ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন ক্রিকেট বিশ্বে বাড়তি আরেক উন্মাদনা। এশিয়া কাপের বর দৌলতে আবারো ক্রিকেট বিশ্ব দেখতে চলেছে, ভারত পাকিস্তানের একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ। এর আগেও এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেখানে অবশ্য বাবার আজমের পাকিস্তান ভালো কিছু করতে পারেননি। নিজেদের বেটিং ব্যর্থতার কারণে হাতে হয়েছিল পাকিস্তানকে ভারতের কাছে। তবে এশিয়া কাপের সুপার ফোর এ আবারো মুখোমুখি হতে যাচ্ছে, এই চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ অনেক বেশি। কেননা নিজেদের দেশের সীমান্তের দ্বন্দ্বের কারণে বিশ্বের বড় বড় আসর ছাড়া ভারত পাকিস্তানকে খেলতে দেখা যায় না। তাই দর্শকদের আগ্রহ বেশি থাকে এই দুই চির প্রতিদ্বন্দ্বীকে নিয়েই।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য ভারত জিতেছিল ৫ উইকেটে। সেখানে বাবুর আজমের পাকিস্তান নিজেদের বেটিং ব্যর্থতার কারণে সব কয়টি উইকেট হারিয়ে রান করে মাত্র ১৪৭। এই সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতকে ও বেগ পেতে হয়েছিল। তবুও হার্দিক পান্ডিয়ার ম্যাচ সেরা ইনিংসের কারণে ৫ উইকেটর জয় পায় ভারত। নিজেদের নির্ধারিত ১৪৮ রান করে ১৯ ওভার ৪ বলে।
প্রথম ম্যাচের এই হারের বৃত্ত থেকে নিশ্চয়ই বের হয়ে একটি জয় পেতে চায় পাকিস্তান। তবে ভারত কিন্তু চায় জয়ের ধারা অব্যাহত রাখতে। পাকিস্তানকে বাড়তি একটু উন্মাদনা দিচ্ছে পাকিস্তান হংকংয়ের ম্যাচ। যেখানে মাত্র ৩৮ রানে হংকংকে অলআউট করে বাবার আজমের পাকিস্তান। তাই পাকিস্তানি প্লেয়ারদের মনে বাড়তি একটি শক্তি কাজ করবে, এই ভারত পাকিস্তানের ম্যাচে।
আজ ৪ সেপ্টেম্বর ২০২০ এ মুখোমুখি হতে যাচ্ছে, এশিয়া কাপে চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। তবে এই ম্যাচে নিজেদের স্নায়ু চাপ কে দূরে রেখে স্বাচ্ছন্দে ক্রিকেট খেলতে চায় দুই প্রতিপক্ষ। আসতে পারে দলে পরিবর্তন কেননা ইনজুরিতে গেছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও পাকিস্তানের সাহানাজ ডাহানি। তাই দুই দলের স্কয়ারে পরিবর্তন আসবেই এটা নিশ্চিত।
হয়তো আগে কখনো ক্রিকেট বিশ্ব দেখেনি এত কম দিনের ব্যবধানে ভারত-পাকিস্তানের মহারণ। এই তো সেদিন মুখোমুখি হলো ভারত পাকিস্তান। নিশ্চিত করেছে দুই দল সুপার ফোর আর সুপার ফোরে আবারও লড়াই হবে ভারত পাকিস্তানের। তবে যেহেতু দুই দলই দেখা দিয়েছে ইনজুরি তাই আসতে পারে পরিবর্তন।
জ্বরের কারণে নাও খেলতে পারেনা আবেশ খান। তবে দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া এছাড়াও ইনজুরির কারণে বাদ পড়া রবীন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন। অক্ষর পাটেল এ ছাড়াও দীনেশ কার্তিকের জায়গায় আসতে পারেন রিশব পন্থ।
অন্যদিকে পাকিস্তানের তেমন বড় কোন পরিবর্তন দেখা যাবে বলে এমন কোন আভাস পাওয়া যায়নি। তবে মোহাম্মদ দাহানি ইনজুরিতে দল থেকে সিটকে যাওয়ার কারণে তার জায়গায় আসতে পারে হাসান আলী অথবা মোহাম্মদ হাসনাইন।
ভারত পাকিস্তানের এই শ্বাসরুদ্ধকর এই মহারণে কেমন হবে দুই দলের স্কোয়াড তা তো জানা যাবে ম্যাচ শুরুর আগেই। তবে কেমন হতে পারে ভারত পাকিস্তানের সম্ভাব্য একাদশ চলুন তাই দেখে নেওয়া যাক-
ভারত দলের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, কুমার যাদব, দীনেশ কার্তিক / রিশব পন্থ অক্ষর, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, আশদ্বীপ সিং, রবিচন্দ্র অশ্বিন, যুবেন্দ্র চাহাল
পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ রেজওয়ান, বাবার আজম, ফকর জামান, ইফতিখার আহাম্মেদ, খুশদিল শাহ্, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, সাদাব খান, হারিশ রউফ, নাসিম শাহ্, মোহাম্মদ হাসনাইন / হাসান আলী
ভারত পাকিস্তান ম্যাচ লাইভ, ভারত পাকিস্তান ম্যাচ সরাসরি
ভারত পাকিস্তানের ম্যাচ টি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস (T Sports) ও পিটিভি স্পোর্টস (Ptv sports)
প্রতিদিন এই রকম নতুন নতুন খেলার সংবাদ ও টিপস মূলক আপডেট পাওয়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
