এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করছে শ্রীলংকা। Asia cup final live.

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই দুই প্রতিদ্বন্দ্বী এর আগেও এই এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল তিনবার। সেই তিনবারের দেখায় দুই বারেই জিতেছিল শ্রীলংকা আর একবার জিতেছিল পাকিস্তান। এর আগে ১৯৮৬ সাল ২০০০ সাল ও ২০১৪ সালে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। যার মধ্যে ১৯৮৬ সালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল পাকিস্তান। কিন্তু ২০০০ সালে এশিয়া কাপের সেই ফাইনালে জিতেছিল পাকিস্তান। এরপর তারা আবার মুখোমুখি হয় ২০১৪ সালে এশিয়া কাপের ফাইনালে সেখানে ও আবার জিতেছিল শ্রীলংকা। এর থেকে ও বড় কথা চলমান সময়ের চার দেখায় একবার ও হারাতে পারেনি পাকিস্তান শ্রীলঙ্কাকে। তাই এশিয়া কাপের এই পরিসংখ্যানে পাকিস্তানের থেকে ও কয়েক ধাপ এগিয়ে শ্রীলংকা।


এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কাঃ


এছাড়াও এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র ১০৫ রান সংগ্রহ করে বাজে হাড়ের শিকার হয় শ্রীলংকা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা আজ ফাইনালে। এর মাঝে তাদের পাকিস্তানের সঙ্গে ও একটি খেলা হয়েছিল সেখানে ৫ উইকেটে হারিয়েছিল তারা পাকিস্তানকে। তাই আত্মবিশ্বাস ও টিম পারফরম্যান্সে এগিয়ে টিম শ্রীলংকা। তবে পাকিস্তানে রয়েছে বিশ্বমানের সব ক্রিকেটার। যারা ব্যাট ও বল হাতে যে কোনো সময় বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। পাকিস্তান দলের অধিনায়ক বাবার আজম নিজের অধিনায়কত্ব দেখাতে পারলে ও বেটিং হাতে তিনি নিজের ছায়া হয়েই থেকেছেন। এই এশিয়া কাপে তিনি সর্বোচ্চ রান করেছেন মাত্র ৩০। ব্যাট হাতে বর্তমান সময়ে তার সময়টা যাচ্ছে খুবই খারাপ তবে ফাইনাল ম্যাচে হয়তো তিনি নিজের সর্বোচ্চটি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান ব্যাট হাতে যেন অভেদ্য এক দেওয়াল। চলুন দেখে নেওয়া যাক অতীতের ৩ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান ও শ্রীলংকার পারফরমেন্স-

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানের পরিসংখ্যানঃ

শ্রীলঙ্কা ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে প্রথম বারের মতো মুখোমুখি হয়েছিল ১৯৮৬ সালে। যেখানে কলম্বিয়ার স্টুডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল মাত্র ১৯১ রান।  পরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত ১৯২ রান অতিক্রম করে ১৯৫ রান সংগ্রহ করে। এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। আর সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছিল মিয়াদাদ।

শ্রীলঙ্কা ও পাকিস্তান দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঢাকায়। টস জিতে শুরুতেই ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে রান সংগ্রহ করেছিল ২৭৭। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৪৫ ওভারে মাত্র ২৩৮ রান করে অলআউট হয়েছিল যার। ফলে দ্বিতীয়বারের এই এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। আর সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছিল মঈন খান।

শ্রীলংকা ও পাকিস্তানে এশিয়া কাপের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হয়েছিল মিরপুরে। যেখানে ও আগে ব্যাট করতে নামে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে পাকিস্তান সংগ্রহ করে ২৬০ রান। জবাবে শ্রীলংকা ব্যাট করতে নেমে মাত্র ৪৬.২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬১ রান সংগ্রহ করে। ফলে তৃতীয়বার দুই দলের ফাইনালে দেখায় ৫ উইকেটে জিতেছিল শ্রীলংকা। আর হয়েছিল এশিয়া কাপের চ্যাম্পিয়ন। আর সেই ম্যাচে ম্যাচ সেরা হয়েছিল মালিঙ্গা।

গোল বলের এর খেলা যে কোনো সময়ে রং বদলাতে পারে। সুতরাং অতীতের এই সব পরিসংখ্যান হয়তোবা এশিয়া কাপ ২০২২ এর ফাইনালে প্রভাব নাও ফেলতে পারে। তবে বর্তমান সময়ে শ্রীলংকা খুব ভালো পারফরম্যান্স করছে তাদের দেশের রাজনৈতিক অস্থিরতার পরেও  তাদের খেলার মধ্যে তার প্রভাব পড়েনি। সুতরাং তারা এই এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। অন্যদিকে পাকিস্তান ও ভালো মানের একটি টিম। তাদের রয়েছে বিশ্বমানের সব বেটিং ও বলার তারা ও যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ম্যাচের ফলাফল কি? হবে তা তো জানা যাবে ম্যাচ শেষ হওয়ার পরেই। তবুও বর্তমানে সময়ের পারফরমেন্সে পাকিস্তানের থেকে ও শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে।

এশিয়া কাপ ফাইনালে সময়সূচিঃ

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ১১ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলংকা পাকিস্তা।ন দুবাই সময় ৬:০০ pm হলেও স্থানীয় সময় ৮:০০ pm এ খেলাটি শুরু হবে।

এশিয়া কাপের ফাইনাল সরাসরিঃ

এশিয়া ফাইনাল এর খেলা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস (T Sports) ও পিটিভি (P Tv)। Asia cup final live.

এশিয়া কাপের ফাইনালে দুই দলের একাদশঃ

দুইদলের তেমন কোন পরিবর্তন এর আভাস পাওয়া যায়নি। দুই দলের এ কোন প্লেয়ারের ইনজুরির রিপোর্ট ও নেই। তবে পাকিস্তান দলের শুক্রবারে বিশ্রামে থাকা সাদাব খান ও নাসিম সাহা ফিরবেন দলে।

পাকিস্তান দলের একাদশ:

মোহাম্মদ রেজওয়ান, বাবার আজম, ইফতিখার আহমেদ,  ফখর জামান, সাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল সাহা, আসিস আলি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম সাহা

শ্রীলঙ্কা দলের একাদশঃ

পথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, দানুশকা গুণাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেইক্সানা, চামিকা করুনারত্নে, প্রমোদ মদুশান ফেরেশান, দিলশান মদুশান

এশিয়া কাপ ফাইনাল ম্যাচের টসঃ

এশিয়া কাপ ফাইনাল ম্যাচের টস জিতেছে পাকিস্তান। আর তারা সিদ্ধান্ত নিয়েছে আগে বর করবে। অর্থাৎ প্রথমে ব্যাট করবে শ্রীলংকা।

মাঠের খেলায় কে জিতবে তা তো নির্ধারিত হবে টিম পারফরমেন্সের উপর ভিত্তি করে। তবে দিন শেষে জিতবে কিন্তু ক্রিকেটে। যে ভালো খেলবে সেই জিতবে, যে খারাপ খেলবে সে হারবে। তবে সেই হার কে নিজের শক্তিকে রূপান্তরিত করে সামনে এগিয়ে যেতে হবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form