HSC প্রস্তুতি ২০২২ | ভূগোল প্রথম পত্র | তৃতীয় অধ্যায় | Geography Suggestions.

প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে জানো যে আমরা আমাদের এই ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতির অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। সেখানে আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসারে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্নপত্র বা মডেল টেস্ট, সাজেশন গুলি করে থাকি। আর এই সকল প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যেহেতু সিলেবাস অনুসরণ করে থাকি। তাই আজকে যেহেতু আমরা ভূগোল প্রথম পত্রে,র তৃতীয় অধ্যায় এই নিয়ে কথা বলব সে ক্ষেত্রে আজকের প্রশ্ন কাঠামো হলো ৪৫ নাম্বারের জন্য। কেননা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এই বছরের এইচএসসি পরীক্ষায় ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ৪৫ নাম্বারে অনুষ্ঠিত হবে। আর সে কারণেই মূলত আমরা ভূগোল প্রশ্নপত্র সাজেশন বা মডেল টেস্ট ৪৫ নাম্বারে তৈরি করেছি।


এইচএসসি প্রস্তুতি ২০২২ | ভূগোল প্রথম পত্র | তৃতীয় অধ্যায়।


তাই চলো, বেশি কথা না বলে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি জন্য ভূগোল প্রথম পত্রের সাজেশন, ভূগোল প্রথম পত্রের মডেল টেস্ট, ভূগোল প্রথম পত্রের প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতি ভূগোল গুলি দেখে নেওয়া যাক-

বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১.. বাংলাদেশের রংপুর ও দিনাজপুরে কোন ধরনের সমভূমি দেখা যায়?

(ক) বলিজ কোণ
(খ) নবগঠিত পলল
(গ) পলিজ পাখা
(ঘ) পাদদেশীয় পলল

২.. গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

(ক) চাঁপাইনবাবগঞ্জ
(খ) রাজশাহী
(গ) মেহেরপুর
(ঘ) কুষ্টিয়া

৩.. হাওয়াই দ্বীপের উৎপত্তি হয়?

(ক) অগ্নেয়ুৎপাত এর ফলে
(খ) ভূমিকম্পের কারণে
(গ) সমুদ্রতল দেশের উত্থানে
(ঘ) প্লেটের সঞ্চালনে

৪.. নদীর নিম্ন গতিতে দেখা যায়-

i. ব দ্বীপ
ii. জলপ্রপাত
ii. অশ্বক্ষুরাকৃতি হ্রদ 

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৫.. সমুদ্রের তলদেশের কোনো কোনো স্থান উচু হয়ে কিসের সৃষ্টি হয়?

(ক) পাহাড়
(খ) মালভূমি
(গ) ভঙ্গিল পর্বত
(ঘ) দ্বীপ


৬.. আগ্নেয় পর্বতের উদাহরণ হল-

i. ইতালির ভিসুভিয়াস
ii. কেনিয়ার কিলিমানজারো
iii. জাপানের ফুজিয়ামা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

৭.. ভিসুভিয়াস কোন শ্রেণীর পর্বত?

(ক) ভঙ্গুল
(খ) চ্যুতি
(গ) আগ্নেয়
(ঘ) স্তুপ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
জেরিন তার বন্ধুদের সাথে কুয়াকাটা বেড়াতে গেল। জেরিনের এক বন্ধু বলল সে ম্যাপে দেখেছে কুয়াকাটা পটুয়াখালী জেলায় পড়েছে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সমুদ্র উপকূলীয় জেলা গুলোর নদী ও স্থলভাগ গুলো এমন ভাবে বিস্তৃত যা দেখতে মাত্রাহীন বাংলা A এর মত দেখায়।

৮.. জেরিন এর বন্ধুর ম্যাপে দেখা ভূমিরূপটির নাম কি?

(ক) নদী মঞ্চ
(খ) ব দ্বীপ
(গ) পলল পাখা
(ঘ) পলল কোণ


৯.. উক্ত ভূমিরূপটি তৈরি হয়-

i. নদী বাহিত পলি দ্বারা
ii. নদী বাহিত বালি দ্বারা
iii. কাঁকর দ্বারা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii

১০.. আকস্মিক পরিবর্তন কোনটি?

(ক) বিচূর্ণ ভবন
(খ) ভূমিকম্প
(গ) নগ্নীভবন
(ঘ) পর্বত গঠন

১১.. আগ্নেয়গিরির ইতিবাচক দিক সমূহ হলো-

i. ভূমির উর্বরতা বৃদ্ধি।
ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি
iii. গৃহ উষ্ণতার কাজের সাহায্য

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১২.. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?

(ক) মনস সরোবরে
(খ) লুসাই পাহাড়ে
(গ) নাগা মনিপুরে
(ঘ) গঙ্গোত্রী হিমবাহে

উদ্দীপকটি পড় আর ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
সায়মা ঈদের আগের রাতে টিভিতে দেখছিল। হঠাৎ সে বুঝতে পারে বাড়িঘর সব কিছু কাপছে। সে দৌড়ে বাড়ির নিচে নেমে যায়। পরে সে জানতে পারে উক্ত ঘটনাটির ফলে ভূপৃষ্ঠে অনেক পরিবর্তন সৃষ্টি হয়।

১৩.. উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির সাধারণত কত সময় স্থায়ী হতে পারে?

(ক) এক সেকেন্ড
(খ) কয়েক সেকেন্ড
(গ) এক মিনিট
(ঘ) কয়েক মিনিট


১৪.. উদ্দীপকে উল্লেখিত ঘটনাটির কারণ হলো-

i. শিলাচ্যুতি
ii. তাপ বিকিরণ
iii. ভূপৃষ্ঠকে ফাটল

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৫.. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে-

(ক) দোয়াব
(খ) অববাহিকা
(গ) উপত্যকা
(ঘ) বিভাজিকা

উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্ন গুলোর উত্তর গুলো আমরা এখন তোমাদের সামনে নিম্নে উপস্থাপন করছি। তোমাদের উত্তরের সঙ্গে এখন সঠিক উত্তর গুলোকে মিলিয়ে নাও।

উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্ন গুলোর উত্তর হল:
১ ঘ, ২ ঘ, ৩ ক, ৪ গ, ৫ ঘ, ৬ ঘ, ৭ গ, ৮ খ, ৯ ঘ, ১০ খ, ১১ খ, ১২ ঘ, ১৩ খ, ১৪ ঘ, ১৫ ক


উপরে তোমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং প্রশ্ন গুলোকে দেখতে পেলে। এবারে তোমরা ভূগোল প্রথম পত্রের, তৃতীয় অধ্যায়ের সৃজনশীল গুলোকে দেখে নাও এবং তার উত্তর লেখা চেষ্টা কর।

সৃজনশীল প্রশ্ন (CQ)

১.. একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ধোঁয়ায় আইসল্যান্ডের সাথে ইউরোপের কয়েকশ বিমান ফ্লাইট বাতিল করে দিতে হয়। ফলে যোগাযোগ থমকে যায়।

ক. জাপানি ভাষায় সুনামি অর্থ কি?
খ. অগ্নুৎপাত এর কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আইসল্যান্ডের সাথে ইউরোপের বিমান ফ্লাইট বাতিলের কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে এই দৃশ্যের সুফল আলোচনা কর।

২..

ক. নদী সোপান কাকে বলে?
খ. পদাদেশীয় পলল সমভূমি কিভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ক ভূমিরূপটি চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের খ ও গ ভূমিরূপ দুটির গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।

৩.. পদ্মার পাড়ে অনেক মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।

ক. নদী শাসন কাকে বলে?
খ. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়?
গ. উদ্দীপকের ঘটনার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।

এখন পর্যন্ত আমাদের এই ফ্রি অনলাইন ভিত্তিক এইচএসসি প্রস্তুতি কোর্সের যে, সকল প্রস্তুতি কোর্স বা সাজেশন আপলোড করা হয়েছে সেগুলি হলঃ






উপরে আমরা ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এইচএসসি প্রস্তুতির জন্য সাজেশন বা মডেল টেস্ট উপস্থাপন করেছি। এর পাশাপাশি আমরা তোমাদের জন্য আগে যে সব প্রস্তুতি কোর্স আপলোড করেছিলাম সেগুলোর লিংক গুলিও এখানে উপস্থাপন করেছি। তোমরা খুব সহজেই সেই সকল প্রস্তুতির ওপর ক্লিক করে সেই সকল পোস্টের মধ্যে চলে যেতে পারব। এবং ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পাশাপাশি সেই প্রস্তুতি গুলি ও সম্পূর্ণ করে নিতে পারবে। আর তোমরা সকলে জানো যে আমরা পুনর্বিন্যাসকৃত সিলেবাস ও প্রশ্ন কাঠামো অনুসরে প্রশ্ন করে থাকে। এই কারণে এই বছরে এইচএসসি পরীক্ষার ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ৪৫ নাম্বারে অনুষ্ঠিত হবে। আর তাই প্রস্তুতির জন্য আমরা ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পূর্ণাঙ্গ সাজেশন মডেল টেস্ট ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সাজেশন উপস্থাপন করেছি।

প্রতিদিন এই রকম এইচএসসি প্রস্তুতি, এসএসসি প্রস্তুতি সাজেশন, এসএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট, সংবাদ, টিপস, মোবাইল ইনফরমেশন ও অনলাইন ইনকাম সহ আরো তথ্য পাওয়ার জন্য 'অল টিপস বাংলা' ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form