প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই অবগত আছো আমরা এই ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। যেখানে আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসারে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন করে থাকি। আর এই সকল প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেহেতু সিলেবাস অনুসরণ করে থাকি তাই আজকে যেহেতু আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। সে ক্ষেত্রে আজকের প্রশ্ন কাঠামো হবে ৪৫ নাম্বারের জন্য। কেননা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এ বছর এইচএসসি পরীক্ষা ভূগোলের ৪৫ নাম্বারে অনুষ্ঠিত হবে।
তাই চলুন, বেশি কথা না বলে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের পরিস্থিতির জন্য ভূগোলের সাজেশন, ভূগোলের মডেল টেস্ট, ভূগোল প্রথম পত্রের প্রস্তুতি গুলি দেখে নেওয়া যাক-
বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১.. ভূত্বক যে সমস্ত উপাদানে গঠিত তাকে কি বলে?
(ক) খনিজ
(খ) শিলা
(গ) শিয়াল
(ঘ) সিমা
২.. কেন্দ্র মন্ডলের গঠন উপাদান নিকেল ও লোহা হওয়ায় ভূবিজ্ঞানী সুয়েস এর নাম কি দিয়েছেন?
(ক) শিয়াল
(খ) সিমা
(গ) নিফে
(ঘ) নিলো
৩.. ভূমি থেকে উচু বিস্তীর্ণ ভূমি কে কি বলে?
(ক) সমভূমি
(খ) মালভূমি
(গ) পর্বত
(ঘ) পাহাড়
৪.. মহাদেশীয় ভূত্বকের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার পুরু স্তরকে কি বলে?
(ক) শিয়াল
(খ) সিমা
(গ) ব্যাসল্ট
(ঘ) গ্রানাইট
নিজের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
রাইদা তার বাবা মার সাথে নেপালে ভ্রমণে গিয়ে দেখলো বড় বড় উঁচু নিচু পর্বত। তার মনে হল পৃথিবীকে কেউ দুই পাশ দিয়ে চাপ দিয়ে এমন ভাঁজের সৃষ্টি করেছে।
৫.. রাইদা নেপালে যে পর্বতগুলো দেখেছে তা কি ধরনের পর্বত?
(ক) চ্যুতি পর্বত
(খ) ক্ষয়জাত পর্বত
(গ) ভঙ্গিল পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত
৬.. উদ্দীপকে রাইদার দেখা পর্বতমালা ছাড়াও এ জাতীয় পর্বত হলো-
i. রকি
ii. ফুজিয়াম
iii. আন্দিজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিজের উদ্দীপক পরে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
সুমনদের বাসার কুমিল্লা জেলার লালমাই পাহাড় এলাকায়। তাদের এলাকার মাটির রং লাল। এই এলাকায় আলু, তরমুজ ইত্যাদি চাষ হয়।
৭.. সুমনদের এলাকাটি কোন যুগে গঠিত ভূ প্রকৃতির অন্তর্গত?
(ক) টারশিয়ারি
(খ) প্লাইস্টোসিন
(গ) সাম্প্রতিক
(ঘ) নবীন
৮.. সুমনদের এলাকার বৈশিষ্ট্য-
i. লালমাই পাহাড়
ii. চত্বর ভূমি
iii. গরান বৃক্ষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
ঌ.. মহাদেশীয় ভূ-ভাগ জুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান-
i. সিমা
ii. শিয়াল
iii. ফেলসিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
আরো পড়ুনঃ এইচএসসি প্রস্তুতি ২০২২
১০.. হিমালয় কোন শ্রেণীর পর্বত?
(ক) ভঙ্গিল
(খ) আগ্নেয়
(গ) ক্ষয়জাত
(ঘ) ল্যাকোলিথ
১১.. হিমালয় পর্বত সৃষ্টির কারণ-
i. অভ্যন্তরীণ ও পার্শ্বচাপ
ii. ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত
iii. ভূ আন্দোলন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১২.. অশ্মমন্ডলে দেখা যায়-
i. সিলিকন ও অ্যালুমিনিয়াম
ii. সিলিকন ও ম্যাগনেসিয়াম
iii. নিকেল ও ফেরাম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৩.. ভূত্বক কি ধরনের শিলা দ্বারা গঠিত?
(ক) কঠিন ও নরম
(খ) অপেক্ষাকৃত ভারী
(গ) অপেক্ষায় কৃত হালকা
(ঘ) অত্যন্ত কঠিন
১৪.. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে একটি পাতলা স্তর রয়েছে তাকে কি বলে?
(ক) গুটেনবার্গ
(খ) অন্তঃবিচ্ছেদ
(গ) মোহো বিচ্ছেদ
(ঘ) বহিঃবিচ্ছেদ
১৫.. ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে-
i. অভ্যন্তরীণ চাপ
ii. অভ্যন্তরীণ তাপ
iii. পার্শ্ববর্তী এলাকার চাপ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখন আপনাদের সামনে নিম্নে উপস্থাপন করছি আপনাদের উত্তরের সঙ্গে এখন সঠিক উত্তরগুলোকে মিলিয়ে নিন।
উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর হল:
১ খ, ২ গ, ৩ খ, ৪ ক, ৫ গ, ৬ খ, ৭ খ, ৮ ক, ৯ খ, ১০ ক, ১১ খ, ১২ ক, ১৩ ক, ১৪ গ, ১৫ খ
উপরে আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং প্রশ্ন গুলোকে দেখতে পেলাম। এবারে আমরা সৃজনশীল প্রশ্ন গুলোকে দেখে নেই এবং তার উত্তর লেখার চেষ্টা করি।
সৃজনশীল প্রশ্ন (CQ)
ক. লালমাই পাহাড়ের আয়তন প্রায় কত কিলোমিটার?
খ. পাদদেশীয় মালভূমি বলতে কী বুঝায়?
গ. চিত্রে নির্দেশিত A, B ও C মন্ডলের নাম উল্লেখ পূর্বক "C" মণ্ডলটির শিয়াল ও সিমা স্তরের পার্থক্য নিরূপণ করো।
ঘ. "A" মন্ডলের গঠনগত বৈশিষ্ট্যের বিভিন্নতা আছে কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।
২.. X= ভাঁজ
Y= চ্যুতি
Z= অগ্ন্যুৎপাত
ক. শৈলশিরা কাকে বলে?
খ. শারীরিক ও মানসিক শক্তির ওপর জলবায়ুর নির্ভরতা প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের "X" ভূমিরূপ এর গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের "Y" এবং "Z" এর মধ্যে ভূমিরূপ গত যথেষ্ট পার্থক্য বিদ্যামান বিশ্লেষণ কর।
ক. ভূত্বকের গড় গভীরতা কত?
খ. ভাঁজ ও জীবাশ্ম কোন পর্বতের সাথে সম্পর্কযুক্ত?- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের "B" চিহ্নিত অঞ্চলের সাথে বাংলাদেশের অন্য কোন অঞ্চলের বৈশিষ্ট্যের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের "A" এবং "C" চিহ্নিত অঞ্চল দুইটির কোনটি মানুষের বসবাসের জন্য বেশি উপযোগী? যুক্তিসহ মতামত দাও।
উপরে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এইচএসসি প্রস্তুতির জন্য সাজেশন বা মডেল টেস্ট উপস্থাপন করেছি। আপনারা এগুলিকে অনুসরণ করে খুব সহজেই দ্বিতীয় অধ্যায়ের প্রস্তুতি নিতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে, আমরা পুনর্বিন্যাসিত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসারে প্রশ্ন করে থাকি। এ কারণেই এ বছরের এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় নেই। এ কারণে মূলত সিলেবাস অনুসারে প্রথমে দ্বিতীয় অধ্যায়টি চলে এসেছে আর সে কারণেই আমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশন বা মডেল টেস্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি।
প্রতিদিন এই রকম এইচএসসি প্রস্তুতি মূলক সাজেশন বা মডেল টেস্ট পাওয়ার জন্য "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।


