নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার উপায়| নগদ কাস্টমার কেয়ারের নাম্বার।

বর্তমান সময়ের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং এর নাম হল নগদ। আর এটি বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সেবা। আর এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই একে অপরের সঙ্গে অর্থ আদান প্রদান করা যায়। এছাড়াও অনেক জরুরী কাজ এর মাধ্যমে সম্পন্ন করা যায়। নগদের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল, ছাড়াও বিভিন্ন দোকানের বিল খুব সহজেই এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়। আর এ কারণেই দিন দিন নগদ এর জনপ্রিয়তা আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে যেহেতু এর জনপ্রিয়তা নগদ ব্যবহারকারীরা অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর এই সমস্যার সমাধানের জন্য তারা নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু পারেন না। তাই আজকে আমরা নগদ কাস্টমার কেয়ার এর সঙ্গে যোগাযোগ করা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। এবং নগদের প্রধান কার্যালয়, নগরের বিভিন্ন ধরনের কাস্টমার কেয়ার কোথায় অবস্থিত এবং সে গুলির ঠিকানা ও তাদের সাথে যোগাযোগ করার বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আমরা আজকের এই পোস্টে আলোচনা করব-


নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার উপায়ঃ

নগদের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের ফোন নাম্বারের প্রয়োজন রয়েছে। সাধারণত নগদ কাস্টমার কেয়ারে দুইটি নাম্বার রয়েছে। আর সেই দুটি নাম্বারে যে কোন নাম্বারে কল দিলেই আপনারা খুব সহজেই নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেন। এবং আপনাদের সমস্যা গুলো কে সমাধান করতে পারবেন। আর নিম্নে আমরা নগদ কাস্টমার কেয়ারের সেই দুইটি নাম্বার উপস্থাপন করলাম-

  • নগদ কাস্টমার কেয়ারের প্রথম নাম্বার- 16167
  • নগদ কাস্টমার কেয়ারের দ্বিতীয় নাম্বার- 09609616167

উপরোক্ত এই নাম্বার দুইটি দিয়ে আপনারা খুব সহজেই নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বার দুইটি যে কোনো একটি দ্বারা আপনারা চাইলেই নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এ ছাড়াও যারা স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন, তারা চাইলে খুব সহজেই নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আর নিম্নে আমরা নগদ কাস্টমার কেয়ারের ই-মেইল এড্রেসটি উপস্থাপন করলাম-

নগদ কাস্টমার কেয়ারের ইমেইল এড্রেসঃ info@nagad.com.bd

আপনারা চাইলে উপরে উপস্থাপিত ই-মেইল এড্রেস টি সাহায্য ও নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

নগদের প্রধান কার্যালয়ঃ

প্রতিটি মোবাইল ব্যাংকিং অপারেটারের এ প্রধান কার্যালয় থাকে। তেমনি নগদের ও একটি প্রধান কার্যালয় রয়েছে, যেখান থেকে মূলত সব ধরনের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। আর নগদের প্রধান কার্যালয় এটি নিম্নে উপস্থাপন করা হলো-

নগদের প্রধান কার্যালয়ের ঠিকানাঃ ডেল্টা ডাহলিয়া টাওয়ার (লেভেল ১৩ এবং ১৪) ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩।

উপরে উপস্থাপিত ঠিকানা টি হল বাংলাদেশের ডাক বিভাগের নির্মিত মোবাইল ব্যাংকিং অপারেটর নগদ এর প্রধান কার্যালয়ের ঠিকানা।

চিটাংগে অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের নাম্বার- +8801991 558875

আপনারা চাইলে চিটাগাংগে অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে ও উপরোক্ত এই নাম্বারটির মাধ্যমে খুব সহজে যোগাযোগ করতে পারবেন।

এছাড়া ও বাংলাদেশের ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং অপারেটর নগদের বেশ কিছু স্থানে কাস্টমার কেয়ার রয়েছে। আমরা পর্যায়ক্রমে সেগুলি কেউ ও নিম্নে ধারাবাহিক ভাবে উপস্থাপন করলাম-


নগদ কাস্টমার কেয়ারের বিভিন্ন ঠিকানাঃ

দিনাজপুরে অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ আনসার ম্যাটের পাশে, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর, এখানেই অবস্থিত দিনাজপুরের নগদ কাস্টমার কেয়ার।

লক্ষ্মীপুরে অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ হাজী মার্কেট (দ্বিতীয় তলা), বাগাবাড়ি, ঢাকা এবং রায়পুর মেইন রোড, সদর, লক্ষীপুর- 3700। এখানেই অবস্থিত লক্ষীপুরের নগদ কাস্টমার কেয়ার।

ঢাকায় অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ ফ্রেন্ড টাওয়ার (দ্বিতীয় তলা), প্রাইমারি স্কুল রোড, জামগড়া চৌরাস্তা, আশুলিয়া, ঢাকা। এখানেই অবস্থিত ঢাকার নগদ কাস্টমার কেয়ার।

গাজীপুরে অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ আশীষ বাঁধন (নিম্ন তলা), ঢাকা এবং টাঙ্গাইল হাইওয়ে, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর-১৭৫০। এখানেই অবস্থিত গাজীপুর নগদ কাস্টমার কেয়ার।

খুলনায় অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ 30 বি ডি কে রোড, ফ্লড ৩০, ব্লক বি, বিসমিল্লাহ ভ্যাবান, খালিশপুর, খুলনা। এখানেই অবস্থিত খুলনা নগদ কাস্টমার কেয়ার।

নারায়ণগঞ্জ এ অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ আদমজী ই পি জেড এরিয়া, কদমতলী পুল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ- ১৪৩০। এখানেই অবস্থিত নারায়ণগঞ্জ নগদ কাস্টমার কেয়ার।

চিটাগাংয়ে অবস্থিত নগদ কাস্টমার কেয়ারের ঠিকানাঃ 8R:6+5V8, শেখ মুজিব রোড, চট্টগ্রাম, বাংলাদেশ। এখানেই অবস্থিত চিটাগাং নগদ কাস্টমার কেয়ার।








উপরে উপস্থাপিত ঠিকানা গুলি, সব গুলি নগদ কাস্টমার কেয়ারের ঠিকানা। আপনারা চাইলে এর যে কোন একটি তে গিয়েই আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনারা যদি নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলতে চান। তাহলে উপরে উপস্থাপিত নাম্বার গুলো কে অনুসরণ করতে পারেন অথবা ইমেইল এড্রেস গুলো কে অনুসরণ করতে পারেন। অর্থাৎ নাম্বার ওই ই-মেইল এড্রেস এর মাধ্যমে আপনারা খুব সহজেই নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেন। যেহেতু বর্তমান সময়ে নগদ কাস্টমার কেয়ার একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর। তাই বিভিন্ন সময়েই কাস্টমাররা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। এ কারণেই কাস্টমাররা নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ বা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান। তাই উপরে আমরা নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার এবং নগদ কাস্টমার কেয়ারের কিছু ঠিকানা উপস্থাপন করেছি।

আশা করি, উপরের তথ্য গুলি আপনাদের উপকারে আসবে।  প্রতিদিন এ রকম নতুন নতুন টিপস গুলো আপডেট পাওয়ার জন্য ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ যাবত যে, সকল ভিজিটর আমাদের এই পোস্টটি কে সম্পূর্ণ ভাবে পাঠ করেছে তাদের কে "অল টিপস বাংলা" ওয়েবসাইটের পক্ষ থেকে জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form