শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম | শিওর ক্যাশ এর কোড। Sure Cash Code & Balance Chack.

টাকা লেনদেনের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর গুলির মধ্যে অন্যতম হলো শিওর ক্যাশ। শিওর ক্যাশ মূলত বাংলাদেশের ব্যাংক, রূপালী ব্যাংকের আন্ডারে পরিচালিত। শিওর ক্যাশ এর মাধ্যমে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে টাকা লেনদেন করা যায়। এছাড়াও এর মাধ্যমে বিল পেমেন্ট, কেনাকাটা, মোবাইল রিচার্জ করা সহ বিভিন্ন ধরনের কাজ খুব সহজেই করা যায়। পূর্ববর্তী সময়ে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের যে উপবৃত্তি প্রদান করেন। সেই উপবৃত্তি ও শিওর ক্যাশের মাধ্যমে প্রদান করা হতো। তবে সময়ে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দ্বারা নির্মিত নগদ হওয়ার কারণে উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিওর ক্যাশ এর ভূমিকাটি আগের মত এত নেই। আর নগদের কারণেই মূলত শিওর ক্যাশের মাধ্যমে এখন আর আগের মতো শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয় না।

তবু ও যে এই মোবাইল ব্যাংকিং অপারেটরটির জনপ্রিয়তা কমে গেছে এমন না। বরং দিন দিন এর জনপ্রিয়তা আগে থেকে বৃদ্ধি পাচ্ছে। আপনারা যারা শিওর ক্যাশের ডায়াল কোড কি? তা জানেন না। তাহলে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। এছাড়াও আজকের এই পোস্টে আপনারা শিওর ক্যাশ এর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার উপায় জানতে পারবেন। এছাড়াও ডায়াল কোডের মাধ্যমে কিভাবে শিওর ক্যাশের একাউন্ট ব্যালেন্স চেক করবেন এটি জানতে পারবেন। এবং মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিভাবে আপনারা শিওর ক্যাশের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন এটিও জানতে পারবেন। তাই কথা না বাড়িয়ে চলুন, আর্টিকেলের মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক-


শিওর ক্যাশ এর কোড-- Sure Cash Code.

শিওর ক্যাশ এর কোড হলো *457# 

Sure Cash Code Is *457#

এই ডায়াল কোডটি হল মূলত শিওর ক্যাশ এর ইউএসএসডি কোড। এই কোডটি সাহায্যে আপনারা খুব সহজেই আপনাদের শিওর ক্যাশের একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়া ও এই কোডটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় আরো অন্যান্য কাজ গুলি ও করতে পারবেন। যেমন: বিল পেমেন্ট, কেনাকাটা সহ মোবাইল রিচার্জ করতে পারবেন। তবে বলে রাখা ভালো ভিন্ন অপারেটরের জন্য অন্য অন্য ইউএসএসডি কোড রয়েছে।  তবে চিন্তার কোন কারণ নেই আমরা এক এক করে নিম্নের সে গুলি কে আপনাদের জন্য উপস্থাপন করব-

  • গ্রামীণফোন সিমের মাধ্যমে শিওর ক্যাশ চেক করার কোড *495#
  • এয়ারটেল সিমের মাধ্যমে শিওর ক্যাশ চেক করার কোড *257# বা *270#
  • বাংলালিংক সিমের মাধ্যমে শিওর ক্যাশ চেক করার কোড *495#
  • রবি সিমের মাধ্যমে শিওর ক্যাশ চেক করার কোড *495#
  • টেলিটক সিমের মাধ্যমে শিওর ক্যাশ চেক করার কোড *375#

উপরে উপস্থাপিত কোড গুলির মাধ্যমে আপনারা খুব সহজেই শিওর ক্যাশ চেক করতে পারবেন। উপরে আমরা বাংলাদেশের প্রায় সকল অপারেটরেরই শিওর ক্যাশের কোড গুলির উপস্থাপন করেছি। আপনার সিমে যদি পূর্ব থেকেই শিওর ক্যাশ খোলা থাকে, তাহলে এই কোড গুলো ডায়াল করলেই আপনাকে মেন মেনুতে নিয়ে যাবে।



শিওর ক্যাশ থেকে টাকা দেখার নিয়মঃ

শিওর ক্যাশ একাউন্ট দেখার জন্য দুইটি পদ্ধতি রয়েছে,  আপনারা চাইলে এই দুইটি যে কোনো একটি ব্যবহার করে। খুব সহজে শিওর ক্যাশ এর অ্যাকাউন্ট দেখতে পারবেন।

১.. প্রথম হলো ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই শিওর ক্যাশের অ্যাকাউন্ট চেক করতে পারবেন।

২.. দ্বিতীয় হল মোবাইল অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই শিওর ক্যাশের অ্যাকাউন্ট চেক করতে পারবে।

শিওর ক্যাশের একাউন্ট ইউএসএসডি কোডের মাধ্যমে ব্যালেন্স চেক করার নিয়মঃ

শিওর ক্যাশের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে একটি কোড ব্যবহার করতে হবে। একটি বললে ভুল হবে। কেননা শিওর ক্যাশের বেলায় বিভিন্ন সিম অপারেটরের জন্য ভিন্ন ভিন্ন কোড এর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। তবে সমস্যা নেই আমরা সেই কোড গুলি আপনাদের জন্য নিম্নে উপস্থাপন করছি। আপনারা সেই কোড গুলি কে ব্যবহার করে খুব সহজেই শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

  • যারা গ্রামীণ/ রবি/ টেলিটক এর গ্রাহক রয়েছেন, তারা শিওর ক্যাশের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য যে কোডটি ব্যবহার করবেন সেটি হলো: *375#
  • যারা বাংলালিংক এর গ্রাহক করেছেন, তার শিওর ক্যাশের একাউন্ট ব্যালেন্স করার জন্য যে কোডটি ব্যবহার করবেন সেটি হলো: *495#
  • যারা এয়ারটেল এর গ্রাহক রয়েছেন, তারা শিওর ক্যাশের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য যে কোডটি ব্যবহার করবেন সেটি হলো: *257#

উপরে উপস্থাপিত ইউএসএসডি কোড ব্যবহার করে, আপনারা খুব সহজেই শিওর ক্যাশের ব্যালেন্স চেক করতে পারবেন। যেহেতু বিভিন্ন মোবাইল অপারেটরের জন্য কোড গুলি বিভিন্ন এ কারণেই কোড গুলিকে মনে রাখা চেষ্টা করুন।



শিওর ক্যাশ এর মোবাইল অ্যাপস দিয়ে ব্যালেন্স চেক করার নিয়মঃ

এবারে আমরা শিওর ক্যাশ এর মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে ব্যালেন্স চেক করতে হয়, এটি সম্পর্কে জানব। উপরে আমরা জেনেছি, কিভাবে ইউএসএসডি কোডের মাধ্যমে শিওর ক্যাশ এর ব্যালেন্স চেক করতে হয় এটি। এবারে আমরা মোবাইল অ্যাপস দিয়ে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় এটি জানবো। আর এটি করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। শিওর ক্যাশ এর ব্যালেন্স চেক করার জন্য ধাপ গুলি অনুসরণ করুন।

  • প্রথমে আপনাদের কে শিওর ক্যাশের মোবাইল অ্যাপসটি কে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
  • এরপর আপনাদের কে সেই অ্যাপসের মধ্যে নাম্বার ও গোপন পিন নাম্বার দিয়ে লগইন করতে হবে
  • লগইন করলে দেখতে পাবেন, ব্যালেন্স চেক নামের একটি অপশন ওই অপশনে ক্লিক করলেই আপনার ব্যালেন্স শো করবে।

উপরের এই তিনটি ধাপ অনুসরণ করে, আপনি খুব সহজেই শিওর ক্যাশের মোবাইল অ্যাপস এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে পারবেন।



আশা করি, উপরের পোস্টটি আপনারা ভালো ভাবে বুঝতে পেরেছেন। এবং এই পোস্টের তথ্য গুলো কে কাজে লাগিয়ে আপনারা আপনাদের শিওর ক্যাশ এর একাউন্ট ব্যালেন্স খুব সহজ চেক করতে পারবেন। প্রতিদিন এমনি নিত্য নতুন টিপস মূলক আপডেট পাওয়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ যাবত যে, সকল ভিজিটর আমাদের ওয়েবসাইটের আর্টিকেলটি মনোযোগ সহকারে পাঠ করেছেন তাদের জানাই, আন্তরিক ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form