ফেসবুকের জানা অজানা ও গোপন ১০ টি অভিনব তথ্য | 10 unknown and secret facts about Facebook.

ফেসবুক নামটা তো শুনেই থাকবেন। কেননা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম হিসেবে এটিকে সবার উপরে দেখা যায়।  বর্তমানে ফেসবুকের অবস্থান রয়েছে তিন নম্বরে গুগল ও ইউটিউব এর পর পরেই জনপ্রিয়তার দিক থেকে ফেসবুকের অবস্থান। আর সবচেয়ে জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হিসেবে এক নম্বরে ফেসবুকের নাম অবস্থান করছে। আগেকার যুগের যোগাযোগ করাটা যতটা কষ্টসাধ্য ছিল। এখন আর তা নেই, এখন যোগাযোগ করার অনেক সহজ হয়ে গেছে। আর সেটিকে আরো সহজ করে তুলেছে ফেসবুক নামক প্রতিষ্ঠানটি। কেননা তারা যোগাযোগের জন্যও তৈরি করেছে বিভিন্ন সিস্টেম। যার মাধ্যমে আপনারা ব্যক্তির সঙ্গে ভয়েস কলের মাধ্যমে কতকথন করতে পারবেন, এর পাশাপাশিও রয়েছে ভিডিও কলের সুবিধা। আর সেই ফেসবুকে নিয়েই আজকে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। যেটি সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে ফেসবুকে ১০টি অভিনব তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।


ফেসবুকে জানা অজানা ও গোপন ১০ টি অভিনব তথ্যঃ

১.. ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যখন হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন। তখন তিনি এমন একটি সাইট উদ্ভাবন করতে চেয়েছিলেন যেটি মানুষের চেহারা তুলনা করতে সক্ষম। অর্থাৎ ব্যবহারকারীর চেহারা কে তুলনা করতে পারবে এবং সেই ব্যবহারকারী বেছে নিতে পারবেন কে সব থেকে বেশি সুদর্শন বা সুন্দর। তবে তার এই আইডিয়া তার বিশ্ববিদ্যালয়ে কোন প্রভাব দেখাতে পারেনি। সে কারণেই তার এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এবং তাকে বহিষ্কার করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল।

২.. সেই সাইট বানানোর পরিকল্পনা বন্ধ হয়ে যাওয়ার পরেও ফেসবুকের জনক থেমে যাননি। তখন তিনি আবারও দ্বিতীয় একটি আইডিয়া উপস্থাপন করেন। যেটি ছিল অনলাইনের মাধ্যমে পড়াশোনা করার দিক নির্দেশনার জন্য তৈরি একটি সাইট যেটির নাম ছিল দি ফেসবুক। সে সময় শুধুমাত্র ছাত্রদের জন্য এক চাট নির্দেশনা হিসেবে ব্যবহার হতো দি ফেসবুক। আর সেই দি ফেসবুকে এই বর্তমানের ফেসবুক এ পরিণত হয়েছে।

৩.. প্রথমদিকে ফেসবুকে জনপ্রিয়তা এতটা ছিল না। তাছাড়া ও তাকে পড়তে হয়েছিল বিভিন্ন আইনি জটিলতায়। কেননা তার বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা তার বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ দিয়ে মামলা করে ফলে। তাকে পড়তে হয় বিভিন্ন আইনে জটিলতায় এবং তাদেরকে পরিশোধ করতে হয় ৬৫ মিলিয়ন ডলার এবং শুধু তাই নয় তাদেরকে ফেসবুকের শেয়ার দিতে বাধ্য হন, ফেসবুকের এই নির্মাতা।

৪.. বর্তমান সময়ে জনপ্রিয় তার দিক থেকে ফেসবুকের অবস্থান তৃতীয় যা মূলত গুগল, ইউটিউবের পরে এর অবস্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহারের দিক থেকে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন ফেসবুক।

৫.. এবার আমি আপনাদের সামনে যে, তথ্যটি উপস্থাপন করব। সেটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। কেননা ফেসবুকে পুরুষ ইউজারের থেকেও বেশি সংখ্যক নারী ইউজার ফেসবুকে ইউজ করে থাকেন। রিসার্চ থেকে জানা যায় যে, ফেসবুকের ইউজারদের মধ্যে শতকরা ৭৫ শতাংশই নারী ইউজার।

আরো পড়ুনঃ চাকরি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এমন ৩০ টি শব্দ, যা অন্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

৬.. এই তথ্য টি ও আপনাদেরকে অবাক করে দিবে। কেননা প্রতিদিন ফেসবুকে ২৩ মিলিয়ন ছবি আপলোড করে ফেসবুক ব্যবহারকারীরা। এখন পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীরা আড়াইশো বিলিয়ন ছবি আপলোড করেছে ফেসবুকে।

৭.. ২০১৫ সালে পাওয়া তথ্য অনুসারে দেখা গিয়েছিল যে, ফেসবুকে শতকরা ৭১ ভাগ তরুণ তরুণী ইউজার ছিল। কিন্তু বর্তমান সময়ে সেটি দাঁড়িয়েছে মাত্র ৫১ শতাংশ তে। অপরদিকে ফেসবুকে বেড়েছে বয়স জ্যেষ্ঠদের ব্যবহারে সংখ্যা।

৮.. এই পর্যন্ত ফেসবুকে যাবতীয় অ্যাকাউন্ট গুলির মধ্যে এশিয়া মহাদেশের অ্যাকাউন্ট শতকরা ৩৮ ভাগ। বর্তমান সময়ে ফেসবুক সব থেকে বেশি ব্যবসা করছেন। ইন্দোনেশিয়া, ভারত ও ফিলিপাইন এর মতো দেশ গুলিতে।

৯.. এবারে আমি যে, তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করব। এটি সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর আপনি যদি ইংলিশ না জানেন তাহলে হয়তো অনেক খুশি হবেন। কেননা ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শতকরা ৫০ শতাংশ ব্যবহারকারী ও ইংরেজি ভাষায় কথা বলতে পারে না। তাই আপনি যদি ইংরেজি ভালো না জানেন তাতে ব্যতীত হওয়ার কিছু নেই। কেননা ফেসবুকের ৫০% ব্যবহারকারী ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না।

১০.. এবারের তত্তটি আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে ।ফেসবুক ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে প্রায় এক ঘণ্টার মতো সময় ব্যয় করে থাকেন। অর্থাৎ ৫৮ মিনিট সময় গড়ে সকল ইউজার ব্যয় করেন। তবে প্রতিটি কমেন্টের ক্ষেত্রে ইউজার খুবই সামান্য পরিবার সময় ব্যয় করে থাকেন। ফিডে আসা প্রতিটি কমেন্টে একজন ইউজার মাত্র ১ দশমিক ৭ সেকেন্ডের মত সময় ব্যয় করে থাকেন। যা খুবই সামান্য।

আরো পড়ুনঃ হযরত মুহাম্মদ (সা:) জীবনে ঘটে যাওয়া একটি সুন্দরতম ঘটনা। যেটি মুসলিম হিসেবে সকলের জানা আবশ্যিক কর্তব্য।

আশা করছি, উপরে উপস্থাপিত ফেসবুকে ১০ টি জানা অজানা ও গোপন অভিনব এই তথ্য গুলি আপনাদের সকলের ভালো লেগেছে। এবং যারা প্রথমবার এই তথ্য গুলোকে পড়েছে তারা অবাক হয়ে গেছে। কেননা আমাদের জানা মতে এত জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম কে এত চড়াই উত্তরায় পার করে আজকের এই দিনে আসতে হয়েছে তা আমাদের অনেকেরই অজানা ছিল। আজকের পোস্টের মাধ্যমে আমরা তা খুবই সামান্য পরিমাণ জানতে পেরেছি, যদিও এর অনেক কাহিনী রয়েছে গভীরে। তবে আজকে আমরা সামান্য কিছু হলেও জানতে পেরেছি ভবিষ্যতে এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত কোন পোস্ট আপলোড করার চেষ্টা করব। ইনশাল্লাহ আর নিত্য নতুন এরকম টিসমূলক আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমাদের পোস্টটিকে মনোযোগ সহকারে পড়ার জন্য সকল দর্শকবৃন্দকে "অল টিপস বাংলা" ওয়েবসাইটের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post

Contact Form