আমরা সকলেই জানি বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মোবাইল অপারেটর নেটওয়ার্ক হলো গ্রামীণফোন। তবুও এই নেটওয়ার্ক অপারেটর এর সেবার মান ভালো না হওয়ার কারণে কিছুদিন আগেই বিটিআরসি গ্রামীণফোনের সিম বিক্রয় বন্ধ করে দেয়। গ্রাহককে ভালো মানুষ সেবা না দিতে পারার কারণেই বিটিআরসি মূলত এমন সিদ্ধান্ত নেয়। আমরা সকলেই আশা করি, বাংলাদেশের সকল মোবাইলে অপারেটরের থেকে ভালো মানের সেবা পাওয়ার। আর তাদের নেটওয়ার্ক ব্যবস্থার উন্নতি হক। আমরা জানি বাংলাদেশের বিগতের সময় 2G সেবা উপভোগ করতে হয়েছে গ্রাহকদের কে। এখন ইন্টারনেটের উন্নয়নের কারণে 3G থেকে 4G তে উন্নতি হয়েছে। তবুও নেটওয়ার্কের অবস্থা উন্নত বিশ্ব থেকে অনেক খারাপ। 4G চালু হওয়ার পরেও গ্রাহকরা তাদের মন মত সেবা পাচ্ছেন না। এবং 4G সেবা যেমন হওয়া উচিত এমন সেবা পাচ্ছে না। তবুও মানুষের আকাঙ্ক্ষা কবে নেটওয়ার্ক ব্যবস্থা 4G থেকে 5G হবে।
দেশে প্রথমবারের মতো 5G নেটওয়ার্ক চালু করছে যাচ্ছে, গ্রামীণফোন।
দেশে প্রথমবারের মতো 5G নেটওয়ার্ক চালু করছে যাচ্ছে, গ্রামীণফোন।
এবার হয়তো গ্রাহকদের সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। কেননা প্রথম বারের মত 5G সেবা বিভাগীয় শহরে পরীক্ষা মূলক ভাবে চালু করতে চলেছে, বাংলাদেশের সব থেকে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। কিছুদিন আগেই যে কোম্পানির সিম বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বিটিআরসি। কেননা তাদের নেটওয়ার্ক সেবা খুবই খারাপ ছিল এ কারণেই মূলত বিটিআরসি তাদের সিম বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে কারণেই চলতি বছরের জুলাই মাসের দিকে নিজেদের ফাইভ জি নেটওয়ার্কের জন্য প্রস্তুতিমূলক ভাবে কাজ শুরু করেছে গ্রামীণফোন। কিছুদিন আগেই গ্রামীণফোন নিজেদের নেটওয়ার্কের কে ফাইভ জি করার জন্য বিভাগীয় শহর গুলোতে মাঠ পর্যায়ে ফাইভ-জি সেবা চালু করার জন্য কাজ শুরু করেছে। এর আগে জুন মাসে যখন গ্রামীনফোন সিমের ওপর নিষেধাজ্ঞা চালু করে বিটিআরসি। তার ঠিক পরের মাসেই ফাইভ সি সেবা চালু করার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন এমন ঘোষণা প্রদান করে। গ্রামীণফোন মোবাইল অপারেটর সে কারণেই সাম্প্রতিক সময়ে আবার ও সিম বিক্রি করার নির্দেশ পেয়েছে। যদিও খুবই সামান্য পরিমাণে এবং সে কারণেই সিমের দাম আবার ও বাড়িয়েছে জিপি সিম এর দাম এখন বর্তমানে ৩০০ টাকা। আর কিছুদিন আগেই বিশাল ইভেন্টের মাধ্যমে গ্রামীণফোন ঘোষণা করে তারা কাজ করছে দেশে 5G নেটওয়ার্ক প্রস্তুতির লক্ষ্যে।
তবে গ্রাহকরা এখনি তাদের ফাইভ-জি ডিভাইসে ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করতে পারবে না। কেননা এখন ও গ্রামীণফোন ৫জি নেটওয়ার্ক কে বাণিজ্যিক ভাবে লঞ্চ করেনি। তারা কেবল মাত্র ফাইভ জি নেটওয়ার্কের জন্য বিভাগীয় শহর গুলোতে মাঠ পর্যায়ে কাজ করছে।
আরো পড়ুনঃ বিকাশ থেকে প্রতিদিন ২৫ টাকা বোনাস অফার।
গ্রামীণফোন তাদের সেই ইভেন্টে বলে, তারা বাংলাদেশে নতুন করে ফাইভ জি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। আর তাদের ইভেন্টের শিরোনাম ছিল ফাইভ-জি প্রযুক্তিতে আগামীর পথ। আর সেই ইভেন্টে উপস্থিত ছিলেন স্বয়ং বিটিআরসির চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তারা। গ্রামীণফোনের এই ইভেন্ট ও কার্যক্রম থেকে বুঝা যাচ্ছে, শীঘ্রই দেশে চালু হতে যাচ্ছে ফাইভ-জি ইন্টারনেট সেবা। আর তারা খুব শীঘ্রই হয়তো বাণিজ্যিক ভাবে ফাইভ জি সেবা লঞ্চ করবে।
বর্তমান সময়ে প্রায় সকল মোবাইল অপারেটর কোম্পানি ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। তবে প্রথমবারের মতো গ্রামীণফোন বিভাগীয় শহর গুলোর মাঠ পর্যায়ে ফাইভ জি এবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। আর বর্তমান সময়ে প্রায় কম মূল্যের ফোন গুলো এখন 5g নেটওয়ার্ক যুক্ত করা হচ্ছে। আর সকল মোবাইল অপারেটর ও ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে কাজ করছে এর মূল কারণ হলো ৫জি সেবা বহুমুখী সুবিধা।
টু, থ্রিজি বা ফোরজি থেকে ও ফাইভ জি নেটওয়ার্ক চালু হলে নেটওয়ার্কের স্পিড অনেক বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়ায় ভালো মানের পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়াও ভার্চুয়াল নেটওয়ার্ক এর সাহায্যে কানেক্ট ডিভাইস এর সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও গ্রাহক পর্যায় গ্রাহক অনেক ধরনের সুবিধা ও করতে পারবেন। ফাইভ জি সিনের আগের ফলে ইন্টারনেট স্পিড বৃদ্ধি পাবে, কলের কোয়ালিটি বা সেবার পরিমাণ বৃদ্ধি পাবে। এ থেকে বুঝা যাচ্ছে যে, ফাইভ জি সেবা চালু হলে এর বিস্তীর্ণ সুবিধা পাওয়া যাবে।
উপরোক্ত তথ্য থেকে বুঝা যাচ্ছে যে, বাংলাদেশে খুব শীঘ্রই ফাইভ জি নেটওয়ার্ক বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে। কেননা বর্তমান সময়ে প্রায় সকল মোবাইল অপারেটর কোম্পানি ফাইভ জি সেবার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু প্রথমবারের মতো গ্রামীণফোন এটি কে মাঠ পর্যায়ে নিয়ে এসেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে, গ্রামীণফোন বাংলাদেশে সর্বপ্রথম 5-জি নেটওয়ার্ক বাণিজ্যিক ভাবে লঞ্চ করতে যাচ্ছে। আর ফাইভ-জি সেবা চালু হলে গ্রাহকগণ ভালো মানের ইন্টারনেট কানেকশন এর সুবিধা পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের সুবিধা লাভ করতে পারবে আর ভবিষ্যতে হয়তো বিটিআরসি থেকে নিষেধাজ্ঞায় পড়তে হবে না। গ্রামীণফোন মোবাইল অপারেটর কে এর আগে যেমন সেবার মান ভালো না হওয়ার কারণে বিটিআরসি থেকে সিম বিক্রির উপর নিষেধাজ্ঞা এসেছিল। গ্রামীণফোনের এপর হয়তো ফাইভ জি চালু হলে ভবিষ্যতে এই ধরনের নিষেধাজ্ঞা আর আসবেনা।
প্রতিদিন এই রকম টিপস এন্ড ট্রিকমূলক আপডেট পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
