বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি কবিতা। যেটি মূলত বর্তমান সময়ের তুমুল আলোচিত পদ্মা সেতু কে নিয়ে অর্থাৎ আমরা আপনাদের সামনে পদ্মা সেতু কে নিয়ে একটি কবিতা উপস্থাপন করতে যাচ্ছি, আর আপনারা সকলেই জানেন যে পদ্মা সেতু বর্তমান সময়ের কত আলোচিত একটি ঘটনা। বহু আশা আকাঙ্খার পরে পদ্মা সেতু এখন দৃশ্যমান আর দুই থেকে চার দিনের মধ্যে হয়তো পদ্মা সেতু উদ্বোধন ও হবে। এই সেতু লাখো মানুষের অনেক আশা ও আকাঙ্ক্ষা রয়েছে। তাই সেই আশা-আকাঙ্ক্ষা ও আমাদের ইতিহাস ও ইতিহাস ইত্যাদি মিশ্রণে এই সেতুর সেতু কে নিয়ে একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করা হল নিম্নে।
স্বপ্নের পদ্মাসেতু
আজব নয় সত্যি কিন্তু
তৈরি হলো পদ্মাসেতু
লাখো বাঙালীর স্বপ্নজুড়ে
যোগ্য সরকার করেছেন সেতু।
যোগ্য সরকারের যোগ্য নেত্রী
অসাধ্যকে করলেন সাধন,
পদ্মাসেতু যুক্ত করল
দু'পাশের মানুষের ভ্রাতৃত্তের বন্ধন।
সেতুতে চলবে ট্রেন চলবে গাড়ি
গন্তব্যে পৌঁছাবে মানুষ তাড়াতাড়ি,
লাঘব হবে তাদের সময়
জীবন হবে আরো গতিময়।
দক্ষিণঞ্চল হবে সচ্ছল
থাকবে না আর দারিদ্র,
অর্থনীতিতে আসবে গতি
দেশ হবে আরও সমৃদ্ধ।
যোগাযোগ ব্যবস্থার হবে উন্নতি
থাকবে না আর যানজট- বিভ্রান্তি,
রক্ষা পাবে রোগীদের জীবন
বাঙালির হলো স্বপ্নপূরণ।
দক্ষিণঞ্চলের মানুষের জন্য অতি আনন্দদায়ক একটি মুহূর্ত অপেক্ষা করছে সামনে। কেননা দুই চার দিনের মধ্যেই পদ্মাসেতুর শুভ উদ্বোধন হবে। তারপর এই সেতু খুলে দেওয়া হবে সাধারণ মানুষের চলাচলের জন্য। যার ফলে উক্ত অঞ্চলের সকল মানুষের যাতায়তের অনেক সুবিধা হবে। এবং ব্যবসা-বাণিজ্যে আসবে অগ্রগতি আর এই সেতু রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করে নির্মিত হয়েছে সেই সেতু কে নিয়ে আমরা উপরে একটি কবিতা উপস্থাপন করেছি, আশা করছি আপনাদের সকলের উক্ত কবিতাটি ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা আরো এই ধরনের নিত্য নতুন এবং দেশের সাথে মিলিত কিছু কবিতা উপস্থাপনের চেষ্টা করব। ইনশাআল্লাহ
