বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক আশা করি, আপনারা সকলে আল্লাহর অশেষ রহমত ও দয়ায় ভালো আছে। আজকে ও আমরা "অল টিপস বাংলা" সাইটে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের পোস্টের মূল বিষয় হলো আমাদের প্রত্যেকের ব্যবহার স্মার্টফোন বা মোবাইল ফোন এ যে সিম থাকে, সেই সিমের প্রয়োজনীয় সব কোড। আজকে আমরা আপনাদের সামনে সুন্দর ভাবে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। এর আগে ও আমরা এই বিষয় নিয়ে একটি পোস্ট করেছিলাম। তবে সেটি খুব বিস্তারিত একটি পোস্ট ছিল। কিন্তু আজকের পোস্টটি খুবই সংক্ষিপ্ত একটি পোস্ট হতে যাচ্ছে। এই পোস্টটি তে খুব সুন্দর ভাবে আমরা সেই সকল কোড গুলোকে উপস্থাপন করেছি। যা আপনারা এক নজরেই দেখে নিতে পারবেন এবং আগের পোস্টটির মতো এই পোস্টটি এতো বিস্তারিত হবে না।
বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়নের কারণে প্রত্যেক ব্যক্তির হাতে হাতে রয়েছে স্মার্টফোন। সেই স্মার্টফোন কে পরিচালনা করার জন্য প্রয়োজন একটি সিম কার্ড। তবে নিজের চাহিদা অনুসারে ব্যক্তি একের অধিক সিম ব্যবহার করতে পারেন। অর্থাৎ বর্তমানে সময়ের স্মার্টফোন গুলিতে দুইটি করে সিম রাখার স্থান রয়েছে। তবে বিভিন্ন কোম্পানি এর ব্যতিক্রম কেননা বাজারে এমন অনেক স্মার্টফোন বা মোবাইল ফোন পাওয়া যায় যে গুলি তে দুই অধিক সিম ধারন ক্ষমতার স্থান রয়েছে। তবে একটি ফোনে কতটি সিম থাকবে, না থাকবে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোন দরকার নেই। সিম একটি হোক আর দুই টি হোক সিমের অনেক প্রয়োজনীয় কোড দরকার হয়। যে কোড গুলি ছাড়া আমরা অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই কোড গুলোর মাধ্যমে আপনারা নানা ধরনের কাজ খুব সহজে সম্পন্ন করতে পারবেন। যেমন আপনার ভুলে যাওয়া মোবাইল নাম্বারের নাম্বার দেখতে পারবেন। ব্যালেন্স বা মোবাইলে টাকা আছে কিনা? সেটি দেখতে পারবেন। ইন্টারনেট ব্যালেন্স বা এমবি আছে কিনা? সেটি দেখতে পারবে। মিনিট আছে কিনা? সেটা দেখতে পারবেন। মিনিট অফার, ইন্টারনেট অফার, কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেন খুব সহজেই। আপনারা আপনাদের এই সব কাজ গুলো করতে পারবেন আমাদের আজকের এই পোষ্টের সাহায্যে। কেননা আজকে আমরা এই সব করার জন্য যে, সকল কোডের প্রয়োজন হয়। সেই সকল কোড আমরা আমাদের আজকের এই পোস্টে উপস্থাপন করব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে পোস্ট এর মূল প্রসঙ্গে চলে যাওয়া যাক-
সকল সিমের ভুলে যাওয়া নাম্বার চেক করার উপায়ঃ
- গ্রামীন সিমের যদি কোন ব্যক্তি নাম্বার ভুলে যায় তাহলে সেটি চেক করার কোড হল *2#
- রবি সিমে যদি কোন ব্যক্তি নাম্বার ভুলে যায় তাহলে সেটি চেক করার কোড হল *140*2*4#
- বাংলালিংক সিমের যদি কোন ব্যক্তি নাম্বার ভুলে যায় তাহলে সেটি চেক করার কোড হল *511#
- টেলিটক সিমের যদি কোন ব্যক্তি নাম্বার ভুলে যায় তাহলে সেটি চেক করার কোড হল *551#
- এয়ারটেল সিমের যদি কোন ব্যক্তি নাম্বার ভুলে যায় তাহলে সেটি চেক করার কোড হল *121*6*3#
সকল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার উপায়ঃ
- গ্রামীন সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হল *1010*1#
- রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হল *8811*1#
- বাংলালিংক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হল *874#
- টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হল *1122#
- এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হল *141*10#
সকল সিমের মূল ব্যালেন্স চেক করার উপায়ঃ
- গ্রামীন সিমের ব্যালেন্স চেক করার কোড হল *566#
- রবি সিমের ব্যালেন্স চেক করার কোড হল *222#
- বাংলালিংক সিমের ব্যালেন্সে চেক করার কোড হল *124#
- টেলিটক সিমের ব্যালেন্স চেক করার কোড হল *152#
- এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার কোড হল *778#
সকল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায়ঃ
- গ্রামীন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হল *566*10, *566*13#, *567# বা *121*1*4#
- রবি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হল *8444*88#, বা *222*81#
- বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্সে চেক করার কোড হল *124*5#, বা *222*3#
- টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হল *152#
- এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড হল *778*39#, বা *778*4#
উপরে উপস্থাপিত তথ্য গুলোই সচরাচর আমাদের সব থেকে বেশি কাজে লাগে। তবে বর্তমান সময়ে অনেকেই নানা ধরনের প্যাকেজ ব্যবহার করেন। তাই আউট নলেজ হিসেবে আমরা আপনাদের সামনে কোনো সিমের প্যাকেজ চেক করার কোড ও সকল সিমের অফার চেক করার কোড নিম্নে উপস্থাপন করলাম। এর সাহায্যে আপনারা সকল সিমের প্যাকেজ ও অফার দেখতে পারবেন। এবং নিজের চাহিদা অনুসারে সেই সকল প্যাকেজ বা অফার খুব সহজেই নিতে পারবেন।
সকল সিমের প্যাকেজ চেক করার উপায়ঃ
- গ্রামীন সিমের প্যাকেজ চেক করার কোড হল *111*7*2#
- রবি সিমের প্যাকেজ চেক করার কোড হল *140*14#
- বাংলালিংক সিমের প্যাকেজ চেক করার কোড হল *125#
- টেলিটক সিমের প্যাকেজ চেক করার কোড হল unknown
- এয়ারটেল সিমের প্যাকেজ চেক করার কোড হল *121*8#
সকল সিমের অফার চেক করার উপায়ঃ
- গ্রামীন সিমের অফার চেক করার কোড হল *444*1*2#
- রবি সিমের অফার চেক করার কোড হল *999#
- বাংলালিঙ্ক সিমের অফার চেক করার কোড হল *7323#
- টেলিটক সিমের অফার চেক করার কোড হল unknown
- এয়ারটেল সিমের অফার করার কোড হল *222*1#
আমরা সচরাচর মোবাইল ফোন ইউজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। যার সমাধান স্বরূপ আমরা সে সকল সিম অপারেটরের কাস্টমার কেয়ারের নাম্বারে কল করে। তার সমাধানের জন্য তাদের সঙ্গে কথা বলি অনেকেই রয়েছে। যারা এই সম্পর্কে জানে না এবং অনেকে কাস্টমার কেয়ারের নাম্বারও তারা জানে না। এ কারণে আমরা তাদের জন্য আজকে আমাদের এই পোস্টে সকল সিমের কাস্টমার কেয়ারের নাম্বার উপস্থাপন করলাম। এখন আপনারা ও চাইলে আপনাদের নানা ধরনের সমস্যার সমাধান করার জন্য কাস্টমার কেয়ারে ফোন করে সমাধান করতে পারবেন।
সকল সিম অপারেটরের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার উপায়ঃ
- গ্রামীন সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 121, 01711594594
- রবি সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 123, 88 01819400400
- বাংলালিংক সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 111
- টেলিটক সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 121, 01500121121-9
- এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 786, 01678600786
বিশেষ দ্রষ্টব্যঃ টেলিটক সিমের কাস্টমার কেয়ার এর যে নাম্বারটি উপস্থাপন করা হয়েছে। টেলিটক নাম্বারটির শেষে যে 1 সংখ্যাটি রয়েছে। এই 1 সংখ্যাটির পরিবর্তে যদি কোন ব্যক্তি 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যা ব্যবহার করে। তাহলে ও সে টেলিটকের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবে।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা আগে ও এই বিষয়ে একটি পোস্ট করেছিলাম যেটি ছিল খুবই বিস্তারিত একটি পোস্ট। তবে আজকের এই পোস্টটি আমরা খুব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি এবং আমরা এখানে সব গুলোকে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করেছি। অর্থাৎ যেখানে ব্যালেন্স চেক করার কোড রয়েছে সেখানে শুধুমাত্র ব্যালেন্স চেক করার কোড রয়েছে এবং তার সকল সিমের। এবং যেখানে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড রয়েছে, সেখানে ও সকল সিমের শুধুমাত্র ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড এ উপস্থাপন করা হয়েছে। এই ভাবেই আমরা উপরে সুন্দর ভাবে সংযুক্ত আকারে সকল সিমের প্রয়োজনীয় কোড গুলো কে উপস্থাপন করেছি। আশা করি, আপনাদের পোস্টটি বা আর্টিকেলটি ভালো লেগেছে। এতক্ষণ যাবৎ আমাদের পোস্টটি সুন্দর ভাবে পাঠ করার জন্য সফল দর্শকবৃন্দ কে অল টিপস বাংলা ওয়েবসাইটের পক্ষ থেকে জানাই, আন্তরিক ধন্যবাদ।

