HSC প্রস্তুতি ২০২২ | পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র | প্রথম অধ্যায় | Civics and Good Governance Suggestions.

প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে জানো যে আমাদের এই ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণের জন্য অনলাইন ভিত্তিক সাজেশন ও মডেল টেস্ট এর ব্যবস্থা করা হয়েছে। আর এখানে আমরা পুনর্বিন্যাসিত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসারে সংক্ষিপ্ত সিলেবাস এর মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করে থাকি। আমরা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রশ্নপত্র বা মডেল টেস্ট গুলি তৈরি করে থাকি।  তাই প্রশ্নের ধরন ও সংক্ষিপ্ত রূপে হয়ে থাকে। আজকে আমরা মূলত পৌরনীতি ও সুশাসন বিষয় নিয়ে মডেল টেস্ট বা সাজেশন তৈরি করব। আর তোমরা সকলেই জানো ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এ কারণে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পৌরনীতি ও সুশাসনের ৫৫ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণেই আমরা পৌরনীতি ও শাসনের সংক্ষিপ্ত একটি সাজেশন বা মডেল  টেস্ট তৈরি করেছি।


HSC প্রস্তুতি ২০২২ | পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র | প্রথম অধ্যায়

তাই চলুন, বেশি কথা না বলে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য পৌরনীতি ও সুশাসন সাজেশন,  পৌরনীতি ও সুশাসন মডেল টেস্ট, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রস্তুতি গুলি দেখে নেওয়া যাক-

বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১.. ইংরেজি 'Civics' শব্দের বাংলা প্রতিশব্দ কি?

(ক) পৌরনীতি
(খ) সমাজবিজ্ঞান
(গ) ইতিহাস
(ঘ) যুক্তিবিদ্যা

২.. পৌর শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে?

(ক) পুরী
(খ) পুর
(গ) পুরাণ
(ঘ) পৌরাণিক

৩.. কে প্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন?

(ক) এরিস্টোটল
(খ) টমাস হবস
(গ) রুশো
(ঘ) ম্যাকিয়াভেলি

৪.. নাগরিক জীবনের সকল বিষয় আলোচিত হয় কোন শাস্ত্রে?

(ক) সমাজবিজ্ঞানে
(খ) ইতিহাসে
(গ) পৌরনীতি ও সুশাসনে
(ঘ) অর্থনীতিতে

৫.. নাগরিক হিসেবে ব্যক্তির মর্যাদা কে কি বলা হয়?

(ক) নাগরিকতা
(খ) সুনাগরিক
(গ) দ্বৈত নাগরিক
(ঘ) অভিবাসী

৬.. Governance শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

(ক) Civis 
(খ) Civitas
(গ) Kubernao
(ঘ) Demos

৭.. আইনের শাসনের ক্ষেত্রে সুশাসন কামনা করে-

i. একটি শ্বচ্ছ আইনি কাঠামো
ii. প্রত্যেকের জন্য সমভাবে প্রযোজ্য আইন
iii. নির্বাচিতদের আইনের দায় মুক্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৮.. সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বুঝায়- উক্তিটি কার?

(ক) ই. এম. হোয়াইট
(খ) অধ্যাপক সিলি
(গ) এফ. আই. গ্রাউড
(ঘ) ম্যাককরনি


৯.. সিটিজেন চার্টার বাংলা প্রতিশব্দ কি?

(ক) নাগরিক ঐকমত্য
(খ) নাগরিক সনদ
(গ) নাগরিক চুক্তি
(ঘ) নাগরিক অধিকার

১০.. স্বচ্ছতার অন্তর্ভুক্ত বিষয় হলো-

i. তথ্যের অবাধ প্রবাহ
ii. তথ্যের সীমাবদ্ধতা
iii. তথ্য প্রাপ্তির সহজলভ্যতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১১.. বিখ্যাত দার্শনিক এরিস্টোটল কোন গ্রন্থে পরিবার, নাগরিক ও রাষ্ট্রের সম্পর্কে বিস্তারিত ধারণা দেন?

(ক) The logic
(খ) The Prince
(গ) The Politics
(ঘ) The Tractatus

১২.. মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কত সালে পৌরনীতি বিষয়টি প্রথম অন্তর্ভুক্ত হয়?

(ক) ১৮৩০ সালে
(খ) ১৮৪০ সালে
(গ) ১৮৫০ সালে
(ঘ) ১৮৬০ সালে

নিজের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান বাংলাদেশের সরকার শাসনকার্য পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাব ব্যবহারের পক্ষে। কারণ এতে সরকারের স্বচ্ছতা নিশ্চিত হয়। শাসনকার্যে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়।

১৩.. উদ্দীপকের সরকারের উদ্দেশ্য-

(ক) সুশাসন প্রতিষ্ঠা
(খ) আইনের শাসন প্রতিষ্ঠা
(গ) মানবাধিকার প্রতিষ্ঠা
(ঘ) গণতন্ত্র প্রতিষ্ঠা

১৪.. উদ্দীপকে বর্ণিত বিষয়টির মূল বৈশিষ্ট্য হল-

i. তথ্য অধিকার নিশ্চিতকরণ
ii. সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধি
iii. মানবাধিকার প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৫.. পৌরনীতি পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়?

(ক) দেশপ্রেমে
(খ) আত্মস্বার্থে
(গ) সাহিত্যচর্চায়
(ঘ) রাজনীতিতে


উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্ন গুলোর উত্তর গুলো আমরা এখন তোমাদের জন্য নিম্নে উপস্থাপন করব। তোমরা তোমাদের উত্তরের সঙ্গে নিম্নে উপস্থাপিত উত্তর গুলোকে মিলিয়ে নাও। ও সঠিক উত্তর গুলোকে জেনে নাও।

উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর হল:
১ ক, ২ খ, ৩ ঘ, ৪ গ, ৫ ক, ৬ গ, ৭ ক, ৮ ঘ, ৯ খ, ১০ খ, ১১ গ, ১২ খ, ১৩ ক, ১৪ ঘ, ১৫ ক

উপরে তোমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং প্রশ্ন গুলোকে দেখতে পেলে। এবারে তোমরা পৌরনীতি ও সুশাসনের সৃজনশীল প্রশ্ন গুলোকে দেখে নাও এবং সেগুলির উত্তর লেখার চেষ্টা করো।

সৃজনশীল প্রশ্ন (CQ)

১.. পারমিতা ও মৌমিতা দুই বান্ধবী। তারা পৌরনীতি ও সুশাসন সম্পর্কে আলোচনা করছিল। পারমিতা বলল, মানুষ যেদিন থেকে সভ্য নগরের বসবাস শুরু করেছে সেদিন থেকে পৌরনীতির উপস্থিতি। পৌরনীতির শিক্ষার ধারণা আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে পাওয়া যায়। এ কথা শুনে মৌমিতা বলল, সুশাসনের ইতিহাস পৌরনীতির মতো পুরনো নয়। এটি একটি আধুনিক ধারণা।

ক. এরিস্টটল কোথাকার নাগরিক ছিলেন?
খ. আইনের শাসন বলতে কী বোঝো?
গ. উদ্দীপকে পারমিতা বক্তব্যে পৌরনীতি কোন দিকের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মৌমিতার বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

২.. জনাব 'ক' একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিং, পয়ঃনিষ্কাশন, বাজেট প্রকল্প প্রণয়ন সহ সব ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করেন। অপর একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব 'খ' জনগণের মতামত আগ্রহ করে নিজের প্রতিযোগিতা নিয়ে স্থানীয় সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহন ও তা বাস্তবায়ন করেন।

ক. নগর রাষ্ট্র কি?
খ. রাজনীতিক অংশগ্রহণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি নাগরিকের কোন দিক নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'খ' এর মধ্যে কার কর্মদণ্ড সুশাসনের সহায়ক? মূল্যায়ন কর।

৩.. 'ম' রাষ্ট্রের শাসনব্যবস্থা স্বচ্ছতা, জবাবদিহি, দায়িত্বশীল ও ন্যায়পরায়ন। যে কারণে একটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করে। রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থার প্রতি জনগণ শ্রদ্ধাশীল।

ক. আইনের শাসন কি?
খ. স্বচ্ছতা বলতে কি বোঝায়?
গ. 'ম' রাষ্ট্রের কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত শাসন ব্যবস্থা আইনের শাসন নিশ্চিত করে- বিশ্লেষণ কর।




উপরে তোমরা পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্রের, প্রথম অধ্যায় এর এইচএসসি প্রস্তুতির জন্য সাজেশন বা মডেল টেস্ট দেখতে পেলে। তোমরা এগুলিকে অনুসরণ করে খুব সহজেই পৌরনীতি ও সুশাসনের প্রথম অধ্যায়ের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আর তোমরা জানো আমরা এই প্রশ্ন গুলো করেছি সম্পূর্ণ পুনর্বিন্যাসিত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসরণ করে। সে কারণেই আমরা সংক্ষিপ্ত প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি।

প্রতিদিন এই রকম এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট, সংবাদ, টিপস, মোবাইল ইনফরমেশন, অনলাইন ইনকাম সহ আর তথ্য পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form