নগদ বর্তমান সময়ের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর। এটি মূলত বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল উপায়ে অর্থ লেনদেনের একটি পরিষেবা। এটি বাংলাদেশের ডাক বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। এবং থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেডের দ্বারা পরিচালিত। এটি একটি ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেম এর নতুন সংস্করণ। এই নগদ একাউন্ট খোলার মাধ্যমে একজন গ্রাহক দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন ধরনের সেবা লাভ করতে পারবে। যেমনঃ অর্থ জমা দেওয়া, অর্থ উত্তোলন সহ বিভিন্ন ধরনের বিল যেমনঃ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ বিভিন্ন ধরনের দোকানের বিল খুব সহজেই নগদ একাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি পরিশোধ করতে পারবেন। এর আগে ও আমরা নগদ বিষয়ে বিভিন্ন পোস্ট আপলোড করেছি। সেখানে ও আমরা বলেছি নগদের প্রধান কার্যালয় কোথায়। তবু আজকের এই পোস্টে আমরা নগদের প্রধান কার্যালয় কোথায় সেটা উপস্থাপন করছি। নগদের প্রধান কার্যালয় হলো ঢাকা, বনানী এলাকার কামাল আতাতুর্ক এভিনিউ এ অবস্থিত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নগদের কাস্টমার কেয়ার রয়েছে।
আজকের এই পোস্টে আমরা নগদের সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যায়, সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন করা যায়, মাসে কত টাকা লেনদেন করা যায়, এক দিনে কত টাকা লেনদেন করা যায়, ক্যাশ আউট করার নিয়ম, ইউএসএসডি কোডের মাধ্যমে ক্যাশ আউট করার নিয়ম, অ্যাপস এর মাধ্যমে গ্যাস করার নিয়ম, ক্যাশ আউট চার্জ কত টাকা, এবং বর্তমান সময়ে নগদে কি কি ধরনের সেবা পাওয়া যায়। এ সব বিষয় নিয়ে আজকের এই পোস্টে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টের মূল বিষয়ে চলে যাওয়া যাক-
আজকের এই পোস্টে আমরা নগদের সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যায়, সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন করা যায়, মাসে কত টাকা লেনদেন করা যায়, এক দিনে কত টাকা লেনদেন করা যায়, ক্যাশ আউট করার নিয়ম, ইউএসএসডি কোডের মাধ্যমে ক্যাশ আউট করার নিয়ম, অ্যাপস এর মাধ্যমে গ্যাস করার নিয়ম, ক্যাশ আউট চার্জ কত টাকা, এবং বর্তমান সময়ে নগদে কি কি ধরনের সেবা পাওয়া যায়। এ সব বিষয় নিয়ে আজকের এই পোস্টে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে আজকের পোস্টের মূল বিষয়ে চলে যাওয়া যাক-
নগদের সেবা সমূহঃ
একজন গ্রাহক চাইলেই খুব সহজে নগদ অ্যাপস বা *167# ডায়াল করে খুব সহজে সেবা গুলো গ্রহণ করতে পারবে। একজন নগদ একাউন্টধারী ব্যক্তি চাইলে খুব সহজেই অন্য একজন নগদ একাউন্ট ধারে ব্যক্তির কাছে অর্থ প্রেরণ করতে পারবে। এবং কোন ব্যবহারকারী চাইলে খুব সহজেই নগদ অ্যাপস এর সাহায্যে নিজের একাউন্ট নিজেই ক্রিয়েট করতে পারবে।
বর্তমান সময়ে নগদের সেবা সমূহঃ
- নগদ একাউন্ট খোলা।
- নগদ একাউন্টে টাকা জমা করা। (অর্থাৎ ক্যাশ ইন করা)
- নগদ একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে টাকার ট্রান্সফার করা। (অর্থাৎ সেন্ড মানি করা)
- নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলন করা। (অর্থাৎ ক্যাশ আউট করা)
- নগদ একাউন্ট দিয়ে মোবাইল রিচার্জ করা।
- নগদ একাউন্টের সাহায্যে কেনাকাটা বা সেবার মূল্য পরিশোধ করা। (অর্থাৎ পেমেন্ট করা)
- নগদ একাউন্টের সাহায্যে বিভিন্ন ধরনের বিল পরিশোধের সুবিধা। (যেমন: বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ ইত্যাদি)
নগদ একাউন্ট বর্তমানে প্রায় বাংলাদেশের সকল লোকের কাছেই রয়েছে। কেননা এটি বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং অপারেটর। আর অন্য সকল মোবাইলে ব্যাংকিং অপারেটর থেকে এই মোবাইল ব্যাংকিং অপারেটরের খরচ কম হওয়ার কারণে এর জনপ্রিয়তা দিন দিন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর এর মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল সহ আরো বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারবেন। আর বিল পরিশোধ করতে গিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগে যে, নগদ থেকে সর্বনিম্ন কত টাকা ক্যাশ আউট করা যাবে। এই প্রশ্নের উত্তরে আমি বলব, আপনারা চাইলে নগদ থেকে সর্বনিম্ন ৫০ টাকা ক্যাশ আউট করতে পারবেন।
।
আর এই অর্থ লেনদেনের কারণে নগদ আপনাদের কাছ থেকে কিছু চার্জ কেটে নেয়। যা ১ হাজার টাকায় ৯ টাকা ৯৯ পয়সা। এছাড়া ও আপনি চাইলে, নগদ একাউন্ট থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন। এবং নগদ একাউন্ট থেকে সর্বোচ্চ ৩০০০০ টাকা ক্যাশ ইন করতে পারবেন। নিম্নে আমরা আরো নগদের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করছি। তাই এই সব তথ্য জানার জন্য আপনারা সকলে পুরো পোস্টটি সুন্দর ভাবে পড়ুন। এবং নগদ ব্যাংকিং অপারেটর সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
বর্তমান সময়ের মোবাইল ব্যাংকিং মানুষের জীবনকে করে তুলেছে আরো সহজ। যেখানে একজন মানুষকে টাকা প্রেরণ করতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত, সেখানেই মোবাইল ব্যাংকিং এর সাহায্যে খুব সহজেই একজন মানুষের কাছ থেকে অন্য মানুষের কাছে টাকা প্রেরণ করা যায়। আর আপনি যদি নগদের একজন গ্রাহক হয়ে থাকেন। তাহলে আপনিও নিশ্চয়ই টাকা ক্যাশ ইন করেছেন। আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে যে, আমি তো টাকা ক্যাশ ইন করছি। আমি চাইলে আরো কত টাকা ক্যাশ ইন করতে পারবো। এই প্রশ্নের উত্তরটি আজ কে আমি আপনাদের এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। আপনি চাইলে নগদ এ সর্বোচ্চ ৩০,০০০ টাকা ক্যাশ ইন করতে পারবেন। আর এই টাকার সাহায্যে আপনি চাইলে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল সহ বিভিন্ন ধরনের বিল পরিশোধ এবং কেনাকাটার অর্থ পরিষদ করতে পারবেন। তবে ক্যাশ আউট করার ক্ষেত্রে নগদের কিছু শর্ত রয়েছে। অর্থাৎ আপনি ক্যাশ আউট করলে নগদ কিছু টাকা কেটে নিবে। যা ১০০০ টাকায় ৯ টাকা ৯৯ পয়সা অর্থাৎ আপনি যদি ১০০০ টাকা ক্যাশ আউট করেন, তাহলে নগদ আপনার কাছ থেকে ৯ টাকা ৯৯ পয়সা চার্জ হিসেবে কেটে নিবে।
নগদ থেকে মাসে কত টাকা লেনদেন করা যাবেঃ
যেহেতু বর্তমান সময়ে নগদ একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর। তাই এর ব্যবহারকারীদের মনে নানা ধরনের প্রশ্ন জাগতে পারে। যেমনঃ নগদের মাধ্যমে মাসে সর্বোচ্চ কত টাকা লেনদেন করা যাবে। আর আজকে এই পোস্টে আমরা তার এই উত্তর উপস্থাপন করব। আজকের পোস্টে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি চাইলে, প্রতি মাসের নগদ থেকে কত টাকা ক্যাশ ইন করতে পারবেন, কত টাকা সেন্ড মানি করতে পারবেন, সর্বোচ্চ কত টাকা আউট করতে পারবেন, এবং সর্বোচ্চ কত টাকা মোবাইল রিচার্জ হিসেবে রিচার্জ করতে পারবেন।
- আপনি চাইলে, নগদ একাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা ক্যাশ ইন করতে পারবেন।
- আপনি চাইলে, নগদ একাউন্ট থেকে মাসে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা সেন্ড মানি করতে পারবেন।
- আপনি চাইলে, নগদ একাউন্ট থেকে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা ক্যাশ আউট করতে পারবেন।
- আপনি চাইলে, নগদ একাউন্ট থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা মোবাইল রিচার্জ হিসেবে রিচার্জ করতে পারবেন।
নগদ একাউন্ট থেকে দিনে কত টাকা ক্যাশ আউট করা যাবেঃ
নগদ ব্যবহারকারীদের মনে এই প্রশ্নটি আসতেই পারে। যে নগদ একাউন্ট থেকে এক দিনে কত টাকা ক্যাশ আউট করা যাবে। আজকে যেহেতু আমরা নগদের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছি। তাই আমরা আজকে এটি সম্পর্কে ও আলোচনা করব। নিম্নে আমরা উপস্থাপন করছি, নগদ একাউন্ট থেকে দিনে কত টাকা ক্যাশ আউট করা যাবে সেই বিষয়-
- একজন গ্রাহক চাইলে, নগদ একাউন্ট থেকে একদিনে সর্বোচ্চ ৩০০০০ টাকা ক্যাশ আউট করতে পারবে।
ডাক বিভাগের এই মোবাইল ব্যাংকিং টি ক্রমশাই জনপ্রিয়তায় শীর্ষের দিকে ধাবিত হচ্ছে। তাই এটির ব্যবহার সংখ্যা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর যারা এটি ব্যবহার করে তাদের মধ্যে অনেকেই রয়েছে। যারা নগদ থেকে ক্যাশ আউট করতে পারে না। তাই আজকে আমরা তাদের কে নগদ থেকে ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। তাই আমাদের এই পোস্টটি পড়ে খুব সহজেই নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। তাই উপস্থাপিত নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার নিয়মটি দেখে নিন-
নগদ থেকে ক্যাশ আউট করার নিয়মঃ নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার দুইটি নিয়ম রয়েছে। আপনি চাইলে এর যে কোনো একটি নিয়ম অনুসরণ করে। খুব সহজেই ক্যাশ আউট করতে পারবেন। আমরা আজকে এই পোস্টে দুইটি নিয়ম কেই সুন্দর ভাবে উপস্থাপন করব। আর এই দুইটি নিয়মের একটি হলো অ্যাপসের সাহায্যে কি ভাবে ক্যাশ আউট করবেন। এবং ইউএসএসডি কোডের সাহায্যে কিভাবে ক্যাশ আউট করবেন-
নগদ অ্যাপস (Apps) এর মাধ্যমে ক্যাশ আউট করার নিয়মঃ
আপনি যদি নগদ অ্যাপস এর মাধ্যমে ক্যাশ আউট করতে চান। তাহলে নিম্ন লিখিত নিয়ম গুলোকে অনুসরণ করুন-
- প্রথমেই প্লে স্টোর থেকে নগদ অ্যাপস ডাউনলোড করুন।
- নগদ অ্যাপস এ নিজের নাম্বার ও পিন দিয়ে লগইন করুন।
- নগদ অ্যাপ চেয়ে প্রবেশ করার পর ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করুন।
- এরপর যে ব্যক্তিকে টাকা পাঠাবেন সেই ব্যক্তির নাম্বার বা কিইউআর কোড স্ক্যান করুন।
- এরপর কত টাকা পাঠাবেন তার পরিমাণ নির্ধারণ করুন।
- এরপর নেক্সট অপশন এ ক্লিক করে, আপনার নগদ একাউন্টের গোপন চার ডিজিটের পিন নম্বরটি দিন।
তবে বলে রাখা ভালো সর্বশেষ স্টেপ কমপ্লিট করার আগে আপনার পাঠানো অর্থের পরিমাণ, যে নাম্বারে প্রেরণ করছেন। সেই নাম্বার সহ সকল তথ্য ঠিক ভাবে চেক করে নিন।
ইউএসএসডি (USSD) কোডের মাধ্যমে নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করার নিয়মঃ
- প্রথমে আপনার মোবাইল ফোনে *167# তুলে ডায়াল করুন।
- এরপর ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করুন।
- এবারে যে নাম্বারে টাকা পাঠাবে সেই নাম্বারটি দিন।
- আপনি কত টাকা পাঠাবেন তার পরিমাণ বসান।
- সর্বশেষ আপনার নগদ একাউন্টের গোপন পিন নাম্বারটি দিয়ে সেন্ড অপশনে ক্লিক করুন।
এখানে ও বলবো সবকিছু দেওয়ার পূর্বে আপনি সঠিক ভাবে চেক করে নিন। কেননা আপনার ভুলের কারণে আপনি নিজেই সমস্যায় পড়তে পারেন। তাই চেক করেই সর্বশেষ স্টেপটি কমপ্লিট করুন।
এখন পর্যন্ত বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং অপারেটর এর মধ্যে নগদের ক্যাশ আউট চার্জ সর্বনিম্ন। বর্তমানে নগদের ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা। যা অন্য সকল মোবাইল ব্যাংকিং অপারেটর থেকে সব থেকে কম। নগদ অ্যাপস এ বিভিন্ন ধরনের ভ্যাটসহ চার্জ ১ হাজারে ১৪ টাকা ৪৯ পয়সা চার্জ কাটা হয়। ইউএসএসডি কোডের মাধ্যমে ক্যাশ আউট করলে ১ হাজারে ভ্যাটসহ ১৪ টাকা ৯৫ পয়সা চার্জ কাটা হয়।
প্রিয় নগদ ইউজার ও সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি উপরোক্ত পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। উপরোক্ত পোস্টটি আপনাদের বাস্তব জীবনে ও অনেক কাজে লাগবে। আপনাদের মনে নানা ধরনের প্রশ্নর উত্তর হয়তো আজকের এই পোস্ট থেকে আপনারা খুব সহজেই পেয়ে গেছেন। কেননা আজকে আমরা নগদ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেগুলি হয়তো আপনি আগে জানতেন না। আর এতক্ষণ যাবৎ যে, সকল ভিজিটর আমাদের পোষ্টটি মনোযোগ সহকারে পাঠ করেছে। সেই সকলভিজিটর কে "অল টিপস বাংলা" ওয়েবসাইটের পক্ষ থেকে জানাই, আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।




