ব্যস্ততম কর্ম জীবনে নারীর ত্বক পরিচর্যা করার উপায়।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই,  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজ কে ও আমরা আপনাদের জন্য অল টিপস বাংলা ওয়েবসাইটে নিয়ে এসেছি টিপস এন্ড ট্রিকমূলক পোস্ট। আর আজকের এই পোষ্টের মূল বিষয় হলো রূপচর্চা ও স্বাস্থ্য। অর্থাৎ আজকের এই পোস্টে আমরা রূপচর্চা বিষয় নিয়ে একটি অসাধারণ পোস্ট আপলোড করব। আর আজকের এই পোস্টে আমরা কর্ম জীবনে নারীর ত্বকের পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ একজন নারী তার ব্যস্ততম কর্ম জীবনে কিভাবে নিজের ত্বকের পরিচর্যা করবে। এই বিষয়টি আজ কে আমরা আপনাদের সামনে তুলে ধরব। যে সকল নারী দর্শকবৃন্দ রয়েছে, তারা চাইলে এই পোস্টটি কে অনুসরণ করার মাধ্যমে খুব সহজেই নিজের ত্বকের রূপচর্চা করতে পারবেন। তাই চলুন, কথা না বাড়িয়ে পোষ্টের মূল সঙ্গে চলে যাওয়া যাক-

একজন নারী সকাল-সকাল ঘুম থেকে উঠেই একগাদা কাজ করতে শুরু করে।  যেমনঃ নাস্তা বানানো, দুপুরে অফিস নিয়ে যাওয়া খাবার রেডি করা, স্বামীর নতুন কিছু খেতে চাওয়ার আবদার, বাচ্চাদের স্কুল, সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। যৌথ পরিবার থাকলে তো কথাই নেই, এর সঙ্গে আবার সবার মন ও যুগিয়ে চলতে হয় নারী কে। রাস্তার পলিউশন, জ্যামের অত্যাচার সহায় করে অফিসে গিয়েও একগাদা কাজ। আবার বাসায় ফিরে দশ ভূজা হয়ে কাজে লেগে যাওয়া। সন্ধ্যার চা নাস্তা,  রাতের খাবার তৈরি, বাচ্চাকে পড়ানো, আর সব শেষে খাওয়া দাওয়া সেরে একটু ক্লান্তির ঘুম। বেশির ভাগ নারীর কর্ম জীবনের রেগুলার রুটিন এটা। কাজ করেই কুল কিনারা পাওয়া যায় না। এর মধ্যে আবার ত্বক পরিচর্যার সময় কোথায়? কিন্তু আপনি কি? জানেন আপনার আর দশটা অভ্যাসের মতো আপনার ত্বক ও আপনার কাছে একটু যত্ন আত্তি চাই। প্রতিদিন কার এতো ধকল অফিসে যাওয়া আসার পথে যে পলিউশন আপনার ত্বকে ম্লান করে দিতে পারে দিনকে দিন। সবার তো আর এত কাজের ভিড়ে পালারে গিয়ে পরিচর্যা করা হয়ে ওঠে না। আপনি আপনার এই নিজস্ব রুটিন এর মধ্যে থেকেই আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে পারেন। এতে আপনার খুব একটা সময় লাগবে না। 


ব্যস্ততম কর্ম জীবনের নারীর ত্বক পরিচর্যা করার উপায়ঃ-

সকালে ঘুম থেকে উঠেঃ 

সকালে উঠে আপনি যখন ফ্রেশ হতে যাবেন। সেই সময়টা তেই একটু ফ্রেশওয়াই দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। ঘুমানোর পর আপনার ত্বকে যে তৈলাক্ত ভাব থাকে এটা চলে যাবে।

অফিসে যাওয়ার সময়ঃ

অফিসে যাওয়ার সময় একটু ময়েশ্চারাইজার লাগান, যদি কড়া রোদের মধ্যে বের হতে হয়। তাহলে সান স্কিন ব্যবহার করুন।

আফিসের কাজের ফাঁকেঃ 

অফিসে দিনের প্রায় পুরোটা সময় চলে যায়। তাই নিয়মিত কাজের ফাঁকে তিন চার বার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পানি দিয়ে সম্ভব না হলে টিস্যু দিয়ে মুখ মুছে ফেলুন। এবং একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

বাসায় ফেরার পরঃ

আপনি যখন সারা দিনের ধকলে ক্লান্ত হয়ে যান। এমনই ক্লান্ত হয়ে যায় আপনার ত্বক। যদি বাসায় ফিরে গোসল করার অভ্যাস থাকে। তাহলে গোসলের আগে মুখে একটু মধু মাসাজ করতে পারেন। নয়তো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। গোসল শেষে শীতকাল হলে বডি লোশন ব্যবহার করুন, আর মুখে মাখুন হালকা কোল্ড ক্রিম।

ঘুমাতে যাওয়ার সময়ঃ

ঘুমাতে যাওয়ার আগে এক বার মুখ ধুয়ে ফেলুন। একটু নাইট ক্রিম বা এন্টি এজিং ক্রিম মুখে মেখে নিয়ে, চোখের চার পাশে আই ক্রিম লাগিয়ে ঘুমাতে যান।

ছুটির দিনের ফেসপ্যাকঃ

ছুটির দিনে অবশ্যই একটু সময় বের করে, মুখে ফেসপ্যাক লাগান। মুলতানি মাটি, মধু আর দই দিয়ে ফেসপ্যাক তৈরি করে লাগান। আর যদি একান্তই বানাতে না পারেন, তাহলে বাজারে অনেক বেডি ফেসপ্যাক পাওয়া যায়। এগুলো কি নিয়ে ব্যবহার করতে পারেন।

শুধু এইটুকু সময় আপনার ত্বক পরিচর্যা করার জন্য ব্যয় করুন, দেখবেন আপনার ত্বকের জেল্লা ঠিক বজায় থাকবে।




প্রিয় নারী দর্শকবৃন্দ, আপনারা চাইলে আপনাদের এত ব্যস্ততম দিনের মধ্যে একটু সময় বের করে। আমাদের উপরোক্ত টিপস গুলি কে অনুসরণ করুন। কেননা উপরোক্ত এই টিপস গুলো অনুসরণ করলে, আপনার ত্বকের জেল্লা আরও দীর্ঘ সময় বজায় থাকবে। এবং আপনার স্কিন হবে, মসৃণ ও লাবণ্যময়। প্রতিদিন এ রকম টিপস মূলক নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের অল টিপস বাংলা ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এবং এতক্ষণ যাবত যে সকল দর্শকবৃন্দ, আমাদের পোস্টটি সম্পন্ন ভাবে পাঠ করেছে। সেই সকল দর্শকবৃন্দ কে অল টিপস বাংলা ওয়েবসাইট এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form