বিসমিল্লাহির রাহমানির রাহীম
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ও বিশাল একটি পরিবর্তন আনতে যাচ্ছে, বাংলাদেশ সরকারের এই শিক্ষা মন্ত্রণালয়। যেটি মূলত বর্তমান সময়ের সাথে শিক্ষাক্রম কে আধুনিকায়নের জন্যই করা হয়েছে। আর এই পরিবর্তন সম্পর্কে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন,
সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি।
অন্য জাতি বা ধর্মাবলম্বীদের জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শত ব্যস্ততার মাঝে অনেক দিন পরে আপনাদের জন্য "অল টিপস বাংলায়" আমরা নিয়ে এসেছি একটি নতুন আপডেট নিউজ যেটি সম্পর্কে আপনি হয়তো এখনো অবগত নন। তাই চলুন কথা না বাড়িয়ে আমাদের সেই আপডেট নিউজ টি সম্পর্কে জেনে নেওয়া যাক।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ও বিশাল একটি পরিবর্তন আনতে যাচ্ছে, বাংলাদেশ সরকারের এই শিক্ষা মন্ত্রণালয়। যেটি মূলত বর্তমান সময়ের সাথে শিক্ষাক্রম কে আধুনিকায়নের জন্যই করা হয়েছে। আর এই পরিবর্তন সম্পর্কে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন,
- ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি একদিন বাড়িয়ে অর্থাৎ সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হবে (শুক্রবার ও শনিবার)।
- থাকবে না পিইসি ও সিএসসি পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর আগে কেন্দ্রীয় বা কোন পাবলিক পরীক্ষা থাকবে না।
- তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন প্রকার পরীক্ষা নেওয়া হবে না।
- চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৪০ শতাংশ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষা প্রতিষ্ঠানেই।
- এসএসসির আগে থাকছে না কোনো বিভাগ অর্থাৎ এসএসসি পরীক্ষার আগে মানবিক, বিজ্ঞান, বা বিজনেস বলতে কোন বিভাগ থাকবে না হবে সম্পূর্ণ এইচএসসির পর।
- এসএসসি পরীক্ষা আগে নেওয়া হতো নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক এর উপর ভিত্তি করে। কিন্তু নতুন এই পরিবর্তনের শুধুমাত্র দশম শ্রেণির পাঠ্যপুস্তক এর উপর ভিত্তি করেই নেওয়া হবে এসএসসি ও সমমান পরীক্ষা।
- প্রাক-প্রাথমিক শিশুদের জন্য আলাদা করে থাকবে না কোন বই শিক্ষকের দায়িত্ব নিয়ে তাদের শিখাবেন।
- নতুন এই পরিবর্তনে পর থেকে প্রাথমিকে পড়তে হবে ৮ টি করে বই।
- নতুন এই শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০ ধরনের শিক্ষার ক্ষেত্র ঠিক করা হয়েছে সেগুলি হলঃ- ভাষা ও যোগাযোগ, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, জীবন ও জীবিকা, গনিত ও যুক্তি, পরিবেশ ও জলবায়ু, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় উপরোক্ত পরিবর্তন গুলো ২০২৩ সাল থেকে আনতে যাচ্ছে, শিক্ষাক্রমে উপরোক্ত এই পরিবর্তন গুলো আপনার দৃষ্টিতে কেমন লেগেছে বা আপনি এই সম্পর্কে অবগত ছিলেন কি না তা কিন্তু নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এ রকম নিত্যনতুন সংবাদ এর আপডেট মোবাইল ইনফরমেশন, টিপস, স্বাস্থ্য ও রূপচর্চা, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইসলামিক ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আপডেট ও নিউজ আমরা নিয়মিত আমাদের এই "অল টিপস বাংলায়" ওয়েবসাইটে আপলোড করে থাকি।
