চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এমন ৩০ টি শব্দ যা অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মাবলম্বীদের জানাই  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অল টিপস বাংলায় আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর কিছু শব্দ। যেগুলি বিভিন্ন ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে আর সেই সকল শব্দ কোন কোন ভাষা থেকে এসেছে সেটি আজকে আমরা আমাদের এই পোস্টে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সকলেই জানেন যে এই ধরনের প্রশ্ন গুলো সাধারণত আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বাংলা ব্যাকরণ এর পরীক্ষায় এসে থাকে। আর এইসব প্রশ্ন সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা সেই সব প্রশ্নের উত্তর সেই সময় দিতে ব্যর্থ হয়ে যায়। তাই আজকে আমরা আপনাদের জন্য বিভিন্ন ভাষা থেকে আসা এইসব শব্দ আপনাদের সামনে উপস্থাপন করব। এবং সেগুলি কোন কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তাও আপনাদের সামনে উপস্থাপন করব।


চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এমন ৩০ টি শব্দ যা অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছেঃ-

১। বাবুর্চি কোন ভাষার শব্দ?
বাবুর্চি কি হল তুর্কি ভাষার শব্দ।

২। ম্যালেরিয়া কোন ভাষার শব্দ?
ম্যালেরিয়া হল ইতালি ভাষার শব্দ।

৩। মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
মর্সিয়া শব্দের উৎপত্তি ফারসি ভাষা থেকে।

৪। কাঁচি শব্দটি কোন ভাষা হতে এসেছ?
কাশি শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে।

৫। কুঁড়ি শব্দটির প্রতিশব্দ কোনটি?
কুঁড়ি শব্দটির প্রতিশব্দ হলো কোরক।

৬। শাকসবজি শব্দটি নিচের কোন দুইটি মিলন?
শাকসবজি শব্দটি মিলন তাহলো তৎসম ও ফারসি ভাষা।

৭। কুলি শব্দটি কোন ভাষা থেকে আগত?
কুলি শব্দটি তুর্কি ভাষা থেকে আগত।

৮। সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
সাবান ও আনারস শব্দ দুটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে।

৯। হরতন কোন ভাষার শব্দ?
হরতন ওলন্দাজ ভাষা থেকে এসেছে।

১০। হরতাল কোন ভাষা থেকে এসেছে?
হরতাল গুজরাটি ভাষা থেকে এসেছে।

১১। হাঙ্গামা কোন শব্দ থেকে এসেছে?
হাঙ্গামা শব্দটি ফারসি শব্দ থেকে এসেছে।

১২। হাট বাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
হাট-বাজার শব্দ দুটি বাংলা ও ফারসি শব্দ নিয়ে গঠিত হয়েছে।

১৩। চকলেট কোন দেশের ভাষার শব্দ?
চকলেট হল ফরাসি ভাষার শব্দ।

১৪। চকমক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
চকমক শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

১৫। চানাচুর কোন ভাষার শব্দ?
চানাচুর শব্দটি হিন্দি ভাষা থেকে এসেছে।

১৬। জান্নাত ও বেহেশ্ত শব্দটি কোন ভাষার থেকে বাংলা ভাষায় এসেছে?
জান্নাত ও বেহেশত শব্দ দুইটি আরবিও ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

১৭। জানালা শব্দটি কোন ভাষার শব্দ?
জানালা শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ।

১৮। জোসনা কোন শ্রেণীর শব্দ?
জোসনা শব্দটি অর্ধতৎসম শ্রেণীর শব্দ। 

১৯। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ?
গির্জা শব্দটি পর্তুগিজ ভাষার অন্তর্গত শব্দ।

২০। গিন্নি কোন শ্রেণীর শব্দ?
গিন্নি অর্ধ-তৎসম শ্রেণীর শব্দ।

২১। পেয়ারা কোন ভাষা থেকে আগত?
পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত।

২২। লাশ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
লাশ শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

২৩। ভাত কোন ধরনের শব্দ?
ভাত হলো তদ্ভব ধরনের শব্দ।

২৪। কুরসি শব্দটি কোন ভাষা থেকে আগত?
কুরসি শব্দটি আরবি ভাষা থেকে আগত।

২৫। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে নেওয়া হয়েছে।

২৬। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

২৭। চশমা কোন ভাষার শব্দ?
চশমা হলো ফারসি ভাষার শব্দ।

২৮। পানি কোন ভাষার শব্দ?
পানি হল তদ্ভব বা বাংলা শব্দ।

২৯। দেশীয় তৎসম শব্দের মিশ্রণকে কি বলে?
দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে।

৩০। ডেঙ্গু শব্দটি বাংলা ভাষায় এসেছে?
ডেঙ্গু শব্দটি স্পেনীয় ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।


উপরে প্রায় আমরা ৩০ টির মতো শব্দ উপস্থাপন করেছি। যেগুলি আমরা হরহামেশাই আমাদের কথার মাঝে ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই আগে জানতাম না যে, এগুলো বাংলা শব্দ নয়। অর্থাৎ এগুলি অন্য ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে এই কথাটি আমরা আগে জানতাম না। যারা বাংলা ব্যাকরণ পড়েছে তারা হয়ত একটু একটু জানেন এবং যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তারাও অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন। যে উপরোক্ত ৩০ টি শব্দ রয়েছে এগুলি বা আরো অন্য কোন শব্দ দিয়ে আপনাকে বলেছে যে, এই শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তখন যদি আপনার এই শব্দটি কোন ভাষা থেকে বাংলা হয়ে এসেছে এটি জানা থাকে তাহলে আপনি এর উত্তর দিতে পেরেছেন। আর যদি না থাকে তাহলে উত্তর দিতে পারেননি। কিন্তু আজকের পোস্টটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে ভবিষ্যতে এ ধরনের প্রশ্নের উত্তর আপনারা সকলেই দিতে পারবেন।

কেননা আমরা প্রায় ৩০ টি শব্দ যা আমাদের অনেক পরিচিত আমরা আগে মনে করতাম এগুলি হয়তো বাংলা শব্দই। কিন্তু আমরা আগে জানতাম না যে, এই শব্দ গুলো অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপরোক্ত শব্দ গুলি কোন ভাষা থেকে এসেছে তা ভালভাবে পড়ে নিন এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বাংলা ব্যাকরণ এর পরীক্ষায় সুন্দর ভাবে এ ধরনের প্রশ্নের সঠিক উত্তর প্রদান করুন। আপনারা সকলেই জানেন আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের শিক্ষামূলক, স্বাস্থ্য মূলক, রূপচর্চা, সংবাদ, খেলাধুলা, ও শিক্ষাসহ বিভিন্ন ধরনের পোস্ট আপলোড করে থাকি। ভবিষ্যতে আমরা এই ধরনের শিক্ষামূলক আরো পোস্ট আপলোড করবো। ইনশাআল্লাহ

Post a Comment

Previous Post Next Post

Contact Form