HSC প্রস্তুতি ২০২২ | অর্থনীতি ১ম পত্র | ১ম অধ্যায় | Economics suggestion.

সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই পোস্টে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটি বিষয়। আজকের এই পোস্টে আমরা শিক্ষা বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই পোস্টে আমরা ২০২২ সালে যারা এইচএসসি পরীক্ষার দিবে তাদের জন্য একটি প্রস্তুতিমূলক বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা সকলেই জানি, করোনার কারণে এই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়ালেখা করতে পারেনি। এ কারণে আজকে আমরা তাদের জন্য অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি অনলাইন কোর্স নিয়ে হাজির হয়েছি। আর এখানে আমরা বিশেষ করে যারা মানবিক শাখার ছাত্রছাত্রীদের বিষয় গুলো নিয়ে আলোচনা করব। কেননা যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তারা মোটামুটি পড়াশোনা করেছে। কিন্তু যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তারা একদম পড়াশোনা করেননি। এ কারণেই তাদেরকে সহায়তা করার জন্য আজকে আমরা তাদের জন্য অর্থনীতি বিষয়ে প্রথম অধ্যায়ের কিছু সাজেশন নিয়ে হাজির হলাম। যেখানে বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন দুই ধরনের এ প্রশ্ন রয়েছে। আর এখন থেকে আমরা প্রতিদিন ওই এইচএসসি প্রস্তুতি ২০২২ এর প্রস্তুতিমূলক কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হবো।


HSC প্রস্তুতি ২০২২ । অর্থনীতি ১ম পত্র । ১ম অধ্যায়

করোনার কারণে এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরা ঠিক ভাবে ক্লাস ও পড়া শুনা করতে পারেনি। এ কারণেই আমরা তাদেরকে সহায়তা করার জন্য এইচএসসি ২০২২ এর মানবিক শাখার সকল শিক্ষার্থীদের জন্য এইচএসসি ২০২২ প্রস্তুতি কোর্স চালু করেছি। এই কোর্স এর মূল বিষয় হলো আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ের পোস্ট আপলোড করব। আর শিক্ষার্থীরা এখান থেকে সেই সকল প্রশ্ন ও উত্তর গুলিকে চর্চা করার মাধ্যমে এইচএসসি ২০২২ এর জন্য প্রস্তুত হবে। আর আমরা জানি যে, এ বছরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হবে। সে কারণে আমরা শুধুমাত্র সিলেবাস অনুসারেই প্রশ্ন করব।

বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)

১.. অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?

(ক) এডাম স্মিথ
(খ) পল এ. স্যামসুয়েলসন
(গ) অধ্যাপক মার্শাল
(ঘ) কার্ল মেনজার

২.. PPC এর পূর্ণরূপ কি?

(ক) Possibilloty Production Curve 
(খ) Possible Production Curve 
(গ) Production Possibility Curve 
(ঘ) Product Possibility Curve 

৩.. ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কিরূপ হয়?

(ক) নিম্নগামী সরলরেখা
(খ) মূল বিন্দুর দিকে অবতল
(গ) কেন্দ্রবিন্দুর দিকে উত্তল
(ঘ) ঊর্ধ্বগামী সরলরেখা

৪.. ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখার আকৃতি কিরূপ হয়?

(ক) মূল বিন্দুর দিকে উত্তল
(খ) মূল বিন্দুর দিকে অবতল 
(গ) কেন্দ্রবিন্দুর দিকে উত্তল 
(ঘ) ঊর্ধগামী সমরেখা

৫.. স্থির সুযোগ ব্যয় রেখার আকৃতি কিরূপ হয়?

(ক) সরলাকৃতির 
(খ) মূল বিন্দুর দিকে অবতল 
(গ) মূল বিন্দুর দিকে উত্তল 
(ঘ) ঊর্ধ্বগাম সরলরেখা


উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
ওসমান একজন দরিদ্র কৃষক। সে এক একর জমিতে ধান না পাট লাগাবে এ বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে ধান ও পাট দুটি চাষ করতে চায়। কিন্তু দুটি দ্রব্য একসাথে চাষ করতে পারবে না। 

৬.. ওসমানের সিদ্ধান্তহীনতাকে অর্থনীতির ভাষায় কি বলে?

(ক) দুষ্প্রাপ্যতা 
(খ) অসীম অভাব 
(গ) মৌলিক সমস্যা 
(ঘ) নির্বাচনের সমস্যা

৭.. এ ধরনের অর্থনীতির সমস্যার উদ্ভব হয়ে থাকে-

i. সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য
ii. অসীম অভাবের জন্য
iii. দরিদ্র হওয়ার জন্য

নিজের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

৮.. মূলধন নিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করা হয় কোন দেশগুলোতে?

(ক) অনুন্নত 
(খ) উন্নয়নশীল 
(গ) উন্নত 
(ঘ) অতি উন্নত

৯.. কোন দেশগুলোতে মিশ্র নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?

(ক) অনুন্নত 
(খ) পুঁজি বাদী 
(গ) উন্নত 
(ঘ) অতি উন্নত

১০.. কোনটি মানুষের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু?

(ক) বন্টন 
(খ) বিনিময় 
(গ) ভোগ 
(ঘ) উৎপাদক

১১.. কখন অর্থনৈতিক সমস্যা দূর হয়ে অর্থনৈতিক কল্যাণ প্রতিষ্ঠিত হবে?

(ক) কম বন্টন হলে 
(খ) সুষম বন্টন হলে 
(গ) অতি উৎপাদন হলে 
(ঘ) বিনিময় প্রক্রিয়া সহজ হলে

১২.. উৎপাদনে অংশগ্রহণের মূল্য হিসেবে ভূমির মালিক কি পায়?

(ক) খাজনা 
(খ) মজুরি 
(গ) সুদ
(ঘ) মূলধন

১৩.. নির্দেশমূলক অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়া কে নিয়ন্ত্রণ করে?

(ক) পুঁজি পাতি 
(খ) উৎপাদনকারী 
(গ) রাষ্ট্র 
(ঘ) শ্রমিক সংঘ

১৪.. কোন অর্থনৈতিক ব্যবস্থায় জমি কারখানা ফনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে?

(ক) ধনতান্ত্রিক 
(খ) নির্দেশমূলক 
(গ) মিশ্র 
(ঘ) ইসলামি

১৫.. কোন দেশকে মিশ্র অর্থব্যবস্থায় সূতিকাগার বলা হয়?

(ক) যুক্তরাষ্ট্র 
(খ) ভারত 
(গ) ইংল্যান্ড 
(ঘ) জাপান

যারা একটু পড়াশুনা করেছ তারা নিশ্চয়ই উপরে উপস্থাপিত প্রশ্নগুলির কিছু সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পেরেছ।  তবে সমস্যা নেই আমরা নিজের সকল বহুনির্বাচন প্রশ্নের উত্তর উপস্থাপন করছি। যারা চেষ্টা করেছ তারা উত্তর গুলোকে একটু মিলিয়ে নাও।


উপরে উপস্থাপিত বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর হল:
১ গ, ২ গ, ৩ গ, ৪ খ, ৫ গ, ৬ ঘ, ৭ ক, ৮ গ, ৯ ক, ১০ গ, ১১ খ, ১২ ক, ১৩ গ, ১৪ খ, ১৫ গ

উপরে আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং প্রশ্ন গুলোকে দেখতে পেলাম। এবারে আমরা সৃজনশীল প্রশ্ন গুলোকে দেখে নেই এবং তার উত্তর লেখার চেষ্টা করি।

সৃজনশীল প্রশ্ন (CQ)

১.. শফিক প্রয়োজনীয় কিছু দ্রব্য কিনতে বাজারে গিয়ে দেখলেন, ব্যক্তিগত উদ্যোগে অনেক বিক্রেতা সে সব দ্রব্য বিক্রি করছে এবং দ্রব্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে কোনোরূপ সরকারী হস্তক্ষেপ নেই। কিন্তু তিনি কেনাকাটা করতে গিয়ে দেখলেন, তার কাছে প্রয়োজনের তুলনায় টাকা কম। এ অবস্থায় তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং কি করবেন তা ভাবতে লাগলেন।

ক. মিশ্র অর্থনীতি কি
খ. উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা কর।
গ. শফিক কিভাবে তার সমস্যার সমাধান করবেন? অর্থনীতি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা কর।
ঘ. শফিকের দেশে অর্থব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ কর।

২.. লেলিনের দেশে প্রতিরক্ষা, সুশাসন, বিদ্যুৎ, ওয়াসা সহ আরো কিছু ব্যবসা ও সেবা খাত সরকারের নিয়ন্ত্রণাধীন। পাশাপাশি প্রায় সব ক্ষেত্রেই সে দেশে বেসরকারি খাত ও রয়েছে।

ক. উৎপাদন সম্ভাবনা রেখা কি?
খ. অর্থনীতিতে সকল অভাব একসঙ্গে পূরণ করা সম্ভব নয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত লেলিনের দেশ বিদ্যামান অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত অর্থব্যবস্থার সাথে অপরাপর অর্থব্যবস্থার তুলনা করে কোনটি অধিক উন্নত- মন্তব্য করো।

৩.. স্মিথ 'ক' দেশে বেড়াতে গিয়ে দেখলেন যে, দেশটিতে সকল অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু তার নিজের দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।

ক. উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?
খ. নির্বাচন কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তি মূল?
গ. স্মিথের দেশে যে অর্থব্যবস্থা প্রচলিত তার তিনটি বৈশিষ্ট্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত স্মিথ ও 'ক' দেশের অর্থ ব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব ও শ্রেণী বৈষম্যের তুলনা করো।




আশা করি, উপরে উপস্থাপিত প্রশ্ন উত্তর গুলি আপনার ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় প্রস্তুতি হিসেবে কাজে আসবে। পরবর্তীতে আমরা মানবিক শাখার এইচএসসি বাংলা প্রথম পত্র সাজেশন, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র সাজেশন, এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র সাজেশন, এইচএসসি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র সাজেশন, এইচএসসি অর্থনীতি প্রথম পত্র সাজেশন, এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্র সাজেশন, এইচএসসি পৌরনীতি প্রথম পত্র সাজেশন, এইচএসসি পৌরনীতি দ্বিতীয় পত্র সাজেশন, এইচএসসি ভূগোল প্রথম পত্র সাজেশন, এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্র সাজেশন, সহ অন্য অন্য সকল বিষয়ের বহুনির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব।

প্রতিদিন এই রকম HSC প্রস্তুতি ২০২২ এর অনলাইন কোর্স পাওয়ার জন্য অল টিপস বাংলা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form