HSC প্রস্তুতি ২০২২ | অর্থনীতি দ্বিতীয় পত্র | দ্বিতীয় অধ্যায় | Economics Suggestions.

প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো জানোই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি পরীক্ষা ২০২২ এর প্রস্তুতির জন্য কিছু অনলাইন ভিত্তিক সাজেশন। আর আজকে আমরা কথা বলব অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। যেখানে আমরা সাজেশন গুলোকে তৈরি করেছি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর উপর ভিত্তি করে। আর সে কারণেই মূলত প্রশ্নপত্র সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা হয়েছে। কেননা 2022 সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত নাম্বারে অনুষ্ঠিত হবে। আর এ কারণেই সাজেশন গুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে।


এইচএসসি প্রস্তুতি ২০২২ | অর্থনীতি দ্বিতীয় পত্র | দ্বিতীয় অধ্যায়


তাই চলো, বেশি কথা না বলে অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রস্তুতির জন্য অর্থনীতি সাজেশন, অর্থনীতির মডেল টেস্ট, অর্থনীতি পরীক্ষার প্রস্তুতি, অর্থনীতি পরীক্ষার প্রশ্ন, অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রশ্ন গুলি দেখে নেওয়া যাক-

বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১.. আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল?

(ক) প্রায় ২ হাজার বছর
(খ) প্রায় ৫ হাজার বছর
(গ) প্রায় ৮ হাজার বছর
(ঘ) প্রায় ২০ হাজার বছর

২.. কোন খাতকে পূর্বে কৃষি খাতের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে তা কৃষিখাত বহির্ভুত ধরা হয়?

(ক) শস্য ও শাকসবজি খাতকে
(খ) পশু সম্পদ খাতকে
(গ) মৎস্য খাতকে
(ঘ) বনজ সম্পদ খাতকে

৩.. রহিম এর বাবার ১০ বিঘা জমি আছে। তারা শুধু প্রতি বছর ধানই উৎপাদন করে। এটি কোন ধরনের ধরনের খামারের উদাহরণ?

(ক) ব্যক্তিগত
(খ) বাণিজ্যিক
(গ) বিশেষায়িত
(ঘ) আত্ম পোষণ

উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

গনি মিয়া একজন কৃষক। তার নিজস্ব জমির পরিমাণ ২ একরের কম। ঐ জমিতে তার পরিবারের সকল সদস্য কাজ করে ভরণপোষণের ব্যবস্থা করেন।

৪.. গরি মিয়া কৃষি খামারটি কোন ধরনের?

(ক) ক্ষুদ্র
(খ) বাণিজ্যিক
(গ) সমবায়
(ঘ) বিশেষায়িত

৫.. উদ্দীপকে উল্লিখিত খামারটির বৈশিষ্ট্য হলো-

i. জীবন নির্বাহী
ii. মুনাফা মুখী
iii. ছদ্মবেশী বেকার সম্পদ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii


৬.. কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করছে তা হল-
i. পণ্যের মান নিয়ন্ত্রণ
ii. সর্বনিম্ন দাম নির্ধারণ
iii. সহজ শর্ত ঋনদান

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৭.. উচ্চ ফলনশীল ইরি ধানের বীজ কোন দেশ উদ্ভাবিত হয়েছিল-

(ক) ফিলিপাইন
(খ) ইন্দোনেশিয়া
(গ) থাইল্যান্ড
(ঘ) বাংলাদেশ

৮.. বিআরআরআই এর জিন ব্যাংক থেকে এ পর্যন্ত কয়টি উচ্চ ফলনশীল ধানের জাত অবমুক্ত করা হয়েছে?

(ক) ৩১ টি
(খ) ৪৩ টি
(গ) ৫৭ টি
(ঘ) ৬১ টি

৯.. ওয়েস্টার মাশরুম সবচেয়ে বেশি চাষ করার কারণ হলো-

i. অল্প সময়ে অধিক উৎপাদন করা যায়
ii. বছরের যে কোন সময় চাষ করা যায় 
iii. বাংলাদেশের অনুকূল আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii


১০.. ফসলের পাতার কোষে পানির পরিমাণ কমে গেলেও কোনটি জন্য পাতা নেতিয়ে পড়ে না?

(ক) পাতলা কোষ প্রাচীর
(খ) মোটা কোষ প্রাচীর
(গ) অর্ধভেদ্য কোষ প্রাচীর
(ঘ) জালিকাময় কোষ প্রাচীর

উদ্দীপকটি পড়ো এবং ১১-১২ নং প্রশ্নের উত্তর দাও:

করিম মিয়া একজন কৃষক। তিনি তার কিছু জমিতে খাদ্যশস্য চাষ করেন, পরিবারের ভরণপোষণের জন্য। আবার কিছু জমিতে হাঁস-মুরগি ও গবাদি পশুর খামার করেছেন। হাঁস, মুরগি, ডিম, গবাদি পশু বিক্রয় করে তিনি প্রচুর মুনাফা লাভ করেন। 

১১.. করি মিয়ার প্রথম কাজটি কি ধরনের?

(ক) স্বকর্মসংস্থান মূলক
(খ) আত্মপ্রুষণমূলক
(গ) বাণিজ্যিকভিত্তিক
(ঘ) মুনাফা ভিত্তিক

১২.. করিম মিয়ার দ্বিতীয় কাজটির অর্থনৈতিক গুরুত্ব হল-

i. প্রোটিনের চাহিদা পূরণ
ii. প্রাণিসম্পদ উৎপাদন
iii. বৈদেশিক মুদ্রা অর্জন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

১৩.. বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন( বিএডিসি) সারাদেশে কয়টি ডাল ও তৈল বীজ উৎপাদন খামার পরিচালনা করে?

(ক) ২ টি
(খ) ৪৩ টি
(গ) ৫ টি
(ঘ) ৭ টি

১৪.. সুনামগঞ্জ জেলার ছাতকে কোন নদীতে রাবার ড্যাম নির্মাণের কাজ শেষ হয়েছে?

(ক) ইছামতি
(খ) মেনোংছড়া
(গ) সোনাই
(ঘ) কর্ণফুলী


১৫.. জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের মাত্রার ওপর কি প্রভাব পড়েছে?

(ক) হ্রাস পেয়েছে
(খ) বৃদ্ধি পেয়েছে
(গ) কোন প্রভাব পড়েনি
(ঘ) স্থিতিশীল রয়েছে

উপরে আমরা তোমাদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নৈব্যক্তিক উপস্থাপন করেছি। আর এখন আমরা নিচে সেগুলির উত্তর গুলোকে উপস্থাপন করব। তোমরা নিজেদের উত্তরের সঙ্গে উত্তরপত্র দেওয়া উত্তর গুলোকে মিলিয়ে নাও।

উপরে উপস্থাপিত বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর হল:-
১ গ, ২ গ, ৩ গ, ৪ ক, ৫ খ, ৬ গ, ৭ ক, ৮ ঘ, ৯ গ, ১০ খ, ১১ খ, ১২ ঘ, ১৩ খ, ১৪ গ, ১৫ খ


উপরে তোমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের, দ্বিতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন গুলোকে দেখে নিলে এবং সেগুলোর উত্তর গুলো ও দেখে নিলে। তাই এখন শুধু বাকি রয়েছে সৃজনশীল প্রশ্ন গুলোকে দেখার। এখন আমরা নিম্নে তোমাদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের, দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল গুলো উপস্থাপন করব।

সৃজনশীল প্রশ্ন (CQ)

১.. রফিক সাহেব তার অসুস্থ মাকে দেখতে গ্রামে গেলেন। তিনি মায়ের জন্য বাজার করতে গ্রামের স্থানীয় বাজারে গেলেন। তিনি দেখলেন গ্রামে ও শহরের সবজি দামের আকাশ পাতাল পার্থক্য। দামের এই পার্থক্যের কারণে কৃষকদের শিক্ষার অভাব, বাজার তথ্যের অভাব, বিপণন ঋণের অভাব এবং গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। এই প্রেক্ষিতে সরকার অবকাঠামো উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি বীমা প্রচলন, উপকরণ সহায়তা ও ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন।

ক. আদর্শ খামার কি?
খ. মাশরুমের ঔষধি গুনাগুন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রফিক সাহেবের উল্লেখিত কৃষি পণ্য বিপণনের সমস্যা গুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সরকার গৃহীত পদক্ষেত কি ন্যায্যমূল্য নিশ্চিত করতে যথেষ্ট? তোমার মতামত দাও।

২.. নিলয় উপকূলীয় এলাকার একজন প্রান্তিক চাষী। তিনি সারা বছর বিভিন্ন রকমের শস্য উৎপাদন করে থাকেন।  পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য তিনি তার উৎপাদিত শস্য শহরে বিক্রি করতে পারেন না। অন্যদিকে মধ্যবর্তী ব্যবসায়ী ও দালালদের দৌরত্ম্যের কারণে তিনি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সংরক্ষণের সুযোগ না থাকায় ফসলের মৌসুমেই কম দামে শস্য বিক্রি করতে বাধ্য হন। কঠোর পরিশ্রম করেও আশরাফের আর্থিক সচ্ছলতা অর্জিত হয়নি।

ক. আত্মপোষণ খামার কাকে বলে?
খ. কৃষি খামার কৃষিজোত বলতে কি বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে কৃষি পণ্যের বাজারজাতকরণের সমস্যা গুলো চিহ্নিত কর।
ঘ. কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।


৩.. শহীদ একজন কৃষি কর্মকর্তা। তিনি কৃষি উন্নয়ন সম্পর্কে কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, কৃষক সহায়তা কর্মসূচি, কৃষি বিমার প্রচলন এবং কৃষি পণ্যের বিপণন।

ক. যৌতুক খামার কি?
খ. মধ্যস্বত্বভোগীরা কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে কেন?
গ. শহিদের পরামর্শে বাংলাদেশের কৃষি কাঠামোর যে বিষয় গুলো ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তার বর্ণনা দাও।
ঘ. তার পরামর্শের বাইরে ও কৃষি কাঠামো কিছু বিষয় অন্তর্ভুক্ত- তোমার মতামত দাও।

৪.. সোহেল একজন দারিদ্র কৃষক সে কৃষি কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে সে প্রথম বছর বেশি সুদে অল্প সময়ের মধ্যে গ্রাম্য মহাজন নিকট থেকে ঋণ গ্রহণ করে দ্বিতীয় বছর অল্প সুদে কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে বেশি সময় লেগে যায় আইনি প্রক্রিয়ার কারণে

ক. কৃষি খামার কি?
খ. বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সোহেল বেশি সুদে যেখান থেকে ঋণ গ্রহণ করে তা ঋনদানের কোন ধরনের উৎস? উৎস গুলো চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকে সোহেলের প্রথম বছর ও দ্বিতীয় বছরের ঋণের মধ্যে কোন ধরনের ঋণটি তুলনামূলক সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ কর।





উপরে তোমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের, দ্বিতীয় অধ্যায়ের নৈব্যক্তিক ও সৃজনশীল প্রশ্ন গুলোকে দেখতে পেলে। উপরে আমরা নৈবিত্তিক উত্তর উপস্থাপন করলেও সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তরপত্র উপস্থাপন করতে পারিনি। তোমরা নিজেরাই উপরে এই সৃজনশীল প্রশ্ন গুলোর উত্তর করার চেষ্টা করো। আর এগুলিকে অনুসরণ করে তোমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের, দ্বিতীয় অধ্যায়ের প্রস্তুতি কমপ্লিট করে নাও। তাহলেই তোমরা এইচএসসি পরীক্ষা ২০২২ এর প্রস্তুতি সুন্দর ভাবে করতে পারবে। আর আমাদের পরবর্তী এইচএসসি পরীক্ষার সাজেশন, এইচএসসি পরীক্ষার মডেল টেস্ট, এইচএসসি পরীক্ষা ২০২২ চূড়ান্ত প্রস্তুতি পাওয়ার জন্য অপেক্ষা কর।

প্রতিদিন এই রকম নিত্য নতুন এইচএসসি পরীক্ষা ২০২২ এর সাজেশন, মডেল টেস্ট, চূড়ান্ত প্রস্তুতি  এইচএসসি ২০২২ এর তথ্য পাওয়ার জন্য "অল টিপস বাংলা" নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form