি। আপনি খাবার অর্ডার করার জন্য সেই সকল ধাপকে অনুসরণ করুন-

  • প্রথমে আপনার মোবাইলে Google play store অথবা Apple store থেকে Foodpanda apps টি ডাউনলোড করুন। 
  • এরপর সেটিকে ইনস্টল করে ওপেন করুন।
  • এ পর্যায়ে অ্যাপসটি ওপেন করার পর সেই অ্যাপসে লগইন করুন।
  • তবে আপনার যদি পূর্বে কোন একাউন্ট খোলা না থাকে, তাহলে একটি একাউন্ট ক্রিয়েট করে নিন।
  • একাউন্ট খোলার জন্য প্রথমেই আপনার কাছ থেকে ই-মেইল এড্রেস চাইবে, সেই ই-মেইল এড্রেস দিন।
  • এরপর আপনার নাম, একটি পাসওয়ার্ড এবং নিয়মিত চালু থাকে এমন একটি মোবাইল নাম্বার দিন।
  • নাম্বার দেওয়ার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটিকে যথাস্থানে বসিয়ে নিন।
  • উপরোক্ত নিয়ম গুলোকে অনুসরণ করলে, আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে। এবারে আপনি খাবার অর্ডার করার জন্য অ্যাপস এ প্রবেশ করুন প্রবেশ করলেই দেখতে পাবেন খাবারের কিছু মেনু অথবা আপনি চাইলে সার্চ অপশন থেকে আপনার পছন্দমত মেনু সার্চ করুন। এবং যে খাবারটি চয়েজ হবে সেটিকে সিলেক্ট করুন।
  • এবার আপনার পছন্দমত রেস্টুরেন্ট সিলেট করুন।
  • এরপর আপনি যে, স্থান থেকে খাবার অর্ডার করছেন তা যথাযথ ঠিকানা দিন।
  • এই পর্যায়ে একটি পেমেন্ট মেথড যোগ করুন। অথবা আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন। তো আপনার পছন্দমত সেটিকে সিলেক্ট করে দিন।
  • এরপর আবার অর্ডারটি কনফার্ম করে দিন।
  • এরপর নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন।
  • খাবার চলে এলে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি অপশন সিলেক্ট করে থাকেন। তাহলে খাবারের মূল্য পরিশোধ করুন, এবং খাবার গ্রহণ করুন।

উপরোক্ত এই দুইটি মাধ্যমকে অনুসরণ করে। আপনি শত ব্যস্ততার মধ্যেও আপনার দোরগোড়ায় অনলাইনের মাধ্যমে খাদ্য অর্ডার করে নিতে পারবেন।

প্রিয় দর্শকবৃন্দ, আশা করি উপরোক্ত আর্টিকেলটি আপনাদের সকলের ভালো লেগেছে। এবং আমি আর ও আশা করি যে, আপনারা আপনাদের প্রশ্নের মন মত উত্তর পেয়েছেন। আপনারা চাইলে শত ব্যস্ততার মধ্যেও কয়েক মিনিট সময় ব্যয় করে। অনলাইনের মাধ্যমে ফুডপান্ডার থেকে খাবার অর্ডার করতে পারবেন। আর যারা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে অর্থ উপার্জন করতে চান তারাও চাইলে উপরোক্ত পদ্ধতি গুলোকে অনুসরণ করুন। এতক্ষণ যাব যে, সকল ভিজিটর আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পাঠ করেছে। সেই সকল ভিজিটরকে "অল টিপস বাংলা" ওয়েবসাইটের পক্ষ থেকে জানাই, আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form