আজকে আমরা আল টিপস বাংলায় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কয়েকটি অনলাইন ইনকাম মাধ্যমে আলোচনা করব। বর্তমান বিশ্বে অনলাইন ইনকাম করতে অনেকেই আগ্রহী। তাই আজকে আমরা অনলাইন ইনকামের কিছু মাধ্যম সম্পর্কে আলোচনার মাধ্যমে জানব। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট ব্লগার, ইউটিউব, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, গুগল এডসেন্স, গ্রাফিক্স ডিজাইন, অনলাইন মার্কটিং, ও ডাটা এন্ট্রি ইত্যাদি নিয়ে আমরা আজ আলোচনা করব। তবে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক অনলাইন কাজ হচ্ছে ব্লগার, ইউটিউব, ও গ্রাফিক্স ডিজাইন যার মাধ্যমে মাসে হাজার হাজার টাকা ইনকামের সুযোগ রয়েছে এসব স্কিল জানা ব্যক্তিদের। তবে ব্লগার, ইউটিউব, ও গ্রাফিক্স ডিজাইন ছাড়াও অনেক অনলাইন ইনকাম সাইট রয়েছে। যেগুলোর মাধ্যমে ও মাসে অনেক টাকা ইনকাম করা সম্ভব। শুধু আপনার জানতে হবে সে সম্পর্কে কিছু স্কিল। আর এই সব মার্কেটপ্লেস কাজ করা খুবই সহজ কিন্তু তার জন্য থাকতে হবে আপনার যোগ্যতা। যোগ্যতা বলতে আমরা বুঝাতে চাচ্ছি, আপনার থেকে যে ব্যক্তি কাজ করে নিবে তার মনের মত কাজ করে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যেই থাকতে হবে। অর্থাৎ আপনার সেই সম্পর্কে ভাল স্কিল জানা থাকতে হবে। আর এই ধরনের মার্কেটপ্লেস গুলোর সবার জন্য উন্মুক্ত। শুধুমাত্র আপনার যোগ্যতার মাধ্যমে আপনি এগুলোর মাধ্যমে মাসে ইনকাম করতে পারেন, হাজার হাজার থেকে লাখ লাখ টাকা পর্যন্ত।
বর্তমান সময়ে বাংলাদেশের অনেক বেকার যুবক এইসব অনলাইন সাইট এর দিকে ঝুঁকেছে। এবং তারা ভালো সাফল্য অর্জন করেছে, অনেকে কাজের ফাঁকে ফাঁকে ফ্রিল্যান্সিংকে অতিরিক্ত অর্থ উপার্জনের পথ হিসেবে গ্রহণ করেছে। অনেকে আবার পড়ালেখার পাশাপাশি এসব কাজ করে যাচ্ছে আর এই সব কাজ করার জন্য আপনি আপনার ইচ্ছামত সময়কে বেছে নিতে পারেন। আরো মজার ব্যাপার এই যে এসব কাজ করার জন্য আপনার কাছে থাকতে হবে। শুধুমাত্র একটি কম্পিউটার অথবা ল্যাপটপ দাঁড়ান দাঁড়ান এই সব কেনার সামর্থ্য না থাকলে এখনই ভয় পাওয়ার কিছু নেই, স্মার্টফোনের মাধ্যমে এসব কাজ করা সম্ভব। আর যা থাকতে হবে তা হচ্ছে ভালো দক্ষতা বা সম্পর্কে স্কিল। তাই চলুন, কথা না বাড়িয়ে কিছু অনলাইন ইনকাম সাইট সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্লগারঃ
ইউটিউবঃ
অ্যাডসেন্সঃ
বর্তমান সময়ে বাংলাদেশের অনেক বেকার যুবক এইসব অনলাইন সাইট এর দিকে ঝুঁকেছে। এবং তারা ভালো সাফল্য অর্জন করেছে, অনেকে কাজের ফাঁকে ফাঁকে ফ্রিল্যান্সিংকে অতিরিক্ত অর্থ উপার্জনের পথ হিসেবে গ্রহণ করেছে। অনেকে আবার পড়ালেখার পাশাপাশি এসব কাজ করে যাচ্ছে আর এই সব কাজ করার জন্য আপনি আপনার ইচ্ছামত সময়কে বেছে নিতে পারেন। আরো মজার ব্যাপার এই যে এসব কাজ করার জন্য আপনার কাছে থাকতে হবে। শুধুমাত্র একটি কম্পিউটার অথবা ল্যাপটপ দাঁড়ান দাঁড়ান এই সব কেনার সামর্থ্য না থাকলে এখনই ভয় পাওয়ার কিছু নেই, স্মার্টফোনের মাধ্যমে এসব কাজ করা সম্ভব। আর যা থাকতে হবে তা হচ্ছে ভালো দক্ষতা বা সম্পর্কে স্কিল। তাই চলুন, কথা না বাড়িয়ে কিছু অনলাইন ইনকাম সাইট সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্লগারঃ
ব্লগার হচ্ছে এমন একটি ব্লক বা ওয়েবসাইট তৈরীর উন্মুক্ত প্ল্যাটফর্ম। যার মাধ্যমে একজন ব্যক্তি তার ব্যক্তিগত বা বাণিজ্যিক ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে সক্ষম। এটি মূলত ডেভেলপ করে পাইরা ল্যাবস, তবে মজার ব্যাপার হচ্ছে ২০০৩ সালে এই প্লাটফর্ম টি কে সম্পূর্ণরূপে ক্রয় করে নেয়ায় গুগল। এবং তার নিজস্ব সার্ভারে এটি কে হোস্ট করে। একটি নিবন্ধিত একাউন্টে একজন ব্যক্তি চাইলে ১০০ টি ব্লগ তৈরি করতে পারবে। এখানে ও একটি মজার ব্যাপার আছে তাহলো তাও আবার বিনা খরচে অর্থাৎ বিনামূল্যে কোন খরচ ছাড়াই। চলুন আপনাদেরকে এখানে কাজ করের সম্পর্কে কিছু ধারণা দেয়। এখানে কাজ করা খুবই সহজ এখানে কাজ করার জন্য আপনার থাকতে হবে শুধুমাত্র একটি ব্লগার একাউন্ট আর সেই একাউন্টটি কে ফুল কাস্টমাইজ করে নিতে হবে। তারপর আপনার কাজ বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা আপনি চাইলে খবর, গল্প, ও বিভিন্ন ধরনের তথ্য ইত্যাদি লিখতে পারেন। তবে লিখার ক্ষেত্রে ব্লগার নির্ধারিত কিছু নিয়ম বা নীতি অনুসরণ করতে হবে। যদি তা আপনারা করতে পারেন, তাহলে এডসেন্স নামক একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্লগার থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন। আর এটি যেহেতু একটি গুগলের প্রতিষ্ঠান তাই এখান থেকে টাকা মারা যাবে না, এমনটা আপনি নিশ্চয়ই ভাববেন না।
ইউটিউবঃ
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইটের নাম ইউটিউব। আর ইউটিউবে কি কি পাওয়া যায় তার সম্পর্কে আমরা সকলেই জানি, ইউটিউব থেকেও আমার মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারি। আর এটি ও একটি গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান। যার সদরদপ্তর ব্রুনো, ক্যালিফোর্নিয়া অবস্থিত। আর এটি কে ১৪ ফেব্রুয়ারি ২০০৫ সালের চালু করা হয়। চলুন, আপনাদেরকে ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায় বলে দেই। আপনি চাইলে ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করে, ইউটিউবে আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আর যেহেতু এটা গুগলের প্রতিষ্ঠান তাই এখানেও এডসেন্স নামক সাইটটি জড়িত অর্থাৎ গুগল আপনাকে এডসেন্সের মাধ্যমে টাকা পেমেন্ট করবে। আপনার কাজের উপর ভিত্তি করে ও আপনার ইউটিউব চ্যানেলের অ্যাড প্রদর্শনের মাধ্যমে। আপনি প্রতি মাসে আপনার ইউটিউব চ্যানেলের ভিউ এর উপর ভিত্তি করে, নির্দিষ্ট পরিমাণ অর্থ এডসেন্সের যুক্ত মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আপওয়ার্কঃ
২০০৩ সালে এই আপওয়ার্ক নামক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত একটি বিশ্বব্যাপী চাকরি বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠান প্রধান কাজ হলো ক্রেতা ও বিক্রেতা কে একত্রিত করার মাধ্যমে বিক্রেতার কাজকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা। আর এই সাইটে মূলত আপনার স্কিল কে ক্রয়-বিক্রয় করা হয় অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে সব কাজ করা সম্ভব, সেই সব কাজকে এখানে কম খরচে করিয়ে নেওয়া হয়। যার ফলে বেকারা ঘরে বসেই কাজ করার সুযোগ পায়। আর এই সাইটে অনেক ধরনের কাজ করা হয়। যেমন: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, ডাটা এন্ট্রি সহ অনেক কাজ করতে পারবেন এই সাইটে। আপনার স্কিলের উপর ভিত্তি করে এখানে অনেক কাজ পেয়ে যাবেন।
ফ্রিল্যান্সারঃ
ফ্রিল্যান্সার মূলত আপওয়ার্ক এর মত একটি সাইট। এটি ২০০৯ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিষ্ঠিত হয়। এই সাইটের কাজ সম্পন্ন আপওয়ার্কের মতই অর্থাৎ মুক্ত পেশাজীবীদের এই সাইট গুলোতে কাজ করতে দেখা যায়। অথবা অনলাইনের মাধ্যমে আপনার এখানে কাজে করতে পারবেন এবং তার মাধ্যমে ইনকাম করতে পারবে। আর এই সাইটের কাজ সম্পন্ন আপওয়ার্ক সাইটের মতোই যেমন: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি সহ বিভিন্ন অনলাইনের মাধ্যমে করে নেওয়া যায় এমন কাজ করা সম্ভব এই সাইটে।
অ্যাডসেন্সঃ
এডসেন্স মূলত একটি গুগলের সাইট এই সাইটে আপনারা কাজ করতে পারবেন না। তবে ইউটিউব, ব্লগার এর মত ওয়েবসাইটের উপার্জিত টাকা গুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নামক এই সাইডে অ্যাড হয়। অর্থাৎ গুগল এডসেন্সের মাধ্যমে অর্থাৎ আপনারা যে ব্লগার বা ইউটিউবে এড দেখতে পান সেট গুলোর বিনিময়ে এই গুগল আপনাদেরকে টাকা দিয়েছে। আর সেই টাকা এডসেন্স নামক একাউন্টে জমা হয়ে যখন আপনাদের টাকার পরিমাণ ১০০ ডলার বা তার বেশি হয়, শুধুমাত্র তখনই গুগল আপনাদের টাকা পেমেন্ট করে দেয়।
গ্রাফিক্স ডিজাইনঃ
গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আলাদা করে বলার মত কিছু নাই। গ্রাফিক্স ডিজাইন মূলত ফ্রিল্যান্সার বা আপওয়ার্কের মতো সাইট গুলোর একটি কাজের স্কিল। অর্থাৎ আপনি যদি গ্রাফিক্স ডিজাইন জানেন তাহলে আপনাকে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মত ওয়েবসাইট গুলোতে একাউন্ট খুলে কাজের সন্ধান করতে হবে। অর্থাৎ কোন বায়ার যদি আপনার কাজ পছন্দ করে, তাহলে তিনি আপনার থেকে গ্রাফিক্স ডিজাইন এর সেই কাজটি আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মত সাইট গুলো থেকে করিয়ে নেন।
আজকে আমরা শুধু আপনাদেরকে অনলাইনে ইনকামের কিছু সাইট সম্পর্কে আংশিক ধারণা প্রদান করলাম। পরবর্তীতে আমরা এই সব সাইট গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং কিভাবে কাজ করতে হয় তা-ও বিশদ ভাবে বর্ণনা করব। ইনশাল্লাহ
পরবর্তীতে আমরা অল বাংলা টিপসে ব্লগ সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কি ভাবে কাস্টমাইজ করতে হয় সেই সম্পর্কে পোস্ট আপলোড করবো। আর আপনারা নিশ্চয় জেনেই থাকবেন যে আমাদের এই সাইটে খবর, খেলাধুলা, বিজ্ঞান-প্রযুক্তি, টেকনোলজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আপওয়ার্ক, ইলেকট্রনিক, ইলেকট্রনিক্স, নেটওয়ার্ক, ফ্রিল্যান্সার, স্বাস্থ্য, ও মোবাইল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিকস মূলক পোস্ট আপলোড করে থাকি।
