দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে টাকা ইনকাম করার উপায়। Marketing earnings in Daraz affilia.


বর্তমান সময়ের ঘরে বসে আয় করা সব থেকে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। তবে এই সব কাজ সকলে জানে না। কিন্তু আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য উপস্থাপন করবো। খুব সহজেই ঘরে বসে দারাজ এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার কিছু পদ্ধতি নিয়ে। অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে বর্তমানে সময়ে সকলেই কম বেশি জানেন। দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান হল দারাজ।  আর এই দারাজ থেকে ও অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করা সম্ভব। প্রোডাক্ট সমূহ কে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে প্রমোট করে,  খুব সহজেই দারাস থেকে আয় করা সম্ভব। তাই চলুন, জেনে নেওয়া যাক কিভাবে আপনারা দারাজ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

দারাজ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনারা চাইলে খুব সহজেই ইনকাম করতে পারবেন।  তবে ইনকাম করার পূর্বে অ্যাফিলিয়েট মার্কেটিং কি? জিনিস সেটি সম্পর্কে একটি ধারণা থাকা আবশ্যিক। অ্যাফিলিয়েট মার্কেটিং খুবই সহজ একটি জিনিস। এটি কি খুব সহজ ভাষায় বলতে গেলে, অন্য কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা পণ্যকে নিজের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ইত্যাদিতে প্রচারণা চালিয়ে। সেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রি করতে সহায়তা করে। সেই বিক্রি হওয়া প্রোডাক্ট এর উপর কমিশন নেওয়া কেই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।

আমরা যদি আরো সহজ ভাষায় বলি তাহলে, অ্যাফিলিয়েট মার্কেটিং হল কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট কে প্রমোট করা বা সেল করার চেষ্টা করা। আপনার মাধ্যমে যে সব প্রোডাক্ট বিক্রি হবে। সেই সব প্রোডাক্ট থেকে রেভিনিউ এর একটি নির্দিষ্ট অংশ কমিশন হিসেবে কামিয়ে নেওয়া কেই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়।


দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম কি?

বাংলাদেশের সব থেকে বৃহত্তম অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস হলো দারাজ। দারাজে প্রায় ৫০ হাজারের অধিক পণ্যের সমাহার রয়েছে। আর এত শত পূর্ণ কে দারাজের লিস্ট থেকে প্রচারণা চালিয়ে বিক্রিতে সহায়তা করে, সেখান থেকে কমিশন কামিয়ে নিতে পারবেন। দারাজ অ্যাফিলিয়েন্ট মার্কেটিং প্রোগ্রাম কে মূলত দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলা হয়।


কি পরিমান আয় করা যায়? দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে।

দারাজ থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কি? পরিমান আয় করবেন। সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার প্রমোট করা প্রোডাক্ট গুলি রেফারেন্স এর মাধ্যমে বিক্রি হওয়া ক্যাটাগরির উপর। দারাজ মূলত ফ্যাশন প্রোডাক্ট এর উপর ১২% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। আর দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর ক্ষেত্রে এটির সর্বোচ্চ কমিশন।


দারাজ থেকে আয় করার জন্য কি কি লাগবে?

দারাজ থেকে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চান।  তাহলে আপনার আবশ্যিক কিছু জিনিস থাকা প্রয়োজন রয়েছে। আর দারাজ থেকে আয় করার জন্য কি কি লাগবে? তা হলো-

  • দারাজ থেকে আয় করার জন্য আপনার থাকতে হবে। নিজস্ব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট। যাতে করে আপনি সেখানে দারাজের প্রোডাক্ট গুলিকে প্রমোট করতে পারেন।
  • দারাজ থেকে আয় করা অর্থ উত্তোলনের জন্য আপনার থাকতে হবে একটি ব্যাংক একাউন্ট।
  • অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে থাকতে হবে, সাধারণ বা মুখ্য কিছু ধারনা।

অর্থাৎ দারাজ থেকে ইনকাম করার জন্য আপনার থাকতে হবে, কিছু প্রোডাক্ট প্রমোট করার প্ল্যাটফর্ম। যেমন: ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইট সেখানে আপনি খুব সহজেই দারাজ এর প্রোডাক্ট গুলিকে প্রমোট করতে পারবেন। তবে আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যদি খুব বেশি অনুসারী হয়। তাহলে আপনি খুব সহজেই তাদের এই সব প্রোডাক্টের প্রমোট করতে পারবেন। আর সেখান থেকে খুব ভালো মানের ইনকাম করতে পারবেন।


দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং একাউন্ট খোলার নিয়ম

দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য থাকতে হবে, আপনার একটি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট। আর দারাজে এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। নিম্নে আমরা সেই ধারা গুলোকে উপস্থাপন করছি, আপনি সেগুলিকে অনুসরণ করে খুব সহজেই অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন।

  • দারাজ অ্যাফিলিয়েট একাউন্ট তৈরির জন্য প্রথমে এখানে ক্লিক করুন।
  • এরপর Sing up now এ ক্লিক করে Next এ ক্লিক করুন।
  • এই পর্যায়ে আপনার থেকে প্রয়োজনীয় সকল তথ্য যাওয়া হবে।
  • আপনি সেখানে আপনার ইমেইল এড্রেস, মাস ব্যাপী ট্রাফিক ব্যবসার ধরন ইত্যাদি সঠিক ভাবে প্রদান করুন।
  • এরপর আপনার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হবে, সেখানে আপনি আপনার ব্যাংক একাউন্টের তথ্য সাবধানতার সাথে প্রদান করুন।
  • এই পর্যায়ে আপনার থেকে ট্যাক্স ও ভ্যাট সম্পর্কিত কিছু তথ্য চাওয়া হবে, সেগুলিকে ও সঠিক ভাবে প্রদান করুন।
  • এবারে আপনার থেকে দারাজ বায়ার একাউন্টের জন্য প্রয়োজনীয় সব তথ্য চাওয়া হবে। যেমন: একাউন্টের ধরন, ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, ব্যবসার নাম, পোস্টাল এড্রেস ও আইডি কার্ড নাম্বার সহ প্রয়োজনে সকল তথ্য প্রদান করুন।
  • এবারে আপনার সামনে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিছু শর্ত আসবে। সেগুলোতে আপনি যদি একমত হন, তাহলে Yes বাটানে ক্লিক করে Next এ ক্লিক করুন। 
  • এরপর Submit বাটনে ক্লিক করে,  দারাজ একাউন্ট খোলার ফর্মটির কাজ শেষ করুন।

আপনি যদি উপরে উপস্থাপিত ধাপ গুলি সঠিক ভাবে অনুসরণ করে সঠিক তথ্য প্রদান করেন। তাহলে আপনার দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর একাউন্টটি তৈরি হয়ে যাবে। 

দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে টাকা ইনকাম করার জন্য কতটা সময় ব্যয় করতে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে দারাজ থেকে টাকা ইনকাম করতে গিয়ে কতটা সময় ব্যয় করতে হবে। তা নির্ভর করে সম্পূর্ণ আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর ওপর। অর্থাৎ আপনার প্ল্যাটফর্মটিতে যদি অনেক বেশি অনুসারী থাকে। যেমন: আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে যদি অনেক বেশি অনুসারী থাকে। তাহলে সে ক্ষেত্রে আপনাকে খুব কম সময় ব্যয় করতে হবে। তবে যদি অনুসারীর সংখ্যা কম হয়। তাহলে সে ক্ষেত্রে আপনাকে একটু বেশি সময় ব্যয় করতে হবে, সেল জেনারেট করতে কনটেন্টের ওপর আপনাকে একটু আলাদা সময় দিতে করতে হবে।

দারাজের দেওয়া তথ্য অনুযায়ী এখানে কাজ করতে সর্বোচ্চ ১ থেকে ২ ঘন্টা সময়ের প্রয়োজন হবে। কিন্তু যারা নতুন রয়েছে তাদের ক্ষেত্রে একই সেল অর্জন করার জন্য প্রায় তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে। আর আপনি যদি সময় দিতে পারেন এবং সঠিক ভাবে প্রমোট করতে পারেন। তাহলে আপনি এখান থেকে প্রতি মাসে ১০ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।


দারাজ থেকে টাকা ইনকাম করার নিয়ম

দারাজ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। আর নিম্নে আমরা সেই সব ধাপ কে এক এক করে উপস্থাপন করব। আপনারা ও যদি দারাজ থেকে টাকা ইনকাম করতে চান। তাহলে নিম্ন উপস্থাপিত ধাপ বা বর্ণিত প্রক্রিয়া গুলি অনুসরণ করুন।

দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমেই আপনাকে একটি পার্টনার একাউন্ট তৈরি করে নিতে হবে।  আর উপরে আমরা সেই অ্যাকাউন্ট তৈরি করা সম্পর্কে আলোচনা করেছি।

  • দারাজ অ্যাফিলিয়েট পার্টনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে partner.net.daraz.com এই লিঙ্কে প্রবেশ করে। এরপর অ্যাফিলিয়েট পার্টনার ড্যাশবোর্ড এ প্রবেশ করুন। যদি পাসওয়ার্ড বা ইমেইল এড্রেস চায়, তাহলে সেগুলি দিয়ে লগইন করুন।
  • এরপর Ad media তে ক্লিক করে Type সিলেক্ট করুন ও Ad just এ ক্লিক করুন।
  • তারপর আপনি যদি সার্চ এ ক্লিক করেন তাহলে সেখানে একটি লিংক দেখতে পাবেন এবং সেটিকে Click URL ক্লিক করে কপি করে নিন। এবং সেই লিংকটি কে প্রমোট করে ক্যাম্পেইন করুন।
  • এই লিংকে ক্লিক করলে দারাজ অ্যাপসে চলে যাবে এবং সেখান থেকে যদি কেউ কেনাকাটা করে। সে ক্ষেত্রে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন।
  • অর্থাৎ আপনাকে দারাজ থেকে পাওয়া এই লিংকটিকে প্রমোট করতে হবে। আর সেখান থেকে যদি কেউ প্রবেশ করে দারাজের কোন পণ্য ক্রয় করে। সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন এবং সেই কমিশনের অর্থ আপনার একাউন্টে জমা হবে।
  • আর এই লিংকে ক্লিক করলে যেহেতু দারাজ অ্যাপসে যাবে।  কারো ফোনে যদি দারাজ না থাকে, সেক্ষেত্রে যদি কেউ এই লিংকে মাধ্যমে দারাজ অ্যাপসটি ডাউনলোড করে। সে ক্ষেত্রে আপনি শর্তসাপেক্ষে ২০ টাকা কমিশন পেয়ে যেতে পারেন।

উপরোক্ত এই ধাপ গুলোকে অনুসরণ করে, আপনারা খুব সহজেই দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে। দারাজ থেকে অর্থ উপার্জন করতে পারবেন।




উল্লেখ্য দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর শর্ত বা কমিশনা রেট যেকোনো সময় পরিবর্তন করার ক্ষমতা রাখে দারাজ কর্তৃপক্ষ। তাই তাদের সঙ্গে সংযুক্ত থেকে আপনি খুব সহজেই তথ্য গুলো পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন তথ্য ও সমস্যার সমাধানের জন্য দারাজ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রতিদিন এই রকম টিপস এন্ড ট্রিক মূলক আপডেট সহ অনলাইন ইনকাম বিষয়ক পোস্ট পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form