হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনে ঘটে যাওয়া একটি সুন্দরতম ঘটনা। যেটি মুসলিম হিসেবে সকলের জানা আবশিক কর্তব্য।

চরিত্র বা ব্যক্তিত্ব মানুষের এমন একটি সম্পদ যা অন্য সকল সম্পদের থেকে অতি উত্তম। আর আমাদের চারপাশে নানা রকম চরিত্রের লোক বাস করে। এদের মধ্যে কিছু লোকের চরিত্র অনেক ভালো আবার কিছু লোকের চরিত্র অনেক খারাপ। যে ব্যক্তির চরিত্র যেমন হবে সেই ব্যক্তির ব্যবহার ও তেমনি হবে। আজকে আমরা আমাদের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। যেখানে আমরা বুঝতে পারব যে আমরা ব্যক্তিত্ববান মানুষ চরিত্রের দিক থেকে যেমন হই আমাদের মন-মানসিকতা বা চিন্তা ধারাও তেমনি হয়ে থাকে।  চলুন বেশি কথা না বাড়িয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের সেই ঘটনাটি পড়ে নেওয়া যাক।


হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী ঘটে যাওয়া একটি চারিত্রিক ঘটনাঃ-

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু জাহেল বলেছিলঃ
মুহাম্মদ তুই বড় কুৎসিত। 
এ কথার জবাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ
তুমি ঠিক বলেছ।
হযরত ওমর রাদিয়াল্লাহু এই কথার প্রতিবাদ করতে গিয়ে বলেনঃ
হুজুর আপনি পূর্ণিমার চাঁদের থেকেও অধিক বেশি সুন্দর।
হযরত মুহাম্মদ (সাঃ) হযরত ওমর রাদিয়াল্লাহু এর এই কথার জবাবে ও তিনি ঠিক আবু জাহেলকে বলা কথার উত্তরের নেয় বলেনঃ
তুমি ঠিক বলেছ।
হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজনকে এরকম একটা কথা বলা দেখে অবাক হয়ে বলেন।
হুজুর আপনি দু'জনকেই বললেনঃ
ঠিক বলেছ। কিন্তু কেন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে সে তার নিজেকে দেখতে পায়।
অর্থাৎ যে ব্যক্তি সুন্দর চরিত্রের অধিকারী এবং সুন্দর অন্তরের অধিকারী সে নিজেকে যত সুন্দর দেখে অন্য কেউ সে তত সুন্দর করেই দেখতে পায়।
সুবাহানাল্লাহ

উপরোক্ত এই ঘটনা থেকে বোঝা যায় যে, কেউ আপনাকে খারাপ বললে কখনো মন খারাপ করবেন না আসলে যার রুচি যেমন সে অন্যকেও তেমন দেখতে পায়। অর্থাৎ চরিত্রবান ব্যক্তি সকলকে চরিত্রবান হিসেবেই দেখতে পান। এবং চরিত্রহীন ব্যক্তি সকলকে তার নিজের নেয়া চরিত্রহীন হিসেবেই দেখতে পান। তাই আমাদের সকলের উচিত অন্যের সম্পর্কের মন্দ ধারণা পোষণ না করা। এবং আমাদের উচিত অন্যের সম্পর্কের সব সময় ভাল ধারণা পোষণ করা। কেননা উপরোক্ত এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে যার অন্তর বা চরিত্র যেমন সে অন্যকেও ঠিক তেমনি দেখতে পায়। তাই আমাদের উচিত সকলের প্রতি ভালো ধারণা পোষণ করা। আর এর মাধ্যমে নিজের চরিত্র যে ভাল তা গঠন করা। আল্লাহ তা'আলা আমাদের সকলকে উপরোক্ত এই ঘটনাটি সঠিক ভাবে বুঝে এবং আমাদের অন্তর ও চরিত্র কে সুন্দর ভাবে গঠন করে সকলের প্রতি ভালো ধারণা পোষণ করার তৌফিক দান করুক। আমিন

Post a Comment

Previous Post Next Post

Contact Form