বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও আমরা অল টিপস বাংলায় আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি পোস্ট। আর আজকের বিষয়বস্তু হল শিক্ষা। আর আজ আমরা শিক্ষা পরিস্থিতির উপরে আমরা একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা অবগত আছেন এর আগে আমরা পদ্মা সেতু কে নিয়ে একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করেছিল। আশা করি ভাল লেগেছিল তাই আজকে আপনাদের জন্য শিক্ষা বিষয়ে একটি কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত শিক্ষা দুইটি বিষয় সেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা। যারা সুদূর অতীতে করোনার কারণে ঠিকমত পড়ালেখা করতে পারেনি। তারপরেও এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বর্তমান সময়ে সিলেট শহরের আশেপাশে বিভিন্ন শহরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সে পরীক্ষা পেছাতে বাধ্য হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার ওপর আবারও বেড়েছে করোনার প্রকোপ এমত অবস্থায় পরীক্ষা হবে কবে তার কোন নিশ্চয়তা নেই এ কারণেই আমরা আজকে পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থার এমন অবস্থার কারণে এসএসসি পরীক্ষার্থীদের মনের অবস্থা উপর ভিত্তি করে এবং পরীক্ষার এ অবস্থার কারণে এসএসসি পরীক্ষা কে নিয়ে আমরা একটি কবিতা আপনাদের সামনে নিম্নে উপস্থাপন করতে যাচ্ছি।
এসএসসি পরীক্ষা
তোমাকে পাওয়ার জন্য, হে এসএসসি পরীক্ষা
হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য
আর কতবার দেখতে হবে ঘূর্ণিঝড়?
আর কতবার ভাসতে হবে বন্যায়?
তুমি আসবে বলে, হে এসএসসি পরীক্ষা,
কত শিক্ষার্থী স্কুল থেকে বিদায় নিয়ে আসল
হ্যাঁ, তুমি আসবে বলে, এসএসসি পরীক্ষা
কত ছেলে-মেয়ে রাত জেগে পড়েছিল
ফাইলের ভিতরে কলম, পেন্সিল, প্রবেশপত্র
সাজিয়ে রেখে ছিলো
তোমাকে দেখবে বলে, হে এসএসসি পরীক্ষা,
হাজারো ছেলে-মেয়ে অপেক্ষায় কাতর হয়ে আছে
হ্যাঁ, তোমাকে দেখবে বলে
সকল ঘূর্ণিঝড়, সকল বন্যা শেষ করে
নতুন নিশান উড়িয়ে
তোমাকে আসতেই হবে, এসএসসি পরীক্ষা
হ্যাঁ আসতেই হবে।
প্রিয় এসএসসি পরীক্ষার্থী গণ উপরোক্ত কবিতাটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে বলে যেতে ভুলবেন না। এবং আপনারাও কি এই কবিতার কথা গুলোর মত ভাবছেন কিনা তাও কমেন্টে বলতে ভুলবেন না। আমরা আশা করছি, উপরোক্ত এই কবিতাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা জানেন যে, এর আগে আমরা আরো একটি এ রকম নতুন কবিতা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। যেটা ছিল পদ্মা সেতু কে নিয়ে আপনারা জানেন, আমরা আমাদের এই ওয়েবসাইটে নানা ধরনের পোস্ট করে থাকি। এর মধ্যে শিক্ষামূলক পোস্ট গুলো সকল শিক্ষার্থীদের জন্য আমরা আপলোড করে থাকে। এ রকম নিত্য নতুন পোস্ট আমরা নিয়মিতই আমাদের এই ওয়েবসাইটে পোস্ট করব। ইনশাল্লাহ
আমরা সকলে মহান রব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি। সকল প্রকার বাধা বিপত্তি পেরিয়ে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা যেন সুন্দর ভাবে উক্ত পরীক্ষা দিয়ে ভালো ফলাফল পেয়ে কৃতিত্ব অর্জন করতে পারে। আমিন
