একমাস সিয়াম সাধনার পরে মুসলমানের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ এখন সবার ঘরে ঘরে আর এই সময় মাংস রান্না হবে না। তা কখনো কি হয়। তাইতো আজ আমরা অল টিপস বাংলায় নিয়ে এসেছি অসাধারণ কিছু মাংস রান্নার রেসিপি। আমাদের এই সাইটটি যেহুতু টিপস মূলক সাইট, তাই মুসলমানের ধর্মীয় উৎসবে মাংস রান্নার রেসিপি নিয়ে আসবো না। তা কি করে হয় তাইতো আজকে নানা রকম রেসিপি আপনাদের কে শিখিয়ে দিব। তাই চলুন, কথা না বাড়িয়ে মাংস রান্নার কিছু রেসিপি ঝটপট করে দেখে নেওয়া যাক। আর এ দাঁড়ান দাঁড়ান আপনারা ফিরে এখনই মাংস নিয়ে রেডি হয়ে গেলেন নাকি। আগে আমাকে তো রেসিপি গুলো শেয়ার করার সুযোগ দিন। তারপর না-হয় যতখুশি, ইচ্ছা মত রান্না করবেন।
রেসিপির নামঃ খাসির মাংসের তক্তি পিঠা।
সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো আমরা প্রথমেই খাসির মাংস রান্না রেসিপি শেয়ার করব। কেননা আমাদের দেশের অনেক লোকের গরুর মাংস সমস্যা আছে। যেমনঃ প্রেসার,
এলার্জি ইত্যাদি তাই সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রথমে আমরা খাসির মাংসের রেসিপি আপনাদেরকে শিখিয়ে দেব। যাতে সকলেই আমাদের রান্না গুলোকে উপভোগ করতে পারে।
রেসিপির নামঃ নারকেলের দুধে খাসির রেজালা।
প্রয়োজনীয় উপকরণঃ
(১).. ১ কেজি খাসির মাংস।
তবে আপনাদের প্রয়োজনে আপনারা আরো কম বেশি করে নিতে পারেন।
(২).. ১ কাপ পেঁয়াজ কুচি
আপনারা আপনাদের মাংসের পরিমাণের ওপর ভিত্তি করে পেঁয়াজ কুচির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন।
(৩).. ২ টেবিল চামচ আদা বাটা।
(৪).. ২ চা-চামচ রসুন।
(৫).. ৪টি এলাচি।
(৬).. ২ টুকরা দারুচিনি।
(৭).. ১ কাপ দই।
(৮).. ঘি বা তেল আধা কাপ।
(৯).. ১ টেবিল চামচ চিনি
(১০).. পরিমিত মতো লবণ।
(১১).. ১ কাপ নারকেলের দুধ।
(১২).. দুধ আপনার ইচ্ছে মত অর্থাৎ আপনার যেমন খেতে ভালো লাগবে আপনার রুচি মত।
(১৩).. ৫ টি কাঁচা মরিচ।
(১৪).. ২ টেবিল চা-চামচ নারকেল কুচি।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনাদের চাহিদার ওপর ভিত্তি করে উপাদানসমূহ কম বেশি হতে পারে।
নারকেলের দুধে খাসির রেজালা তৈরির প্রণালীঃ
আপনারা প্রথমে পেঁয়াজ বাদামি করে ভেজে নিবেন। তারপর অর্ধেকটা পেঁয়াজ ভাজা অন্য পাত্রে তুলে রাখবেন। এরপর তেলে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে দুধ, নারকেল কুচি, ও কাঁচা মরিচ, ছাড়া বাকি সব মসলা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কিছুটা নরম হয়ে গেলে দুধ মিশিয়ে অপেক্ষা করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। এরপর মাংস যখন মাখা-মাখা হয়ে আসবে তখন তাতে নারকেল কুচি, কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে ৪০ থেকে ৪৫ মিনিট রাখতে দিতে হবে। তারপর নামিয়ে সুন্দর ভাবে সে গুলোকে পরিবেশন করুন। তবে ইচ্ছে হলে উপরে বেরেস্তা ও দিতে পারেন। তবে এতে বেরেস্তার কড়া ঘ্রাণে নারকেলের ঘ্রাণ হারিয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই এটি উপরে না দেওয়াই ভালো।
আশা করি আপনারা সকলে নারকেলের দুধে খাসির রেজালা রান্না করা শিখে গেছেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এ রকম নিত্য নতুন রেসিপি আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি।
ঈদের মতো অনুষ্ঠানে মাত্র একটি রান্না দিয়ে কি আর চলে তাইতো খাসির আরো একটি রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি আমরা। তাই চলুন কথা আর না বাড়িয়ে খাসির আরো একটি রেসিপি দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণঃ
(১).. ঝুরি করে নেয়া অর্থাৎ হাড় ছাড়া কষানো মাংস ১ কাপ।
তবে আপনাদের প্রয়োজন অনুসারে মাংসের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন।
(২).. ১ কাপ পেঁয়াজ কুচি।
(৩).. ১ টেবিল চামচ রসুন কুচি।
(৪).. পছন্দমত কুচি কুচি করা কাঁচা মরিচ।
(৫).. ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি।
(৬).. ১ চা চমচ জিরা গুড়া।
(৭).. আধা কাপ তেল।
(৮).. ১ টি ডিম।
(৯).. ২ কাপ চালের গুঁড়া।
বিশেষ দ্রষ্টব্যঃ আপনাদের চাহিদার ওপর ভিত্তি করে উপরোক্ত উপাদান গুলো কম বেশি হতে পারে।
খাসির মাংসের তক্তি পিঠা তৈরির প্রণালীঃ
প্রথমে উপরের সব উপকরণ ভালোভাবে মেখে কলাপাতায় মুড়ে পাতলা বিস্কুটের সেপ দিয়ে তাওয়ায় উপর উচ্চ তাপে
ভাজতে হবে। তবে গ্রামের সরাসরি চুলার আগুনে দিয়ে দেওয়া হয়। তবে আপনার ইচ্ছে হলে ২২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভেনে বেক করতে পারেন। সে ক্ষেত্রে অভেন ব্যবহার করলে কলাপাতা ব্যবহার করা লাগবে না। এরপর বিস্কুটের মত ভাজা ভাজা হয়ে এলে কেটে সরিষার চাটনি বা কাসুন্দি দিয়ে সুন্দর ভাবে পরিবেশন করে ফেলুন।
কি আজব রেসিপি তাই না। ভাবছেন এ আবার কেমন রেসিপি। তবে বলে রাখি খেতে কেমন হয়েছে তা নিম্নের কমেন্ট বক্সে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না।
আশা করি আমাদের খাসির মাংসের রেসিপি দুইটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আরো নিত্য নতুন অনেক রান্নার রেসিপি নিয়ে হাজির হবো। ইনশাল্লাহ
আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে টিপস মূলক বিভিন্ন কিছু শেয়ার করে থাকি। শিক্ষা, গবেষণা, রান্নাবান্না, গেমস, স্বাস্থ্য, অনলাইন ইনকাম, মোবাইল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের টিপস-এন্ড-ট্রিকস আপলোড করা হয় অল টিপস বাংলায়। আর আমাদের এই অদম্য ইচ্ছাশক্তিকে উজ্জীবিত করতে পারেন শুধু আপনারাই। যাতে আমরা নিত্য নতুন টিপস দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি।
