এই বছরের যে সব শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিবে। তারা যখন এসএসসি পরীক্ষা দেয়, তারপর থেকেই দেশে ক কোভিড- ১৯ করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। যে কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বহুদিন যাবৎ বন্ধ ছিল। তারপর যখন এসএসসি পরীক্ষা আবারো এই বছর নেওয়ার সিদ্ধান্ত হয়। তারপর আবারো সিলেটের বিভিন্ন অঞ্চল বন্যার কারণে প্লাবিত হয়। এ কারণে আবারও এসএসসি পরীক্ষাকে পিছানো হয়। আর সে কারণেই মূলত এইচএসসি পরীক্ষায় পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর থেকে দেশে শুরু হতে যাচ্ছে, এসএসসি পরীক্ষা। আর আগে এসএসসি পরীক্ষার ৬০ দিন পরে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হতো। তবে বর্তমান সময়ে বিভিন্ন কারণে পরীক্ষার সময় পিছনের কারণে সেই সময় কে আবারও ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষার ৪৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা প্রদান করে।
তারই কর্মসূচি হিসেবে এই বছরের এইচএসসি সময়সূচী, রুটিন ও নির্দেশনা প্রকাশ করেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অধিদপ্তর। প্রকাশিত সময়সূচী, রুটিন ও নির্দেশন অনুযায়ী আগামী মাসের ৬ নভেম্বর থেকে দেশে শুরু হতে যাচ্ছি, এইচএসসি পরীক্ষা। আর এই এইচএসসি পরীক্ষা শেষ হবে তারপরের মাসের ১৩ই ডিসেম্বর। ১৩ই ডিসেম্বর এইচএসসি পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হলে, ১৫ই ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের কার্যক্রম।
গত সোমবার (১২ সেপ্টেম্বর) এমন তথ্য প্রকাশ করেছে, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক মোঃ আবুল বাশার। আর তার স্বাক্ষরিত সুচি থেকেই এমন তথ্য পাওয়া গেছে।
নিম্নে আপনাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচী, রুটিন ও নির্দেশনা এক এক করে ধারাবাহিক ভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা খুব মনোযোগ সহকারে সেই সকল সময়সূচী, রুটিন ও নির্দেশনা অনুসরণ করুন।
এইচএসসি পরীক্ষার সময়সূচি ও রুটিনঃ
নানা সমস্যার কারণে পিছিয়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচী, রুটিন, নির্দেশনা প্রকাশ করেছে, শিক্ষা মন্ত্রণালয়। যেই সময়সূচি ও রুটিন তে বলা হয়েছে, আগামী ৬ নভেম্বর ২০২২ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। আর সেই পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৩ই ডিসেম্বর লিখিত শেষ হওয়ার পর ১৫ই ডিসেম্বর থেকে শুরু হবে ব্যবহারিক অংশের পরীক্ষা।
আরো পড়ুনঃ এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার উপায়।
এইচএসসি পরীক্ষার রুটিনঃ
নিম্নে আমরা আপনাদের জন্য এইচএসসি পরীক্ষার রুটিন টি উপস্থাপন করলাম-
নানা বাধা-বিপত্তির পর চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সঠিক ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করছে, শিক্ষা মন্ত্রণালয়। এরই কার্যক্রম উপলক্ষে, আগামীকাল ১৫ই সেপ্টেম্বর থেকে গ্রহণ করা হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত তথ্য অনুযায়ী ৪৫ দিন পর থেকেই নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। আর সেই পরীক্ষার কার্যক্রম প্রকাশ করেছে, শিক্ষা মন্ত্রণালয়। আর সেখান থেকে জানা গেছে, আগামী মাসের ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।
আরো পড়ুনঃ সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সহজ নিয়ম।
আর প্রতিটি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো ভাবেই জানে পরীক্ষা নেওয়ার সময় শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করে। আর প্রতিটি শিক্ষার্থীকে সেই সব নির্দেশনা সঠিক ভাবে মেনে চলতে হয়। আর না চলে তারা পরীক্ষা দিতে গিয়ে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়। এমন কি অনেক শিক্ষার্থী রয়েছে, যারাই পরীক্ষা দিতে পারেনা। এ কারণে আজকের এই আর্টিকেলে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত কিছু নতুন নির্দেশনা। প্রতিটি এইচএসসি পরীক্ষার্থীর উচিত এই সকল নির্দেশনা খুব মনোযোগ সহকারে পাঠ করা। সেগুলি কে পরীক্ষা কক্ষে বা পরীক্ষা কেন্দ্রে সঠিক ভাবে অনুকরণ করা। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই সকল নির্দেশনা দেখে নেওয়া যাক-
এইচএসসি পরীক্ষা নতুন নির্দেশনা কি?
- ১.. পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। এবং নিজের নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে।
- ২.. পরীক্ষা শুরু হলে প্রথমে হবে বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা এবং এরপর কোন বিরতি ছাড়াই সৃজনশীল বা রচনামূলক (CQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ৩.. বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ২০ মিনিট। সৃজনশীল বা রচনামূলক (CQ) প্রশ্নের ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ১ ঘন্টা ৪০ মিনিট। আর এই পরীক্ষার মাঝ খানে কোন বিরতি থাকবে না।
(ক) অংশঃ- সকাল ১১ টায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ক্ষেত্রে: সকাল সাড়ে ১০ টার সময় পরীক্ষার্থীদের জন্য অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী শিট (OMR) বিতরণ করা হবে। সকাল ১১ টার সময় বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। ১১টা ২০ মিনিটে বহুনির্বাচনী (MCQ) উত্তরপত্র গ্রহণ ও সৃজনশীল বা রচনামূলক (CQ) প্রশ্নের প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।
(খ) অংশঃ- দুপুর ২ টার সময় অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ক্ষেত্রে: দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের জন্য অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী সিট (OMR) বিতরণ করা হবে। আর দুপুর ২ টার সময় বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার জন্য উত্তরপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। ২ টা ২০ মিনিটে বহুনির্বাচনী (MCQ) উত্তরপত্র গ্রহণ ও সৃজনশীল বা রচনামূলক (CQ) প্রশ্নের প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।
আরো পড়ুনঃ JSC, SSC ও HSC পরীক্ষার্থীদের জন্য দারুন একটি অ্যাপ্লিকেশন। A+ পাওয়ার ইচ্ছে থাকলে দেখে নিন।
- ৪.. পরীক্ষার্থীদের প্রদান করা প্রশ্নপত্রের মাঝে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
- ৫.. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয়ের বা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করবে।
- ৬.. প্রদানকৃত উত্তরপত্র ও বহুনির্বাচনী সিট (OMR) পরীক্ষার্থীরা নিজেদের রোল নাম্বার, বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার, যথাযথ স্থানে লিখবে ও বৃত্ত ভরাট করবে। উত্তরপত্রে টানা মার্জিনের মাঝে কোন কিছু লেখা যাবে না বা কোন ক্রমেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- ৭.. পরীক্ষার্থীকে বহুনির্বাচনী (MCQ), রচনামূলক বা সৃজনশীল (CQ) ও ব্যবহারিক অংশে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে।
- ৮.. প্রতিটা পরীক্ষার্থী শুধুমাত্র প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় গুলিরই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য কোন বিষয়ের পরীক্ষায় সেই পরীক্ষার্থী অংশ গ্রহণ করতে পারবে না।
- ৯.. কোন পরীক্ষার্থী তার পরীক্ষা নিজ কলেজ বা প্রতিষ্ঠানে দিতে পারবে না। পরীক্ষার্থী কে স্থানান্তরের মাধ্যমে আলাদা ভাবে বিন্যাস করতে হবে।
- ১০.. পরীক্ষার্থী পরীক্ষার হলে হিসেব-নিকেশ করার জন্য শুধুমাত্র সাধারণ যে সব ক্যালকুলেটর রয়েছে সেগুলি কে ব্যবহার করতে পারবে। কোন ভাবেই প্রোগ্রামিং যুক্ত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।
- ১১.. পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। কোন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে পারবে না।
আরো পড়ুনঃ এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে নতুন একটি কবিতা।
উপরে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন সময়সূচী, রুটিন ও নির্দেশনা গুলি উপস্থাপন করেছি। যেগুলি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীকে এই নির্দেশনা গুলি মেনে চলতে হবে, নতুবা তারা পরীক্ষার হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়াও এই নির্দেশনা গুলি অমান্য করার কারণে তারা পরীক্ষা না দিতে পারার মতো এমন অবস্থাতে ও পৌঁছতে পারে। তাই উপরের নির্দেশনা গুলি মনোযোগ সহকারে পড়ুন এবং এগুলি কে মনে রাখার চেষ্টা করুন। আপনার এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা রইল।
প্রতিদিন এই রকম নিত্য নতুন টিপস মূলক আপডেট পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

