এবার হোক ফুলের ছোঁয়ায় রূপচর্চা। Abar hok fuler coyay rupcarca.

আজকে আমরা আবারও অল টিপস বাংলায় স্বাস্থ্য ও রুপচর্চা বিষয়ক পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোষ্টটি সম্পর্কে জানলে আপনারা অনেক অবাক হবেন। কেননা আজকের এই টিপস আপনি কখনো শুনেছেন বলে আপনার মনে হবে না। আজকে আমরা এমন কিছু জিনিস দিয়ে কিছু প্যাক বানানো বা আয়ুর্বেদিক মিশ্রণ বানানো শিখিয়ে দিব যেগুলি মুখে লাগিয়ে আপনার মুখে করে তুলতে পারবেন দীপ্তিময় ও উজ্জ্বল। আর আজকের আয়ুর্বেদিক মিশ্রন বানানোর প্রধান উপাদান হইতেছে ফুল। কি ফুলের নাম শুনে অবাক হয়ে গেলেন তো অবাক হওয়ারই তো কথা। এতদিন শুধু শুনে এসেছেন ফুল বৈহিক সুন্দর্য ও বিয়ে বাড়ি বা অনুষ্ঠান সাজানোর কাজেই লাগে। কিন্তু আজকে নিজের ত্বককে ফুল দিয়ে উজ্জ্বল করা কথা শুনে অবাক হয়েছেন। এখনই অবাক হওয়ার কিছু নেই, আরও অবাক হতে চাইলে আমাদের পোস্টটিকে সম্পূর্ণ ভাবে পড়তে হবে।


সৌন্দর্য্যে নন্দিত ফুল কে ভালবাসে না এমন মানুষ খুজে পাওয়া দায়। ফুল অসাধারণ সৌন্দর্য, রুপ, গন্ধ দিয়ে আমাদের সকলকে মাতিয়ে রাখে সর্বক্ষণ। আর যদি এই রঙ বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন নেওয়া যায় তবে সে যেন হবে বাড়তি একটি অফুরন্ত ও নন্দিত পাওয়া। ফুল দিয়ে তৈরি ঘরোয়া ফেস প্যাক ত্বকের জন্য খুবই ভালো। কিছু কিছু ফুল রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে মূল্যবান তেল, নিউট্রিয়েন্ট, আর এই তেল আমাদের ত্বকের নিউট্রিয়েন্ট এজিং এর প্রক্রিয়াকে করে দেয় অনেক ধীর। তবে আগেই বলে রাখা ভালো, যাদের ফুলের মধ্যে এলার্জি রয়েছে। তাদের এই সব ফেস প্যাক বা মিশ্রণ ব্যবহার না করাই ভালো। আমি পরামর্শ দিব যাদের ফুলে এলার্জি আছে তারা এই সব ফেস প্যাক ব্যবহার করবেন না। বাজার থেকে ক্রয় করা ফুলের চেয়ে যদি আপনার বাড়িতে বাগানে ফুল থাকে, সেই সব ফুল ব্যবহার করা সবচেয়ে ভালো হবে। ফ্লাওয়ার ফেস প্যাক মূলত শীতের জন্য অধিক উপযোগী ফেস প্যাক। শীতকাল এলেই আমাদের অনেকের ত্বকের মধ্যে কালচে কালচে ভাব চলে আসে। কিন্তু এই ফেস প্যাক গুলি মুখে লাগিয়ে আপনি পাবেন আপনার মুখের দীপ্তিময়তা ও উজ্জ্বলতা।

আমরা প্রথমেই আমাদের সবচেয়ে পছন্দের ফুল ও ভালোবাসা প্রতীক হিসেবে গণ্য। গোলাপ ফুল এর ফেস প্যাক বানানোর প্রস্তুত প্রণালী উপস্থাপন করব।



গোলাপ ফুলের ফেস প্যাক প্রস্তুত প্রণালীঃ

আমরা সকলেই মনে করি, বা বলে থাকি গোলাপ ফুলের রানী। ফুলটি কে দেখলেই আমাদের যেমন মন জুড়িয়ে যায়, তেমনি গোলাপ তার গুন দিয়ে ও করে তুলতে পারে আমাদের ত্বককে লাবণ্যময় ও রুপসী। আপনার বয়স যেমনই হোক না কেন? আপনার ত্বক যদি শুষ্ক হয়। তাহলে আপনি অবশ্যই এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। গোলাপের পাপড়ির মধ্যে থাকা সুগার ও তেল শুষ্ক ত্বকে আর্দ্রতা জুগিয়ে করে তুলতে পারে কুসুম কোমল। গোলাপের মধ্যে থাকা এন্টি অক্সিডেন্ট ত্বকের মধ্যে জালা পোড়া কমিয়ে দেয়। এন্টি অক্সিডেন্ট প্রপারটি ত্বকের কোষের রিজেনারেশন এর সাহায্য করে। কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি নিন এবং ২/৩ চা চামচ ওটস আর দুধ মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন। আর এতেই তৈরি হয়ে যাবে আপনার জন্য ফেস প্যাক।

এবার শুধু লাগানোর পালা। কটন বলে গোলাপ জল লাগিয়ে পুরো মুখ মুছে নিন। তারপর অপেক্ষা করুন এটি শুকিয়ে যাওয়ার। এরপর লাগিয়ে নিন আপনার তৈরিকৃত গোলাপের ফেস প্যাক। ১০ থেকে ১৫ মিনিট পর মুখটি কে পানি দ্বারা ভালো ভাবে ধুয়ে নিন। এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনার মুখের ত্বক হবে কাঙ্খিত উজ্জল ও গ্লোয়িং স্কিন।


গাঁদা ফুলের ফেস প্যাক প্রস্তুত প্রণালীঃ

বর্তমান সময়ে সারা বছরই দেশে গাঁদা ফুল পাওয়া যায়। এই গাঁধা ফুল ত্বকের রঙ হালকা করে। সেই সঙ্গে ক্লিন ও করে। সপ্তাহে অন্তত একবার দুইবার এই প্যাক ব্যবহারের ফলে ত্বকের পোরও টাইট হয়। যদি কারো মুখে পিম্পল থাকে গাঁদা ফুল তাতে এন্টি সেপটিক, ও অ্যান্টি বায়োটিক হিসেবে কাজ করে, এবং তা সারিয়ে তুলতে সাহায্য করে। কয়েকটি ফুলের পাপরি সাথে গুঁড়ো দুধ, টক দই, মধু ও গ্রেটেড গাজর এক সঙ্গে পেস্ট করে নিন। এবং ব্যবহার করুন এই প্যাক ত্বকের ডালনেস দূর করে। ব্রণ জর্জরিত ব্যক্তি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন। তাহলে আপনি আপনার আকাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন।


বেলি ফুলের ফেস প্যাক প্রস্তুত প্রণালীঃ

বেলি ফুলের মাতাল করা গন্ধের ছোট-বড় আমরা সবাই মোহিত হয়ে থাকে। তবে যাদের শুষ্ক ত্বক তারা এই বেলি ফুল দিয়েই একটি প্যাক বানিয়ে মুখে লাগাবেন। সপ্তাহে দুই বার করে। তাহলে দেখতে পাবেন ড্রাইনেস অনেকটাই আর নেই। ফুলের বোঁটা থেকে পাপড়ি গুলি আলাদা করে নিন, তারপর পাপড়ি গুলোকে ফুটন্ত পানিতে ছেড়ে দিয়ে। তিন থেকে পাঁচ মিনিট রাখুন এবং পানি ছেঁকে নিয়ে। দুধের মালাই এর সাথে পেস্ট করে নিন। এবং মসৃণ ত্বক পাওয়ার জন্য প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। যাদের সেনসিটিভ তারা টক দই এর সাথে ভালো ভাবে মিশিয়ে সপ্তাহে একবার ব্যবহার করুন এতেই যথেষ্ট হবে।


শাপলা ফুলের ফেস প্যাক প্রস্তুত প্রণালীঃ

শাপলা আমাদের দেশের একটি জাতীয় ফুল। তবুও এই ফুলটি আমাদের কাছে সহজ লভ্য নয়। কেননা এই ফুল সব জায়গায় দেখতে পাওয়া যায় না। শাপলার মধ্যে রয়েছে মিনারেল ও সাথে আরো রয়েছে লিনোলিক এসিড, যা ত্বকের রং উজ্জ্বল করতে অনেক উপযোগী। এটি ফেস প্যাক বানানো খুবই সহজ। ফুলের পাপড়ি গুলো খুব ভালো করে ধুয়ে নিন। এরপর পানিতে ৪ মিনিট সিদ্ধ করে নিয়ে। ভালো ভাবে পেস্ট করে নিন, সঙ্গে দিতে পারেন টক দই আর মধু। আপনি চাইলে কিছু না মিশিয়ে শুধু ফুলের পেস্ট লাগিয়েও উপকার পেতে পারেন। তবে সেনসিটিভ ত্বক ছাড়া আর সবাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, আমাদের এই জাতীয় ফুলের ফেস প্যাক।


জবা ফুলের ফেস প্যাক প্রস্তুত প্রণালীঃ

শীতকাল এলেই সকলের একটি সমস্যা অনেকাংশে বৃদ্ধি পায়। আর সেই সমস্যাটি হল ব্রণ, এ সময় ব্রণের জালায় সকলে অতীষ্ঠ হয়ে যায়। কেননা বাজার থেকে কেনা কেমিক্যাল যুক্ত ফেস ক্রিম গুলি ব্যবহারের ফলে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে, আর ধুলি বালির উপদ্রব তো আছেই। যোহরের ফেসপ্যাক বানানোর জন্য কিছু জবা ফুলের পাপড়ির পেস্ট করে নিন এর সাথে চালের গুঁড়া এসেন্টিয়াল অয়েল আর অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে ব্যক্তিকে বানিয়ে নিন কি মুখে লাগানোর ফলে সব ধরনের টক্সিন থেকে মুক্তি পাবে আপনার ত্বক।


গোলাপ ও বেলি ফুলের সংমিশ্রণে তৈরি ফেসপ্যাক প্রস্তুত প্রণালীঃ

অনেক সময় আমাদের অনেকের নরমাল বা মিশ্র ত্বক হঠাৎ করে শুষ্ক হয়ে ওঠে। এই প্যাকটি মূলত তাদের জন্য অনেক উপযোগী। এর একটি কারণ হলো এসিডিটি আপনার গ্রহণকৃত খাদ্য বা আবাহওয়ার কারণে আপনার ত্বকে হতে পারে এসিডিটি। এই সময় ত্বক শুষ্ক ও ডাল হতে দেখা যায়। গোলাপ ও বেলি ফুলের মিশ্রণে ত্বকের এসিডিক অনেকখানি কমিয়ে আনা সম্ভব। এক মুঠো গোলাপের পাপড়ি আর এক মুঠো বেলি ফুল দিয়ে এক সঙ্গে ফ্রেশ কাঁচা দুধে মিশিয়ে হাত দিয়ে কাসলি নিন। এবার প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ভালোভাবে ধুয়ে ফেলুন। প্যাকটি দেওয়ার পর হাতের তালুতে একটি গোলাপ জল নিয়ে মুখে লাগিয়ে নিন। এভাবে সপ্তাহে তিনদিন করে এক মাস করুন।

এই ফুলগুলোর ভিতরে প্রাকৃতিক উপাদান আছে যা আমাদের ত্বকের উজ্জলতা বৃদ্ধি রূপচর্চার জন্য আশীর্বাদ স্বরূপ। তাই আর দেরি না করে উপরোক্ত ফুল গুলি ব্যবহার করে প্যাক বানিয়ে আপনার ত্বককে দিন ফুলের কুসুম কুসুম স্পর্শ। আর করে তুলুন উজ্জ্বল ও লাবণ্যময়। আশা করি উপরের টিপস গুলি অর্থাৎ রূপচর্চা বিষয়ক ফুল দ্বারা ত্বককে উজ্জ্বল করার প্রস্তুত প্রণালী গুলো আপনাদের সকলের ভাল লেগেছে। আমরা নিয়মিতই এই ধরনের পোস্ট আপলোড করে থাকি।

Post a Comment

Previous Post Next Post

Contact Form