বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসলামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ আশা করি, আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে ভাল আছেন। প্রতিদিনের মতো আজকে ও আমরা "অল টিপস বাংলা" ওয়েবসাইটে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর আজকের পোষ্টের বিষয় হলো মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখার উপায়। অর্থাৎ আজকে আমরা আমাদের এই পোস্টে কথা বলব। মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের সন্তানের স্কুলের উপবৃত্তির টাকা দেখবেন এর উপায় বা নিয়ম নিয়ে।
বর্তমান সময়ে প্রায় সকল শিক্ষার্থী উপবৃত্তি টাকা পায়। আর সেই টাকা আগে শিওর ক্যাশের মাধ্যমে দিলে ও এখন প্রায় বেশির ভাগ ক্ষেত্রেই নগদের মাধ্যমে প্রদান করা হয়। তাই আপনি যদি আপনার সন্তানের বা আপনার ভাই বোনের স্কুল থেকে আসা উপবৃত্তির টাকা চেক করতে চান। তাহলে আমাদের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কেননা আজকের এই পোস্টে আমরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে উপবৃত্তির টাকা দেখতে হয় তার নিয়ম বা উপায় সম্পর্কে বিস্তারিত ভাবে উপস্থাপন করব। তাই চলুন, বেশি কথা না বাড়িয়ে নিচে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে উপবৃত্তির টাকা দেখবেন এর নিয়ম বা উপায় জেনে নেওয়া যাক-
বর্তমান সময়ে প্রায় সকল ছাত্র-ছাত্রীকে এই উপবৃত্তি দেওয়া হয়। আর সেই উপবৃত্তি টাকা আসছে কিনা? এটি জানার জন্য সকলে অনেক আগ্রহী হয়ে থাকে। এবং সেই টাকা চেক করার জন্য ও তারা আগ্রহী হয়ে থাকে। এ কারণেই তারা নিজেরা না জানার কারণে অন্য কারো কাছে গিয়ে সেই টাকা আসছে কিনা চেক করে দেখার জন্য বলে। কারো কাছে না গিয়ে নিজেই কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তির টাকা দেখবেন তার উপায় সম্পর্কে জেনে নিন-
বর্তমান সময়ে উপবৃত্তির টাকা ডাক বিভাগ বিভাগের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই বেশির ভাগ এসে থাকে। তাই আজকে আমরা নগদ একাউন্টে উপবৃত্তির টাকা এসেছে কিনা? তা চেক নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব।
নগদ একাউন্টে উপবৃত্তি টাকা দেখার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। আর আমরা সে সব ধাপ নিম্নে উপস্থাপন করছি, আপনি সেই সকল ধাপকে অনুসরণ করে আপনার সন্তান বা আপনার ভাই বোনের উপবৃত্তির টাকা দেখতে পারবেন। আর উপবৃত্তির টাকা দেখার জন্য সে সব নিয়ম গুলোকে অনুসরণ করুন।
- প্রথমেই আপনাকে মোবাইল ফোনে ডায়াল প্যাড এ গিয়ে *167# টাইপ করতে হবে। টাইপ করা হয়ে গেলে সেটিকে ডায়াল করতে হবে।
- এরপর আপনার ফোনের স্ক্রিনে মেনু অপশন শো করবে। সেখান থেকে আপনাকে মাই নগদ (My Nagad) অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর আপনাকে চেক ব্যালেন্স (Chack Balance) অপশন নির্বাচন করতে হবে।
- এরপর আপনার নগদ একাউন্টের গোপন পিন (PIN) নাম্বারটি বসিয়ে সাবমিট করতে হবে।
উপরোক্ত এই ধাপ গুলো অনুসরণ করার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আপনার নগদ একাউন্টের মূল ব্যালান্স বা বর্তমান ব্যালেন্স শো করবে। এবং আপনি দেখতে পারবেন আপনার নগদ একাউন্টে বর্তমানে কত টাকা রয়েছে।
বর্তমান সময়ে বিকাশ ও একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অপারেটর। উপবৃত্তির টাকা বিকাশের মাধ্যমে ও দেওয়া হয়। আর আজ কে যেহেতু আমরা টাকা দেখার নিয়ম বা উপায় সম্পর্কে পোস্ট আপলোড করছি। তাই বিকাশ থেকে কিভাবে উপবৃত্তির টাকা দেখতে হয়। তার নিয়ম সম্পর্কে উপস্থাপন করব না এটি কি করে হয়। তাই চলুন, বিকাশ থেকে উপবৃত্তির টাকা দেখার নিয়ম বা উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক-
আপনার সন্তান বা ভাই-বোনের টাকা উপবৃত্তি টাকা যদি বিকাশের মাধ্যমে আসে, তাহলে সঙ্গে সঙ্গে একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে। এছাড়াও আপনি চাইলে দুইটি মাধ্যমে বিকাশে টাকা এসেছে কিনা তা চেক করতে পারবেন। আর এর জন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। তা আমরা নিম্নে উপস্থাপন করছি। তাই চলুন, উপবৃত্তির টাকা দেখার নিয়ম বা উপায়। জেনে নিন!
- প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এ গিয়ে *247# টাইপ করতে হবে, এবং সেটিকে ডায়াল করতে হবে।
- ডায়াল করার পর আপনার মোবাইল ফোনের স্ক্রিনে মেনু অপশন গুলো শো করবে। সেখান থেকে আপনাকে মাই বিকাশ (My Bikash) অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর আপনাকে চেক ব্যালেন্স (Chack Balance) অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর আপনাকে আপনার বিকাশের গোপন পাঁচ ডিজিটের পিন নাম্বারটি বসাতে হবে। এবং সাবমিট বাটনে ক্লিক করে, সাবমিট করতে হবে।
উপরোক্ত ধাপ গুলোর সঠিক সম্পূর্ণ করার কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স শো করবে। এবং আপনি সেখান থেকে দেখে দিতে পারবেন। আপনার বিকাশ একাউন্টে আপনার সন্তান বা ভাই বোনের উপবৃত্তির টাকা এসেছে কিনা?
- বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনার সন্তান, বা ভাই বোনের উপবৃত্তির টাকা চেক করার জন্য, আপনাকে প্রথমেই আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আর বিকাশ অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি play store বা apple store এর সহায়তা নিতে পারেন। প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করার পর সেটা ইন্সটল করতে হবে।
- এরপর আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এবং আপনার বিকাশ একাউন্টের গোপন পাঁচ ডিজিটের পিন PIN নাম্বারটি দিতে হবে। এবং বিকাশ অ্যাপসে লগইন Login করতে হবে।
- লগইন হয়ে গেলে, বিকাশ অ্যাপসে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার বিকাশ অ্যাপসের উপরে ব্যালেন্স জানতে ট্যাব করুন, বলতে একটি লেখা দেখতে পাবেন। আর আপনি সেখানে ট্যাব করতেই আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স শো করবে। এভাবেই আপনি আপনার সন্তান বা ভাই বোনের উপবৃত্তি টাকা চেক করে নিতে পারবেন।
আপনার সন্তান বা ভাই-বোনের উপবৃত্তির টাকা আপনি খুব সহজেই বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এছাড়াও আমরা নিম্নে বিকাশ থেকে উপবৃত্তির টাকা তোলার নিয়ম বা উপায় দেখালাম।
- উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য আপনাকে আপনার নিকটস্থ বিকাশ এজেন্টের কাছে যেতে হবে।
- এজেন্টকে আপনি কত টাকা তুলবেন তার পরিমাণ সম্পর্কে জানাতে হবে।
- এরপর আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *247# টাইপ করে সেটিকে ডায়াল করতে হবে।
- এবং ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করতে হবে।
- এরপর ফ্রম এজেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে।
- তারপর এজেন্টের বিকাশ একাউন্টের নাম্বারটি দিতে হবে।
- এবার আপনাকে টাকার পরিমাণ বসাতে হবে। অর্থাৎ আপনি কত টাকা তুলবেন তার পরিমাণ।
- সর্বশেষ আপনাকে আপনার বিকাশ একাউন্টের গোপন ৫ ডিজিটের পিন PIN নাম্বারটি দিতে হবে।
আরো পড়ুনঃ ফেসবুকে জানা অজানা ও গোপন ১০ টি অভিনব তথ্য।
উপরে উপস্থাপিত পদ্ধতি গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার বিকাশ একাউন্টে আসা উপবৃত্তির টাকা উত্তোলন করতে পারবেন।
বর্তমানে সময়ে বাংলাদেশের প্রায় শত ভাগ শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেয়ে থাকে। ক্লাস ওয়ান থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই কার্যক্রম চলে। বাংলাদেশ সরকার শতভাগ শিক্ষার্থীদের কে উপবৃত্তির টাকা দিলে ও অনেক কারণেই অনেকের কাছে উপবৃত্তির টাকা আসে না। আর এখন আমরা উপবৃত্তির টাকা না আসার কারণ সম্পর্কে আপনাদের বলব। উপবৃত্তির টাকা অনেক কারণেই না আসতে পারে, তবে আমরা কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরা হলো-
- আপনার সন্তান বা ভাই বোনকে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হয়তো সিলেক্ট করা হয়নি।
- হয়তো আপনার মোবাইল ব্যাংকিং এ কোন সমস্যা রয়েছে।
- এছাড়াও হয়তো আপনার সন্তান বা ভাই-বোনের দেওয়া প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে কোন সমস্যা রয়েছে।
- সাধারণত এই সব কারণ থেকেই আপনার সন্তান বা ভাই-বোনের উপবৃত্তির টাকা না আসতে পারে। তবে এর সমাধান স্বরূপ আপনি আপনার ভাই বোন বা সন্তানের প্রধান শিক্ষকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে পারেন।
আরো পড়ুনঃ পনেরো হাজার টাকার ভালো মোবাইল।
ক্লাস ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেয়ে থাকে। আর উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আমরা প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষকের কাছে দিয়ে থাকি। তারপরে ও যদি উপবৃত্তির টাকা না আসে তাহলে নিম্নে উপস্থাপিত করণীয় গুলো দেখে নিন-
- আপনার সন্তান বা ভাই-বোন উপবৃত্তির টাকা পাওয়ার যোগ্য কিনা সেই বিষয়ে লক্ষ্য করে নিন।
- আপনার দেওয়া ডকুমেন্ট গুলি সঠিক রয়েছে কিনা সেগুলো যাচাই করুন।
- আপনার প্রদত্ত মোবাইল ব্যাংকিং এ কোন সমস্যা রয়েছে কিনা? সেটি যাচাই করুন।
- উপবৃত্তির টাকা পাওয়ার জন্য আপনার সন্তানকে বা ভাই-বোনকে স্কুল থেকে সিলেক্ট করা হয়েছে কিনা? তার যাচাই করুন।
- আপনার সন্তান বা ভাই-বোনের প্রবৃত্তির টাকা আসছে না কেন? তা জানার জন্য প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করুন।
উপবৃত্তির টাকা না আসলে উপরে উপস্থাপিত পাঁচটি পদ্ধতি অনুসরণ করুন।
প্রিয় অভিভাবক এবং শিক্ষার্থী আপনি ও যদি উপবৃত্তির টাকা চেক করতে না পারেন। অথবা উপবৃত্তির টাকা পাচ্ছেন না এর সমাধান ইত্যাদি জানার জন্য আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন। প্রতিদিন এই রকম নিত্য নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের "অল টিপস বাংলা" ওয়েবসাইটকে নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ যাবত যে, সকল ভিজিটর আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পাঠ করেছে তাদেরকে "অল টিপস বাংলা" ওয়েবসাইট এর পক্ষ থেকে জানাই, ধন্যবাদ।






