বিকাশ থেকে ভুল করে অন্য একাউন্টে টাকা চলে গেলে সেই টাকা ফেরত পাওয়ার উপায়। Bikesh theke vul kore onno accounte taka chole gele sei taka ferot paoyar upay.

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওবারাকাতুহি। অন্য জাতি ও ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আজকে আমরা "অল টিপস বাংলায়" এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি সম্পর্কে আমাদের সকলেরই একটি আনুমানিক ধারণা থাকা ও খুবই প্রয়োজন। কেননা বর্তমান সময়ে আমরা সকলেই মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, নগদ, রকেটের ডাচ বাংলা সহ বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকি। আজকে এই পোস্টে আমরা মোবাইল ব্যাংকিং এর একটি গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, আর এই আলোচনার মূল টপিকস হচ্ছে আপনারা যদি কেউ ভুলবশত বা ভুল করে তার কাঙ্খিত নাম্বারটিতে টাকা প্রেরণ করতে গিয়ে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেন। তাহলে সেই টাকা কিভাবে ফেরত পাবেন। আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব আর আজকে আমরা মোবাইল ব্যাংকিং এর সেবা বিকাশের টাকা ভুল করে অন্য নাম্বারে চলে গেলে সেটা কিভাবে ফেরত পাব বা কিভাবে ফেরত নিয়ে আসবো সেটি সম্পর্কে আলোচনা করব।

বিকাশ বর্তমানে কি রকম একটি জরুরি সেবার মধ্যে পড়ে তা আপনারা সকলেই জানেন আর আমরা প্রতিনিয়ত শুনতে পাই বা নিজেরা ও হয়তো এমন পরিস্থিতিতে পড়েছিলাম যে, ভুল করে অন্য নাম্বারে টাকা চলে গেছে। আর যাওয়ার পর সে লোকে ফোন দিয়ে টাকা ফেরত চেয়েছিলাম কিন্তু সেই টাকা ফেরত পায়নি। আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে আপনাদের কে সেই সমস্যা থেকে সমাধানের পথ বলে দিব। যাতে আপনার কষ্ট উপার্জিত টাকাটি ফেরত পেতে পারেন। তাই বেশী কথা না বাড়িয়ে চলুন, আমাদের পোস্টের মুল আলোচনায় চলে যাওয়া যাক।

বিকাশ থেকে ভুল করে অন্য একাউন্টে টাকা পাঠানোর পর আমরা যা করিঃ-

অনেক সময় আমরা ভুল করে বিকাশ থেকে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেই তারপর আমরা যা করি সেই লোকটিকে ফোন দিয়ে বলি যে ভাইয়া আপনার নাম্বারে আমার কিছু টাকা গিয়েছে দয়া করে একটু ফেরত দিলে ভালো হয়। যদি সেই লোকটি ভালো হয় তাহলে, সে টাকাটা ফেরৎ দিয়ে দেয়। আর যদি লোকটি মন্দ প্রকৃতির হয় তাহলে সে এটা তুলে নেয়া বা অন্য কোন একাউন্টে সেই টাকাটি ট্রান্সফার করে ফেলে এবং কিছু সময়ের জন্য সেই নাম্বারটি কে বন্ধ করে রাখে। যাতে আপনারা তার সাথে যোগাযোগ করতে না পারি। কিন্তু যেটি চরম একটি ভুল কাজ কেননা বিকাশ আমাদের জন্য এমন কিছু সিস্টেম করে রেখেছে যার মাধ্যমে ভুল করে চলে যাওয়া টাকা কে আমরা ফিরে আনতে পারব। তাই চলুন সেই প্রসেস সম্পর্কে আলোচনা করা যাক। 

বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুল করে অন্য একাউন্টে টাকা চলে গেলে আপনাদের করনীয়ঃ-

যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা রয়েছে যদি ভুল করে সেই একাউন্টে টাকা চলে যায়। তাহলে প্রথমত আপনার যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে, সেই ব্যক্তি কে ফোন দিয়ে বলা যাবে না যে আমার টাকা আপনার নাম্বারে চলে গেছে। কেননা যদি সেই লোকটি ভালো হয় তাহলে সে আপনার টাকা ফেরত দিয়ে দিবে। আর দুষ্টু প্রকৃতির হয় তাহলে সে সেই টাকাটি সঙ্গে সঙ্গে ক্যাশ আউট করে ফেলবে অথবা অন্য নাম্বারে ট্রান্সপার করবে। তাহলে আপনারা সে টাকা কখনই ফেরত পাবেন না। টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে। প্রথমেই আপনার নিকটস্থ থানায় গিয়ে সবকিছু উল্লেখ করতে হবে। আপনি কোন নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলেন এবং কোন নাম্বারে ভুলে টাকা চলে গেছে সেগুলো উল্লেখ করতে হবে এবং জিডি করতে হবে। জিডি করার পর আপনাকে বিকাশ সেন্টার অথবা বিকাশের কাস্টমার কেয়ারে গিয়ে তাদেরকে বলতে হবে যে, আমি এই নাম্বারে টাকা পাঠাতে চেয়েছিলাম কিন্তু এই নাম্বারে টাকা চলে গেছে। আমি থানায় গিয়ে জিডি করেছি এ নিন জিডির কপি। তখন তারা আপনার সবকিছু চেক করে দেখবে এবং আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে আপনি যদি সেই ইনফরমেশন গুলো সঠিক ভাবে দিতে পারেন। তাহলে তারা সাময়িক সময়ের জন্য ওই ব্যক্তির একাউন্ট দকে ব্লক করে দিবে। এবং বিকাশের কর্মকর্তারা সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবে এবং সেই ব্যক্তিকে জিজ্ঞেস করবে যে আপনার নাম্বারে যে টাকাটি চলে গিয়েছে সেটি আপনার কিনা? যদি সেই ব্যক্তি বলে যে টাকাটা আমার নাই। তাহলে সঙ্গে সঙ্গে বিকাশের কর্মীরা আপনার টাকা টি আপনার একাউন্টে ট্রান্সফার করে দিবে।

আর যদি সেই ব্যক্তি বলে যে, এইটা টাকাটি আমার তাহলে বিকাশের প্রতিনিধি অর্থাৎ কর্মীরা বলবে যে ৭ কার্যদিবসের মধ্যে বিকাশ কাস্টমার সেন্টারে এসে আপনাকে প্রমাণ করতে হবে যে, আপনার একাউন্টে চলে যাওয়া টাকাটি আপনার। যদি সেই ব্যক্তি প্রমাণ করতে পারে তাহলে তার অ্যাকাউন্ট বিকাশ কর্মীরা খুলে দেবে এবং টাকাটি ও সে পেয়ে যাবে। যদি ৭ কার্যদিবসের মধ্যে সেই ব্যক্তি বিকাশের কাস্টমার কেয়ারে না আসে। তাহলে তারা উক্ত একাউন্ট বিকাশ একাউন্টটি ব্লক করেই রাখবে এবং ছয় মাস পর্যন্ত অপেক্ষা করবে। আর ছয় মাস পরেও যদি সেই ব্যক্তি এই টাকা যে তার সেটি প্রমাণ করতে না আসে। তাহলে বিকাশ কর্মীরা অটোমেটিক ভাবে আপনার টাকা আপনার সেই একাউন্টে পাঠিয়ে দিবে।


যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা নেই সেই নাম্বারে ভুল করে টাকা চলে গেলে আপনার করণীয়ঃ-

যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা নেই। সেই নাম্বারে টাকা চলে গেলে সেটি ফেরত পাওয়া খুবই সহজ একটি ব্যাপার। তবে এক্ষেত্রে ও সেই ব্যক্তিকে ফোন করে বলা যাবে না যে আপনার নাম্বারে আমার টাকা চলে গেছে, কেননা সেই ব্যক্তি যদি তিন দিনের মধ্যে একটি বিকাশ একাউন্ট খুলে ফেলেন। তাহলে কিন্তু আপনি সেই টাকা আর ফেরত পাবেন না
 আর সেই ব্যক্তি যদি তিন দিনের মধ্যে বিকাশ একাউন্ট না খুলে তাহলে অটোমেটিক ভাবেই আপনার টাকা আপনার একাউন্টে ফেরত আসবে। কিন্তু আপনি যদি চান যে দ্রুত অর্থাৎ কোনো সময় অপেক্ষা না করেই আপনি টাকাটা ফেরত পেতে চান। তাহলে আপনাকে কি করতে হবে। আপনাকে বিকাশ অ্যাপস গিয়ে ট্রানজেকশন হিস্টোরিতে যেতে হবে। আর গেলেই দেখতে পাবেন আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে সেই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই এবং আপনি দেখতে পাবেন সেখানে বাতিল বলে একটি অপশন রয়েছে সেই বাতিল এ ক্লিক করলে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন।


আমরা আশা করছি যে, উপরোক্ত উপায় গুলি অবলম্বন করার মাধ্যমে আপনারা আপনাদের বিকাশ একাউন্ট থেকে ভুল করে অন্য একাউন্টে চলে গেলে যাওয়া টাকা গুলি খুব সহজেই এই সব উপায় অবলম্বন করে ফেরত পেতে পারবেন। এবং সেই ব্যক্তিকে ফোন দিয়ে বলে টাকা হারানোর মতো ঝুঁকি থাকবে না। আমরা আর আরো আশা করছি যে, এই পোস্টটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা সকলেই জানেন আমরা আমাদের এই "অল টিপস বাংলায়" ওয়েবসাইটে এই ধরনের নানা রকম টিপস এবং ট্রিক মূলক পোস্ট আপলোড করে থাকি। আপনাদের সার্পোট আমাদের এ রকম পোস্ট আপলোড করতে অনুপ্রাণিত করে। পরবর্তীতেও আমরা এরকম সুন্দর সুন্দর আরো অনেক পোস্ট আপলোড করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ

#হযরত_মুহাম্মদ_(সাঃ) 

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান জানিয়ে এবং তাকে অবমাননাকারী ব্যক্তিদের প্রতি ঘৃণা পোষণ করে আমরা আমাদের এই পোস্টে #হযরত_মুহাম্মদ_(সাঃ) হ্যাশট্যাগ টি ব্যবহার করেছি। আপনারা ও যদি মুসলমান এবং হযরত মুহাম্মদ (সাঃ) কে ভালোবেসেন তাহলে, আপনারা নিজেদের অবস্থান থেকে তীব্র নিন্দা জানান। কেননা হযরত মুহাম্মদ (সাঃ) প্রতিটি মুসলমানের স্পন্দন এবং সম্মানের উচ্চশিখরে বসবাসকারী একজন আদর্শ ও সর্বশ্রেষ্ঠ মানব।

Post a Comment

Previous Post Next Post

Contact Form