স্কিটো (Skitto) সিমের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ইউএসএসডি (USSD) কোড সমূহ ২০২২।

বর্তমান সময়ে স্মার্টফোনের জনপ্রিয়তা আকাশচুম্বী। আর এই স্মার্টফোন ব্যবহারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটির নাম হল সিম কার্ড। কেননা সিম কার্ড ছাড়া স্মার্টফোনের তেমন কোন গুরুত্ব নেই। কেননা ইন্টারনেটের ব্যবহার, স্মার্টফোনের মাধ্যমে কথা বলা সহ বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়ার জন্য আমাদের সিম কার্ডের সহযোগিতা নিতে হয়। অর্থাৎ সিম কার্ডের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার, কথা বলার জন্য ভয়েস কল অথবা ভিডিও কল করার ক্ষেত্রে সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ। সিম কার্ড মূলত এই সব যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সিম কার্ড গুলি সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। আর সেই সব সিম কার্ডের প্রয়োজনীয় কোড সম্পর্কে ও আমরা সকলে কম বেশি জানি। তবে আজকে আমরা একটি ব্যতিক্রমধর্মী সিম কার্ড সম্পর্কে আপনাদের বলব। এবং সেই সিম কার্ডটি ব্যবহার করার জন্য যে, সকল কোড আমাদের জানা দরকার সেই সকল কোড ও আমরা আজকের এই পোস্টে কথা বলব।

বর্তমান সময়ের জনপ্রিয়তায় শীর্ষ থাকা সিম কার্ডটির নাম হল গ্রামীণফোন। আর বর্তমান সময়ে এর গ্রাহক সংখ্যা ৭ কোটি ৬৮ লাখ। এই সংখ্যাটি বলে দেয় এই সিম অপারেটরটির জনপ্রিয় তা ঠিক কতটুকু। বাংলাদেশে ব্যবহৃত সিম গুলির প্রায় অর্ধেক গ্রামীণফোন অপারেটারের সিম। আর এর জনপ্রিয়তার মূল কারণ হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভালো মানের নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে গ্রামীণফোন।  গ্রামীনফোনের নেটওয়ার্ক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতে ও ভালো মানের হয়ে থাকে। এ কারণেই মূলত গ্রামীণফোন এর জনপ্রিয়তা আকাশচুম্বী। আর আজকে আমরা যে সিমটি (SIM) সম্পর্কে কথা বলব। সেই সিমটি মূলত গ্রামীণফোন এর আপগ্রেড সিম। সেই সিমটির নাম হল স্কিটো (Skitto)।


স্কিটো (Skitto) সিম সম্পর্কিত কিছু তথ্যঃ

স্কিটো (Skitto) সিমটি গ্রামীণফোনের একটি আপগ্রেড সিম। এই সিমটি মূলত ১০ মে ২০১৭ সালে এ বাংলাদেশের যাত্রা শুরু করে। আর এই সিমটির বিশেষ কিছু সুবিধা ও পরিষেবা রয়েছে। গ্রামীণফোন মূলত বিশেষ ভাবে এই সিমটি শিক্ষার্থীদের কে প্রেজেন্ট করে বা প্রদান করে। এর মূল কারণ হলো এই সিমে খুব কম মূল্যে ইন্টারনেট পাওয়া যায়। অর্থাৎ এই সিমটিতে খুব কম খরচেই আপনি বেশি ডাটা পেয়ে যাবেন। স্কিটো সিমে কম মূল্যে এমবি MB পাওয়ার পাশাপাশি আরো কিছু উপকারিতা রয়েছে, এসএমএস SMS, মিনিট, বান্ডেল অফারে ও বিশেষ ধরনের সুবিধা রয়েছে এই সিমটিতে।

স্কিটো (Skitto) সিম পাওয়ার উপায়ঃ

স্কিটো সিমটি পাওয়ার জন্য আপনাকে তেমন কিছু করতে হবে না। কেননা অন্য সকল সিমের মত আপনি এই সিমটি ও ক্রয় করতে পারবেন মাত্র ২০০ টাকার বিনিময়ে। আপনি এই সিমটি পেয়ে যাবেন গ্রামীণফোনের যে কোন কাস্টমার সেন্টারে। কম খরচে বেশি এমবি MB বা ইন্টারনেটের সুবিধা পাওয়ার জন্য আপনি ও গ্রামীণফোনের কাস্টমার সেন্টার সেন্টারে গিয়ে স্কিটো সিমটি ক্রয় করতে পারেন।

সব সিমের মত এই সিমটি ব্যবহার করার জন্য ও আমাদের কিছু প্রয়োজনীয় ইউএসএসডি USSD কোড জানা জরুরী। কেননা এই সকল কোড ছাড়া আমাদের সিমের ব্যালেন্স, ইন্টারনেট ও মিনিট ইত্যাদি চেক করা যায় না। এছাড়া ও ইন্টারনেট অফার, মিনিট অফার, বান্ডেল অফার ও কম্বো অফার এসব জানার জন্য আমাদের ইউএসএসডি USSD কোড জানতে হয়। আর আজকে আমরা যেহেতু খুবই নতুন একটি সিম সম্পর্কে আপনাদের বললাম। এছাড়া ও এই সিমটি যেহেতু গ্রামীণফোন শুধুমাত্র স্টুডেন্টদেরকেই প্রদান করে। তাই এই সিমটি বর্তমান সময়ে তেমন কোন জনপ্রিয়তা নেই। তবে যারা এই সিমটি ব্যবহার করেন বা করতে চান তাদের জন্য ইউএসএসডি USSD কোড খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের পোস্টে আমরা আপনাদের জন্য স্কিটো Skitto সিমের গুরুত্বপূর্ণ কিছু ইউএসএসডি USSD কোড উপস্থাপন করব। যে কোডটির সাহায্যে আপনারা খুব সহজেই স্কিটো Skitto সিমের ব্যালেন্স চেক, ইন্টারনেট চেক, মিনিট চেক সহ ইন্টারনেট অফার মিনিট অফার, কম্বো অফার, বান্ডেল অফার চেক করতে পারবেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন, স্কিটো Skitto সিমের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সব ইউএসএসডি USSD কোড সম্পর্কে জেনে নেওয়া যাক-

ইউএসএসডি (USSD) কোড আসলে কি?

ইউএসএসডি (USSD) এর পূর্ণরূপ হল Unstructured Supplementary Service Date. আর এই কোড গুলো দিয়ে মূলত ব্যালেন্স চেক, ইন্টারনেট, মিনিট ও অফার সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কোড। আর সিমটি ব্যবহার করার জন্য যে, সকল কোডের প্রয়োজন হয়। সেই সকলকেই ইউএসএসডি USSD কোড হিসেবে অভিহিত করা হয়।


স্কিটো (Skitto) সিমের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ইউএসএসডি (USSD) কোড সমূহঃ

আমরা আজকের এই পোষ্টের বাম পাশে স্কিটো সিমের পরিষেবা গুলির নাম গুলোকে উপস্থাপন করব। এবং ডান পাশে স্কিটো সিমের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ইউএসএসডি USSD কোড গুলোকে উপস্থাপন করব।

  • একাউন্ট ব্যালেন্স চেক করার কোড *121*1*1#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *121*1*3#
  • মিনিট বান্ডেল কোড *121*1*2#
  • এসএমএস বান্ডেল কোড *121*1*4#

 স্কিটো (Skitto) সিমের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার উপায়ঃ

আপনার স্কিটো সিমের অ্যাকাউন্ট ব্যালেন্স বা ব্যালেন্স চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *121*1*2# তুলে ডায়াল করুন। এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার একাউন্ট ব্যালেন্স শো করবে।

স্কিটো (Skitto( সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায়ঃ

আপনার স্কিটো সিমের ইন্টারনেট ব্যালেন্সে করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে *121*1*3# টাইপ করুন এবং সেটি কি ডায়াল করুন। এবং একটু অপেক্ষা করুন। তাহলেই আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার ইন্টারনেট ব্যালেন্স শো করবে।

স্কিটো (Skitto) সিমের এসএমএস (SMS) ব্যালেন্স চেক করার উপায়ঃ

আপনার স্কিটো  Skitto সিমের এসএমএস SMS ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে *121*1*4# টাইপ করুন। এবং সেটিকে ডায়াল করুন। এবং একটু অপেক্ষা করুন। তাহলেই আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার এসএমএস SMS ব্যালেন্স শো করবে।

স্কিটো (Skitto) সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার উপায়ঃ

আমরা প্রায় সময়ের এই সব সিম ব্যবহার করার সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। আর এই সব সমস্যার সম্মুখীন হওয়ার পর এই সব সমস্যা সমাধানের জন্য আমরা কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করি। আর স্কিটো সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন 121 করে, কল করুন। তাহলেই কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাবেন।

স্কিটো (Skitto) সিমের মিনিট প্যাক অফার চেক করার উপায়ঃ

আপনার স্কিটো Skitto সিমে প্রযোজ্য থাকা মিনিট অফার গুলো চেক করার জন্য আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এ গিয়ে *121*1*1# টাইপ করুন এবং সেটিকে সেটি কে ডায়াল করুন। আর কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলেই দেখতে পাবেন। আপনার স্কিটো সিমে প্রযোজ্য থাকা অফার গুলোর তালিকা এবং আপনার প্রয়োজন ও চাহিদা অনুসারে অফার কে সিলেক্ট করে অফারটি নিয়ে নিন।





আশা করি, উপরে উপস্থাপিত স্কিটো Skitto সিমের প্রয়োজনীয় কোড গুলো আপনার ভালো লেগেছে এবং ভবিষ্যতে এই কোড গুলোকে ব্যবহার করে আপনি আপনার স্কিটো সিমটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আপনার স্কিটো সিমের ব্যালেন্স চেক, ইন্টারনেট অফার, মিনিট, ইন্টারনেট ব্যালেন্স চেক সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও দরকারি কাজ গুলো ইউএসএসডি USSD কোড এর মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।  এবং আপনি যদি কখনো কোন সমস্যার সম্মুখীন হন। তাহলে আপনারা কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। এর জন্য আপনার ফোনের ডায়াল প্যাটে গিয়ে 121 নাম্বারে কল করুন। এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন। আর বাংলাদেশের সেরা এই শক্তিশালী নেটওয়ার্ক থেকে উপভোগ করতে এখনই স্কিটো Skitto সিম ক্রয় করুন। এছাড়া ও যদি কোন তথ্য প্রয়োজন হয়। তাহলে স্কিটো সিমের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

প্রতিদিন এ রকম নিত্য নতুন টিপস মূলক পোস্ট পাওয়ার জন্য নিয়মিত আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। ভবিষ্যতে ও আমরা এ ধরনের নিত্য নতুন টিপস গুলো আপডেট পোস্ট নিয়ে হাজির হব। ইনশাল্লাহ আর এতক্ষণ যাবত যে সকল ভিজিটর আমাদের ওয়েবসাইটের এই পোস্টটি খুব মনোযোগ সহকারে পাঠ করেছে তাদেরকে পক্ষ থেকে জানাই, ধন্যবাদ।


Post a Comment

Previous Post Next Post

Contact Form