মোবাইল ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কার্যকারী উপায় | Effective way to change mobile phone for long time.

মোবাইল ফোন বা স্মার্টফোন দৈনন্দিন ব্যবহারিত এই ডিভাইসটি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে অন্যতম। আর সচরাচর এই ডিভাইসটি এখন প্রায় সকল লোকের কাছেই দেখা যায়। আর একজন ব্যক্তির হাতে এই স্মার্ট ডিভাইসটি থাকা মানে তার হাতের মুঠোয় যেন সবকিছুই রয়েছে। অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইসের অন্যতম এই রূপ স্মার্টফোন এই স্মার্টফোনের সাহায্যে বর্তমান সময়ের মানুষরা অসাধ্যকে সাধন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। যা পুরো পৃথিবীকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে অর্থাৎ এই ডিভাইসটি আপনার হাতে থাকা মানেই পুরো গ্লোবাল আপনার হাতের মুঠোয় থাকা।

স্মার্ট এই ডিভাইসটি দিয়ে কি না করা যায়। একে অপরের সঙ্গে কথা বলা, বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করা যায়। অফিসের গুরুত্বপূর্ণ কাজ খুব সহজেই এই স্মার্ট ডিভাইস দিয়ে সম্পন্ন করা যায়। এছাড়াও ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে নিজের প্রয়োজনীয় শপিং সহ খাবার অর্ডার করা যায়। মোবাইল ফোনটি দিয়েই শুধু এটুকুই নয়, একজন ব্যবহারকারী জানেন এই স্মার্টফোনের গুরুত্ব তার কাছে কতটা। জানা অজানা কত শত কাজেই না করা যায়, এই স্মার্ট ফোন দিয়ে। তবে বিপদের বিষয়ে এই যে স্মার্টফোনের যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে, এই স্মার্টফোন আপনার সঙ্গে থেকেও কোন কাজে আসবে না। অর্থাৎ আপনার মূল্যবান এই স্মার্টফোন দিয়ে আপনি যেসব কাজকে খুব সহজেই করতে পারতেন। শুধু চার্জ না থাকার কারণেই আপনি সেই সব কাজ থেকে বঞ্চিত হবেন।


বর্তমান সময়ে স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলি এই সব স্মার্টফোনে খুবই শক্তিশালী ব্যাটারি ব্যবহার করে থাকেন। তারপরে ও স্মার্ট এই মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ না পাওয়ায়। স্মার্ট এই ডিভাইসটির ব্যাটারি কারো একদিন কারো বা অর্ধেক দিনেই শেষ হয়ে যায়।

এমত অবস্থায় স্মার্টফোন ব্যবহারকারী কিভাবে দীর্ঘ সময় ধরে ব্যাটারীটির ব্যাটারি ব্যাকআপ ধরে রাখবেন। সেই বিষয় নিয়েই তিনি চিন্তিত হয়ে যান। তবে চিন্তার কোন কারণ নেই, এর জন্য রয়েছে নিত্য নতুন কিছু উপায়! সেগুলি জানলে আপনার স্মার্ট এই ডিভাইসটির চার্জ থাকবে আগে থেকেও অনেক বেশি। ফলে আপনার মূল্যবান সেই কাজ গুলো করতে পারবেন আরো অনেক সময় ধরে। চলুন, জেনে নেই সেই সব করণীয় গুলো কি কি?


মোবাইল ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কার্যকরী উপায়ঃ-

আপনার স্মার্ট ডিভাইস স্মার্টফোন এর ব্রাইটনেস অর্থাৎ স্কিনের আলো যদি অতিরিক্ত বৃদ্ধি করে রাখেন। তাহলেই আপনার ফোনের চার্জ দ্রুত গতিতে শেষ হয়ে যাবে। তাই স্মার্টফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার জন্য ব্রাইটনেসকে অর্থাৎ আলোকে কমিয়ে রাখুন। এছাড়াও আপনি চাইলে অটো মোট অন করে রাখতে পারেন। তাহলে আপনার ফোন অটোমেটিক ভাবে চাহিদা অনুসারে ব্রাইটনেস অটোমেটিক ভাবে কমা বাড়া করবে। যার ফলে ব্যাটারি সেভ হবে।

আমরা অনেকেই রয়েছি যারা দরকার ছাড়াই মোবাইল ফোনের ডাটা অন করে রাখি। যার ফলে আমাদের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তাই আপনার ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে ধরে রাখার জন্য মোবাইল ফোনের দ্বারা অপ্রয়োজনে অন করে রাখা থেকে বিরত থাকুন।

বর্তমান সময়ে বেশির ভাগ মানুষই নেক ব্রান্ড হেডফোন ইউজ করে থাকে। যার ফলে হেডফোনকে ব্লুটুথ এর মাধ্যমে কানেক্টেড করতে হয়। যার কারণে আমাদের স্মার্টফোনের চার্জ পরিমাণ এর চেয়েও বেশি খরচ হয়ে যায়। আপনার ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখার জন্য এই ধরনের হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন।

আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে রূপচর্চায় আয়ুর্বেদিক মিশ্রণ প্রস্তুত প্রণালী।

স্মার্টফোন বিশেষজ্ঞদের মত অনুযায়ী..., স্মার্টফোনে এই ধরনের হেডফোন ব্যবহার না করা ভালো। আপনারা চাইলে এর বিকল্প হিসেবে ওয়ার হেডফোন ব্যবহার করতে পারেন।

আমরা যারা স্মার্টফোন ব্যবহারকারী রয়েছি তারা অনেকেই পাওয়ার সেভিং মোডকে অফ করে রাখি। যার ফলে আমাদের স্মার্টফোন পাওয়ার সেভিং করতে পারে না। তবে মোবাইল ফোন এই অপশনকে অন রাখার জন্য নিজে নিজেই বেশ কিছু সেটিং পরিবর্তন করে থাকে। যার ফলে মোবাইলের ব্যাটারি কম খরচ হয় এবং চার্জ দীর্ঘায়িত হয়। তাই আপনার ফোনে যদি পাওয়ার সেভিং মোড অফ থাকে তাহলে ব্যাটারিকে দীর্ঘ সময় পরিচালনা করার জন্য সেই সেটিংটিকে চালু করে রাখুন।

লোকেশন বা জিপিএস অপশন অন থাকলে সেটিকে সব সময় এর জন্য অফ করে রাখুন। কেননা এতে অত্যাধিক পরিমাণে ডাটা খরচ হয়ে থাকে। এই অপশনটি কার্যকর করার জন্য আমাদেরকে মোবাইল ফোনের ডাটা অন রাখতে হয়। সে কারণে আমাদের ফোনের অনেক বেশি চার্জ খরচ হয়ে যায়, তাই খুব বেশি প্রয়োজন না থাকলে আপনার স্মার্টফোনের সিপিএস অপশনটি বন্ধ রাখুন।

স্মার্টফোনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে, অ্যাপ্লিকেশন বা অ্যাপস। আর এই অ্যাপস গুলোর মধ্যে এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলি, চালু না রাখলেও ব্যাকগ্রাউন্ডে থাকলেই কাজ করে থাকে। আর এই সব অ্যাপস শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে থাকার কারণেই আমাদের ফোনের চার্জ চলে যেতে থাকে। তাই এই ধরনের অ্যাপস গুলোকে প্রয়োজন ছাড়া ব্যাকগ্রাউন্ডে না রাখা উচিত। যার ফলে আমাদের স্মার্টফোনের চার্জ সেভ হবে। এবং অত্যাধিক পরিমাণে চার্জ খরচ হওয়া থেকে আপনার ডিভাইসটি বেঁচে যাবে। 

আরো পড়ুনঃ মাংস রান্নার অসাধারণ সব রেসিপি।

বর্তমান সময়ে ভিডিও করার জন্য মোবাইল ফোন খুবই উপযোগী একটি ভিডিও ক্যামেরা হিসেবে কাজ করে। কেননা এটি ব্যবহার করা অনেক সহজ। তাই অনেক ফোনেই ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে। যা অতীব হাই রেজুলেশন ভিডিও শুট করতে সক্ষম। আর এই সব কারণেই আমাদের ফোনের চার্জ প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে।


মোবাইল ফোন বা স্মার্টফোন বর্তমান সময়ের অন্যতম একটি প্রযুক্তির মধ্যে অন্যতম। কেননা এই ফোনের সাহায্যে আমরা প্রয়োজনীয় অনেক কাজ খুব সহজেও দ্রুত গতিতে সম্পন্ন করতে পারি। আমরা আগেকার যুগে যোগাযোগের জন্য চিঠিকে মাধ্যম হিসেবে ব্যবহার করতাম। যার ফলে একটি মানুষের সাথে যোগাযোগ করার জন্য কয়েক সপ্তাহ সময় লেগে যেত, আর এই স্মার্টফোনের কারণে সেটি এখন কয়েক সেকেন্ডের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের লোকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। স্মার্ট এই ডিভাইস স্মার্টফোনের কারণে। এছাড়াও অনলাইন শপিং, অনলাইন অর্ডার সহ বিভিন্ন ধরনের কাজ এই স্মার্টফোনের সাহায্যে করা যায়। অনেকেই তো রয়েছে যারা এই স্মার্টফোনের সাহায্যে অনলাইন থেকে ইনকামও করে। তাই এই স্মার্টফোনের চার্জ বা ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। কেননা এত দরকারি এই ডিভাইসটি এত সেতো কাজ করতে সক্ষম হওয়ার পরেও শুধুমাত্র ব্যাটারি না থাকার কারণে অর্থাৎ চার্জ না থাকার কারণে এই ফোনটি কোন কাজেই আসবে না। তাই মোবাইল ফোনের চার্জ খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যদিও বর্তমান সময়ে মোবাইল নির্মাতা কোম্পানি গুলি খুবই শক্তিশালী ব্যাটারি ব্যবহার করে থাকে। তারপরেও এক সময় না এক সময় চার্জ কে তো শেষ হয়ে যেতেই হবে।  তবে উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করলে আপনার চার্জ সেই সময় থেকেও বেশি সময় ধরে থাকবে। তাই আপনার ফোনের চার্জ কে অনেক সময় ধরে ব্যবহার করার জন্য আপনারা উপরোক্ত এই টিপস গুলিকে অনুসরণ করতে পারেন।

আরো পড়ুনঃ ১৫ হাজার টাকার ভালো মোবাইল।

এছাড়াও এই ধরনের নিত্য নতুন টিপস মূলক পোস্ট পেতে আমাদের "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। কেননা আমরা আমাদের এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টিপস গুলো পোস্ট আপলোড করে থাকি। আজকে আমরা আপনাদের জন্য মোবাইলের চার্জ কে অনেক সময় ধরে রাখার কিছু টিপস উপস্থাপন করেছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের খবর, খেলার খবর, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, অনলাইন ইনকাম, টিপস এন্ড ট্রিক, মোবাইল ইনফরমেশন সহ বিভিন্ন ধরনের টিপস আমাদের এই ওয়েবসাইটে আপলোড করে থাকি। তাই নিয়মিত এই ধরনের পোস্ট পাবার জন্য সময় পেলেই আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের পোস্টটি পড়ার জন্য আপনাকে "অল টিপস বাংলা" ওয়েবসাইট এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form