বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ আশা করছি, আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা সামনে আগমন করতেছে। সেই উপলক্ষে আল্লাহর অশেষ রহমত ও নেকী অর্জনের লক্ষ্যে সামর্থ্যবান ও আর্থিক ভাবে উন্নত ব্যক্তিরা আল্লাহর ঘর কাবা শরীফে হজ করার জন্য অনেক হাজী বাংলাদেশ থেকে সেখানে গিয়েছেন। করোনার কারণে দুই বছর স্থানীয় ভাবে হজ পালন হলেও এই বার কিছু সংখ্যক লোককে হজ করার সুযোগ দিয়েছে সৌদি সরকার। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ও কিছু সংখ্যক হাজী হজের উদ্দেশ্যে সৌদি আরবে পৌছেছে। আর সেই সব হাজীদের মধ্যে অধিক অংশই বয়স জ্যেষ্ঠ অর্থাৎ বার্ধক্যকে পৌঁছেছে প্রায়। তাই তারা খুব সহজেই অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার আবহাওয়ার মধ্যে পার্থক্যের কারণে অনেকেই সেখানে অসুস্থ হয়ে পড়তে পারে। তবে সে জন্য চিন্তার কোন কারণ নেই। কেননা সৌদি সরকার তাদের জন্য বিশেষ এক চিকিৎসার সুবিধা চালু করেছে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সৌদি সরকারের সেই বিশেষ চিকিৎসা সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
অসুস্থ হাজীদের চিকিৎসার জন্য বিশেষ একটি স্বাস্থ্য সার্ভিস চালু করেছে সৌদি সরকার। যেটির নাম হ্যালো ডক্টর। এই সার্ভিসটির মাধ্যমে এই হাজীগণ খুব সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। এবং অনলাইন এর মাধ্যমেই চিকিৎসকদের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারবে। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজিল গত ২৯ জুন 'হ্যালো ডক্টর' সার্ভিস টির শুভ উদ্বোধন করেন। আর এই সার্ভিসটির অন্যতম অংশীদার সৌদি আরবের টেলিকমিউনিকেশন কোম্পানি। যারা উক্ত প্রকল্পটির অন্যতম অংশীদারিত্ব হিসেবে কাজ করছেন।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এই হ্যালো ডক্টর সার্ভিসটির অধীনে রোগাক্রান্ত হাজীগণকে পরিদর্শন, রোগ নির্ণয় ও ঔষধ বিতরণ করা এবং রোগীগণ এই সার্ভিসের মাধ্যমে সরাসরি রিয়াদে অবস্থিত সৌদি আরবের সর্ব প্রথম ভার্চুয়াল হাসপাতাল সিহহা সাথে যুক্ত হবেন। মন্ত্রী বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ ও জানান কারণ স্বস্তি ও নিরাপত্তার সাথে হজ শেষ করতে হাজীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেছেন বলে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, হাজীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য সতর্কতার সাথে প্রস্তুত রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর এর জন্য বেশ কয়েকটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র প্রস্তুত রয়েছে। এই সব চিকিৎসা কেন্দ্রে আছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ও সুসজ্জিত এম্বুলেন্স।
সৌদি আরবের প্রথম ভার্চুয়াল হাসপাতালে অর্থাৎ সিহহা যেকোনো সময় এক্সরে করার জন্য প্রস্তুত রয়েছেন। এবং স্ট্রোক সহ যে কোন জটিল রোগ ও পরিস্থিতিতে সেবা প্রদান করতে সক্ষম। হাসপাতালে রোগা আক্রান্ত হাজিগণ চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন চিকিৎসর সঙ্গে। এছাড়াও হাজীগণ হজ যাত্রায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে ৯৩৭ নাম্বারে কল করতে পারেন। এছাড়াও সৌদি আরবের প্রথম ভার্চুয়াল হাসপাতাল সিহহাটির সিহহাটি অ্যাপস ব্যবহার করে। অথবা সৌদি আরবে চিকিৎসা মন্ত্রণালয়ের টুইটার একাউন্টের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
'হ্যালো ডক্টর' সার্ভিসটি সত্যিই প্রশংসনীয় একটি কার্যক্রম যা সৌদি আরবে অবস্থিত হাজিগণের স্বাস্থ্য সেবায় বিশেষ ভূমিকা পালন করবে। আর প্রতি বছর হজযাত্রায় যত সম্ভব হাজিগণ শাহাদাত বরণ করেন। তার থেকে হয়তো এই হ্যালো ডাক্তার সার্ভিসের কারণে অনেক কম সংখ্যক হাজী হজ যাত্রায় অসুস্থ হয়ে শাহাদাত বরণ করবেন। হ্যালো ডাক্তার সার্ভিস টি চালু করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট অল টিপস বাংলার পক্ষ থেকে সৌদি আরব ও সৌদি আরবের শাস্ত্র মন্ত্রণালয় কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেননা তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজীগণের স্বাস্থ্য সেবার প্রতি বিশেষ নজর দিয়েছেন এবং তাদের জরুরি সেবা প্রদান করার জন্য বিভিন্ন চিকিৎসালায় ও এম্বুলেন্স প্রস্তুত করে রেখেছেন। যার ফলে দ্রুত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। এবং ৯৩৭ হট লাইন ও চালু করেছেন যেখানে ফোন করার মাধ্যমে সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয়েছে। আনন্দময় হোক হজযাত্রা এবং ঈদুল আযহার উৎসব এছাড়াও যারা নিম্নবিত্ত ও গরিব রয়েছেন হজ করতে সামর্থ্যবান নয়। এমন ব্যক্তির ঈদুল আযহা হোক উৎসবমুখর।
হাজীগণ চাইলে 'হ্যালো ডক্টর' সার্ভিসের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
৯৩৭ নাম্বারে ফোন করার মাধ্যমে সরাসরি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
সৌদি চিকিৎসা মন্ত্রণালয়ের টুইটার একাউন্টের মাধ্যমে যোগাযোগ করেও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও হাজীগণ চাইলে সরাসরি হাসপাতালে যোগাযোগ এর মাধ্যমে বা হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।
উপরোক্ত চিকিৎসা গ্রহণ পদ্ধতি মাধ্যমে হাজীগণ কি রকম চিকিৎসা পাবেনঃ-
উপরোক্ত এই চিকিৎসা পদ্ধতি বা সার্ভিসের মাধ্যমে হাজীগণ পরিদর্শন, রোগ নির্ণয় ও ঔষধ বিতরণ এর সুবিধা পাবেন। এবং এক্সরে ও স্ট্রোক সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ও যদি কোন প্রয়োজন হয় এর জন্য সৌদি সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতাল প্রস্তুত রেখেছেন। এবং সেখানে অবস্থিত এম্বুলেন্স গুলোও প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত করে রাখা হয়েছে। তাই বলা যায় হাজীগণ উক্ত সার্ভিসের মাধ্যমে সব ধরনের চিকিৎসা সেবা পেতে পারবেন।

