পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ও তার জন্ম ও বংশ পরিক্রমা। Prithibir shreshto manus o tar jonmo o bongsho porikroma.

আজকে আমরা অল টিপস বাংলায় এমন একটি মানুষ সম্পর্কে আলোচনা করব। যে মানুষটি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। আর আপনারা জানলে আরো অবাক হবেন। আপনারা যদি গুগোল এ গিয়ে সার্চ করেন যে, পৃথিবীর সব থেকে ভালো মানুষ বা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ কে। তাহলে আপনারা দেখে অবাক হবেন। সেখানে এমন এক ব্যক্তির নাম আসবে, তিনি সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। তিনি পৃথিবীর সকল ব্যক্তির পথপ্রদর্শক, ও আদর্শ শুধু তাই নয় তিনি শিক্ষক, তিনি গুরু, তিনি আদর্শের প্রতীক। আমার মনে হয় যারা মুসলিম দর্শকবৃন্দ আসছেন তারা নিঃসন্দেহে তাদের কল্পনায় একজনকে দেখতে পারছেন। শুধু তিনি মুসলিমদের নয় তিনি পৃথিবীর সকল ধর্মের ব্যক্তির আদর্শ। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ (সাঃ) আপনি যদি গুগলে সার্চ করে, যে পৃথিবীর সব থেকে ভালো বা সৃষ্ট ব্যক্তি কে তাহলে দেখতে পাবেন সবার উপরে হযরত মোহম্মদ (সাঃ) এর নাম আসবে। ব্যক্তি জীবনে ও তিনিই শ্রেষ্ঠ। আজকে আমরা সেই ব্যক্তির জীবন সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানব।


তার জীবন এতই বিস্তৃর্ণ যে একটি মাত্র পোস্টে আমরা তার জীবন কে উপস্থাপন করতে পারবো না। তাই আমরা আজকে শুধুমাত্র তার তার জন্ম ও বংশ পরিক্রমা সম্পর্কে জানবো। তিনি কবে, কোথায় এবং কোন গোত্রে বা কোন বংশে জন্মগ্রহণ করেছেন। সেই সম্পর্কে আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখবো। এবং পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি সম্পর্কে জানার চেষ্টা করব। 

হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে মুসলিম দর্শকদের কাছে বলার মত কিছু আছে বলে আমার জানা নেই। কেননা এই পৃথিবীতে যত মুসলিম ব্যক্তি রয়েছে, তারা হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে জানেনা, এমন মুসলিম একজনকে খুঁজে পাওয়া যাবে না বলে আমি মনে করি। আর যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমি মনে করি তিনি আসলে মুসলিমের নন। কেননা তিনি ইসলামের সর্বশেষ নবী এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব তাই তার সম্পর্কে মুসলিমরা জানবে না এটা হতেই পারে না। ইসলাম ধর্ম মূলত দুইটি জিনিসের উপর ভিত্তি করেই চলে। তার মধ্যে একটি হলো কুরআন ও অন্যটি হলো সহীহ হাদিস আর সহিহ হাদিস হলো হযরত মুহাম্মদ (সাঃ)- এর মুখে উৎচ্চারিত কথা বা বাণী। অনেক অমুসলিম ও তাকে শ্রেষ্ঠ মানব বলতে বাধ্য হয়েছে। আপনি যদি গুগলে সার্চ করেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কে, তাহলে সেখানে নিঃসন্দেহে হযরত মুহাম্মদ (সাঃ)- কে দেখতে পাবেন অর্থাৎ তার নাম কে দেখতে পাবেন। সেখানে দেখবেন অনেক অমুসলিম মুহাম্মদ (সাঃ)- কে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আর মুসলিমের কাছে তো তিনি শ্রেষ্ঠের থেকে ও শ্রেষ্ঠ।

একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী ও বলেছিলেন হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি হজরত ঈসা (আঃ) অর্থাৎ যীশু খ্রীষ্ট কে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে বিবেচনা করছেন না কেন? তিনি তার উত্তরে বলেন আমি প্রথমে যীশু খ্রীষ্ট কেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচনা করে ছিলাম। কিন্তু হযরত মুহাম্মদ (সাঃ) এর মত তিনি সাংসারিক বন্ধনে আবদ্ধ ছিলেন না। তার স্ত্রী, পরিবার ছিলনা। তাই আমি হযরত মুহাম্মদ (সাঃ) কে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে বিবেচনা করেছি। উক্ত খ্রিস্টানের কথা থেকে বুঝা যাচ্ছে যে, সংসারিক বন্ধন অর্থাৎ পরিবারকে সামলানো কতটা কঠিন একটি ব্যাপর। আর এই ব্যাপার কথা মাথায় রেখেই তিনি। যীশু খ্রীষ্ট কে পৃথিবীর শ্রেষ্ঠ মানব না বলে হযরত মুহাম্মদ (সাঃ) কে পৃথিবীর শ্রেষ্ঠ মানব বলেন। অথচ খ্রিস্টানরা যীশু খ্রীষ্ট অর্থাৎ ঈসা (আঃ) কে অনুসরণ করেন।

চলুন, আর কথা না বাড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানব এর জন্ম ও বংশ পরিক্রমা সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক।


প্রশ্ন-১.. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ৫৭১ খ্রিস্টাব্দের ৯ রবিউল আউয়াল রোজ সোমবার জন্মগ্রহণ করেন তিনি, অর্থাৎ ২২ এপ্রিল।

(বিশেষ দ্রষ্টব্যঃ কিছু কিছু গ্রন্থে ৫৭০ খ্রিস্টাব্দ কে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর জন্ম সাল বিবেচনা করা হয়। অর্থাৎ এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে।)
প্রশ্ন-২.. কোথায় জন্মগ্রহণ করেন তিনি?

উত্তরঃ তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-৩.. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পিতার নাম কি?

উত্তরঃ আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ তার পিতার নাম আব্দুল্লাহ।

প্রশ্ন-৪.. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর মাতার নাম কি?

উত্তরঃ আমিনা বিনতে ওহাব বিন আবদে মানাফ বিন যাহরাহ অর্থাৎ মাতার নাম আমিনা।

প্রশ্ন-৫.. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পিতা কোথায় এবং কিভাবে ইন্তিকাল করেন?

উত্তরঃ তিনি মূলত ইয়াসরিবে তে ইন্তিকাল করেন তাও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর জন্মের পূর্বে।

প্রশ্ন-৬.. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম এর দাদার নাম কি?

উত্তরঃ আব্দুল মুত্তালিব।

প্রশ্ন-৭.. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিবের  পদ মর্যাদা কেমন ছিল?

উত্তরঃ তার দাদা তার গোত্র বনু হাসিমের প্রধান ছিলেন।

প্রশ্ন-৮.. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর পঞ্চ পুরুষের বংশ পরিক্রমা কি?

উত্তরঃ মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদ মানাফ বিন কুসাই বিন কিলাব।

প্রশ্ন-৯.. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে কারা কারা দুধ পান করিয়েছেন?

উত্তরঃ প্রথমে তার মা আমিনা তারপর শুওয়াইবা তারপর হালিমা বিনতে যুআইব, বা হালিমা আস-সাদিয়া নামে পরিচিত।

প্রশ্ন-১০.. হালিমা আস-সাদিয়া মুহাম্মদ (সাঃ)- কে কত দিন দুধ পান করিয়েছেন?
উত্তরঃ ২ বছর

প্রশ্ন-১১.. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম এর পালক পিতা ও বোনের নাম কি

উত্তরঃ তার পালক পিতার নাম হারিস বিন আব্দুল উযযা বিন রাফাহ এবং তার পালক বোনের নাম আনিশাহ বিনতে হারিছ এবং হুযায়ফা বিনতে হারিছ, যিনি সায়েমা নামে পরিচিত।

প্রশ্ন-১২.. মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম এর নাম মুহাম্মদ কে রাখেন?এবং আহাম্মদ নাম কে রাখেন?

উত্তরঃ তার নাম মুহাম্মদ রাখেন তার দাদা। এবং আহমদ রাখেন তার মা।

প্রশ্ন-১৩.. কত বছর বয়সে তার মা মারা যায়?

উত্তরঃ যখন তার বয়স ৬ বছর তখন তার মা মারা যায়।

প্রশ্ন-১৪.. তার মার মৃত্যুর পর তার দায়িত্বভার কে গ্রহণ করে?

উত্তরঃ তার দাদা আবদুল মুত্তালিব।

প্রশ্ন-১৫.. কতদিন তিনি তাকে দেখাশোনা করেন?

উত্তরঃ দুই বছর যাবৎ।

প্রশ্ন-১৬.. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্পর্কে তাঁর দাদা কি বলতেন?

উত্তরঃ তিনি বলতেন আমার নাতি একদিন সম্মানজনক অবস্থান লাভ করবে।

প্রশ্ন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর দাদা আব্দুল মুত্তালিব এর ইন্তিকালের সময় তার বয়স কত ছিল?

উত্তরঃ প্রায় আট বছর ছিল তার বয়স।

পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম ও বংশ পরিক্রমা সম্পর্কে উপরোক্ত প্রশ্নগুলি যথেষ্ট নয়। আরো অনেক প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলি আমরা এখন আপলোড করতে পারছি না তাই আন্তরিক ভাবে আমরা অনেক দুঃখিত। পরবর্তীতে আমরা সম্পূর্ণ ভাবে আপলোড করার চেষ্টা করব। তবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলো কে আমরা এই পোষ্টে উপস্থাপন করেছি। আশা করছি পরবর্তীতে এর চেয়ে ভালো কিছু আপলোড করব। ইনশাল্লাহ

আর আমরা নিয়মিত এই অল টিপস বাংলায় বিভিন্ন ধরনের নিউজ, খবর, খেলার খবর, জ্ঞান-বিজ্ঞান, মোবাইল ইনফরমেশন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, টিপস, রান্না, গেমস, ও বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক অল টিপস বাংলায় আপলোড করে থাকি।

Post a Comment

Previous Post Next Post

Contact Form