অতিরিক্ত ওজন সব সময়ই ওই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য আমাদের জীবনে সব সময় নানা ধরনের অশান্তি ও অসুখ-বিসুখ লেগেই থাকে। এছাড়াও অতিরিক্ত ওজনের কারণে আমাদের দৈহিক গঠন বিশ্রী ধরনের হয়ে থাকে। তাই আমরা সব সময় চেষ্টা করি নিজের শারীরিক ওজন কমাতে। এছাড়াও সুস্থ থাকার জন্য আমরা সব সময় ওজন নিয়ন্ত্রণ করার প্রয়োজন মনে করি। তাই আমরা প্রায় সময়ই নানা ধরনের ওষুধ সেবন করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ ও বর্জন করে থাকি। অনেক লোক রয়েছে যারা মোটা হওয়ার থেকে বাঁচার জন্য ইন্টারনেটে এর উপায় বা ওজন কমানোর উপায় সম্পর্কে জানতে চাই। তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এমন পাঁচটি পানীয় যেগুলি প্রতি দিন গ্রহণ করলে আপনার ওজন কমবে। তবে তার চলুন, জেনে নেওয়া যাক ওজন বা মোটা হওয়ার কারণ কি?
মোটা হওয়ার কারণ কি?
শুধুমাত্র অতিরিক্ত বা অসাস্থ্যকর খাবার খেলেই যে, শরীর মোটা হবে ব্যাপারটি এমন নয়। অনেক ব্যক্তি রয়েছে যাদের নানা ধরনের অসুস্থতা রয়েছে, এর কারণে ও তাদের শরীর মোটা হয় বা ওজন বৃদ্ধি পেয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের জন্মগত কারণে ও এর প্রবণতা তৈরি হয়। জিনগত অনেক কারণে অনেক ব্যক্তির বেশি খাদ্য গ্রহণের ফলে ও এমনটা মনে হয় যে তারাই কিছুই খায়নি। এ কারণে তারা নিজেকে ক্ষুধার্ত মনে করে বা তার মস্তিষ্ক এমন সিগন্যাল প্রেরণ করে। এমন একজন ব্যক্তির নাম বলতে গেলেই প্রথমে মনে পড়বে কেভিন জ্যাকসন এর কথা কেভিন জ্যাকসন তার এক বক্তব্যতে বলেন, তিনি ভরা পেটে খাবার পরেও কিছুক্ষণের মধ্যেই তার মনে হয় যেন তিনি কিছুই খাননি। ফলে তিনি একটি সানরাইজ খান, তার ঠিক ৩০ মিনিট পর তার আবার মনে হয় তার খিদা লেগেছে। তখন তিনি এক প্লেট বিরিয়ানি খান এবং রাত্রে শোয়ার পূর্বে তিনি আবারও এক প্লেট খান। তিনি আরো বলেন, তিনি যদি এই খাবারটি না খেয়ে ঘুমাতেন। তাহলে তাকে নাকি রাতে আবার উঠে খেতে হতো। ঠিক জিনগত এই কারণেই তিনি খেতে না চেয়েও অতিরিক্ত খাদ্য গ্রহণ করে ফেলতেন। ফলে তার শরীর অনেক মোটা হয়ে যেত।
বর্তমানে শতাব্দীতে গবেষকরা এই ডিএনএ গত পরিবর্তনের কারনে মাত্র ২৫ বছরে প্রায় ৪০ টি জিন চিহ্নিত করেছে। যে জিন গুল মোটা হওয়া বা ওজন বৃদ্ধি করনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
ওজন বৃদ্ধি বা মোটা হওয়ার কারণ শুধুমাত্র অতিরিক্ত খাদ্য গ্রহণ না। জিনগত বৈশিষ্ট্যের কারণেও এমন হতে পারে। এমন তথ্য নিশ্চিত করেছেন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক সাদাফ ফারুকী। অধ্যাপক সাফাত ফারুকী তার সেই গবেষণার তথ্য তে বলেন, আমরা গবেষণা করতে গিয়ে এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছি যে, যার ফলে এখন এই জিনগত কারণে ওজন বৃদ্ধি হওয়ার ওষুধ বের হচ্ছে।
তবে কেভিন জ্যাকসন কে প্রশ্ন করা হয়েছিল আপনি কি মনে করেন, যদি মানুষ জানতে পারে যে আপনার এই শারীরিক ওজন বৃদ্ধি পাওয়ার কারণ জিনগত। তাহলে তারা কি আপনার সহানুভূতিশীল হবে। জবাবে কেবিন জ্যাকসন বলেছিলেন, নিশ্চয়ই! তারা কারণ জানতে পারলে বুঝতে পারবে যে, এই ওজন বৃদ্ধি পাওয়ার আসল দোষ আসলে আমার না।
উপরোক্ত এই আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, জিনগত কারণে ও মানুষের ওজন বা মোটা হতে পারে। শুধুমাত্র অতিরিক্ত খাবারের কারণেই যে মানুষ মোটা হয় এমন ভাবনা চিন্তা আসলেই ভুল। কেননা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক সাদাফ ফারুকী ও এমন তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও আমরা কেভিন জ্যাকসনের তথ্যটিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই বিষয় থেকে বুঝা যাচ্ছে যে, শুধুমাত্র অতিরিক্ত খাদ্য গ্রহণ করার ফলেই মানুষ মোটা হয় না। জিনগত কারণেও কখনো কখনো মানুষ মোটা হয়ে থাকে। তাই সমাজের সকল মানুষের উচিত মোটা ব্যক্তি কে তার ওজন বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করা উচিত নয়। এটি জিনগত কারণেও হতে পারে। তবে আমাদের উচিত সব সময় ওই স্বাস্থ্যকর এবং প্রয়োজন অনুসারে খাদ্য গ্রহণ করা। তবে যাদের জিনগত কারণ রয়েছে তারা চাইলেও সহজে এমন অভ্যাস গড়ে তুলতে পারবে না। কেননা মস্তিষ্ক তাদের কে খাদ্য গ্রহণে বাধ্য করবে।
উপরে আমরা ওজন বৃদ্ধি পাওয়ার কিছু কারণ উপস্থাপন করেছি আর সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ওজন শুধুমাত্র অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলেই বৃদ্ধি পায় না কখনো কখনো জিনগত কারণে ও আমাদের ওজন বৃদ্ধি পায় তবে আমাদের উচিত সব সময় নিয়ম অনুসারে খাদ্য গ্রহণ করা অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকা স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা নিয়মিত ব্যায়াম আজ জিম করা এইসবের পাশাপাশি আপনারা যদি আজকের এই পোস্টে উপস্থাপিত পাঁচটি পানীয় প্রতিদিন নিয়মিত পান করেন তা হলেও আপনার ওজন কমে যাবে তাই চলুন বেশি কথা না বাড়িয়ে ওজন কমানোর জন্য যে পাঁচটি পানীয় প্রতিদিন পান করবেন তা জেনে নেওয়া যাক-
লেবু ও আধার পানিঃ
এক টুকরো আদা ও এক কাপ ঠান্ডা পানি দিয়ে সুন্দর ভাবে একটি টেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্ট গুলোকে এক গ্লাস পানির মধ্যে ঢেলে দিন। এবং সেখানে তিন থেকে চার চামচ ভাজা জিরা গুড়া ও একটি পাতি লেবুর অর্ধেক দিয়ে দিন। এরপর সেই পানীয় গুলোকে পান করুন। এই পানীয় পান করলে, আপনার শরীরের প্রদাহ কমে যাবে এবং হজম ক্রিয়ায় উন্নতি ঘটাবে। এছাড়াও ওজন কমাতে সাহায্য করবে।
লেবুর সহযোগ গ্রিন টি ও পুদিনা পাতাঃ
একটি পাত্রে কয়েক টি পুদিনা পাতা ও এক কাপ পানি নিয়ে সেগুলি কে ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর তাতে ২ টেবিল চামচ গ্রিন টি যোগ করুন। এর ৫ মিনিট পর এই পানীয় গুলো সেকে নিন এবং তাতে পাতি লেবুর রস মিশিয়ে সেগুলি পান করুন। গ্রিন টি আপনার শরীরের মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
দারুচিনি ও আনারসঃ
আনারস কে কেটে তার পেস্ট মানিয়ে নিন। সেই পেস্টে থেকে রস গুলোকে আলাদা করুন। এবং তাদের লেবুর রস, দারুচিনির গুড়া আধা চামচ এবং প্রয়োজন অনুসারে বিট লবণ যোগ করে পান করুন। আনারসে রয়েছে ম্যাগানিজ যার করুনে হাইড্রোকার্বনেট বিপাক নিয়ন্ত্রণ করে। আর এই পানীয় ওজন কমাতে দারুন কার্যকরী ভূমিকা পালন করে।
ডার্ক চকলেট ব্লাক কফিঃ
এক কাপ গরম পানির মধ্যে এক চা চামচ ব্লাক কপি যোগ করুন। এবং তাতে ফ্ল্যাক্সসীড গুরা আধা চামচ মিশিয়ে নিন। এবং তার উপরে ডার্ক চকলেট এক চামচ দিয়ে পান করুন। ক্লোরোজেনিক এসিট রয়েছে ব্লাক কপিতে যা এন্টিঅক্সাইড সমৃদ্ধ। যা ওজন কমতে সাহায্য করে। এছাড়াও ও ব্লাক কফির কারণে উচ্চ রক্তচাপ, রক্তের শর্করার মাত্রা ও নিয়ন্ত্রিত হয়।
আরো পড়ুনঃ স্বাস্থ্য সুরক্ষায় গরম পানি পানির উপকারিতা।
মধু ও দারুচিনিঃ
এক কাপ গরম পানিতে দুই চা চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে নিন। এবং সেগুলিকে হালকা ঠান্ডা করুন। এরপর এতে মধু ও লেবুর রস এক চা চামচ মিশিয়ে পান করুন। দারুচিনি শরীরের তাপমাত্রা 20 শতাংশ বৃদ্ধি করতে সাহায্য করে। যার ফলে শরীরের অতিরিক্ত ক্যালরি হয় হয়ে যায় এছাড়াও দারুচিনি খুদার পরিমান কমাতে সাহায্য করে।
উপরের এই ৫টি পানীয় প্রতিদিন পান করলে আপনার শরীরের ওজন খুব শীঘ্রই কমতে শুরু করবে। ইনশাআল্লাহ আমরা আগেই বলেছি যে, শুধুমাত্র বেশি খাবার গ্রহণ করলেই যে ওজন বেশি হয় এমনটি নয়। জিনগত কারণে ও ওজন বেশি হতে পারে। তবে আমাদের সকলেরও উচিত অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা এবং নিয়মিত ব্যায়াম করা।
প্রতিদিন এই রকম নিত্য নতুন টিপস মূলক আপডেট পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
