SSC পরীক্ষায় ভালো ফলাফল করার উপায়। A+ পাওয়ার জন্য এখনে দেখে নিন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সম্মানিত মুসলিম দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহি। অন্য অন্য জাতি বা ধর্মবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  প্রতিদিনের মতো আজকে ও আমরা অল টিপস বাংলা ওয়েবসাইটে নতুন একটি শিক্ষামূলক পোস্ট নিয়ে হাজির হয়েছি। যেই পোস্টটির মূল বিষয় হচ্ছে, এসএসসি পরীক্ষার্থীরা কিভাবে ভালো ফলাফল করবে। আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলব অর্থাৎ আজকে আমরা এই পোস্টে কিভাবে এসএসসি তে ভালো ফলাফল করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। আর যারা এসএসসি শিক্ষার্থী দর্শকবৃন্দ রয়েছে তারা এই পোস্ট থেকে অনেক উপকৃত হবে।

যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা পরীক্ষার সময় সকলেই পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তা করে। আর পরীক্ষার এই ফলাফল নিয়ে চিন্তা করাটা একটি স্বাভাবিক প্রক্রিয়া বা বিষয়। আর আমাদের এই ধরনের চিন্তা ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর আমরা যেহেতু আজকে এসএসসিতে ভালো ফলাফল করার উপায় উপস্থাপন করব। তাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে এসএসসিতে ভালো ফলাফল করবেন।


এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার উপায়ঃ-

১. পড়াগুলোকে নিজের মত করে সাজিয়ে পড়া।

পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ইতিবাচিক ভাবনা চিন্তা থাকতে হবে। পরীক্ষায় ভয় পাওয়া চলবে না। পরীক্ষার রুটিন অনুযায়ী পড়া গুলো কে সুন্দর ভাবে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। তারপর পড়া শুরু করতে হবে এতে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে এবং পড়া ও মনে থাকবে।

২. বন্ধুদের সাথে নিয়মিত গ্রুপ স্টাডি করা।

পরীক্ষায় ভালো ফলাফল করার গুরুত্বপূর্ণ একটি দিক হলো গ্রুপ স্টাডি করা। কেননা গ্রুপ স্টাডি করলে যে বিষয়টি নিয়ে তোমরা গ্রুপে স্টাডি করবে সেই বিষয়টি সুস্পষ্ট ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে। এতে করে পড়াটি তোমাদের বেশিক্ষণ মনে থাকবে এবং জটিল বিষয় গুলো আলোচনার মাধ্যমে তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। যা পরীক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

৩. পড়ার সময় ভুল হলে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা।

পড়ার সময় তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা কোথায় ভুল করছ? কেন ভুল করছ? এবং এই ভুলের সমাধান কি? যদি তোমরা তা করতে পারো তাহলে তোমরা সেই প্রশ্নটির উত্তর অনেক সময় মনে রাখতে পারবে। কেননা ভুল থেকে নেওয়া শিক্ষা আমরা সহজে ভুলে যাই না।

৪. পড়ার সময় বেশি বেশি লেখার অভ্যাস করা।

কোনো বিষয় পড়ার পর তোমরা সেই বিষয় সম্পর্কে লেখালেখি করবে। কেননা এতে করে তোমরা তোমাদের ভুল গুলোকে ধরতে পারবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। কেননা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য নির্ভুল লেখা অন্যতম প্রধান শর্ত। আর পড়ার সময় না দেখে লিখলে ভুল গুলো কে খুব সহজেই ধরা সম্ভব হয়। যার ফলে তোমরা নিজেদের ভুল গুলো কে খুব সহজেই সমাধান করে নিতে পারব।

৫. নিজের প্রয়োজন অনুসারে নোট তৈরি করে নেওয়া।

পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নোট অতীবো গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। আর সেই নোটে থাকা পড়া গুলো অল্প সময়ে রিভিশন দেওয়ার মাধ্যমে কম সময়ে অনেক বেশি পড়াশোনা করা যায়।  যার ফলে পরীক্ষার প্রস্তুতি ভালো হয়। তাই নিজের প্রয়োজন অনুসারে অর্থাৎ তুমি যে বিষয়ে দক্ষ না সেই বিষয় গুলোর সুন্দর নোট তৈরি করার মাধ্যমে পড়ালেখা করা।

৬. ক্লাসরুমে দেওয়া শিক্ষকের লেকচার কে ফলো করা।

বিদ্যালয় এ নিয়মিত উপস্থিত থাকা এবং ক্লাস শিক্ষকের লেকচারকে মনোযোগ সহকারে শ্রবণ করা। কেননা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে ক্লাসের শিক্ষক আলোচনা করে থাকে। তাছাড়াও জটিল বিষয় গুলো ক্লাস শিক্ষকের কাছ থেকে সমাধান করে নেওয়া। তাই প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকার মাধ্যমে স্যারের লেকচারকে গুরুত্ব সহকারে শ্রবণ করা। পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৭. নিয়মিত সালাত আদায় করা।

নিয়মিত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা ও জীবনে সফল হওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য চাওয়া। আর নিয়মিত সালাত আদায় করার কারণে আমাদের শরীর মন সচল ও সক্রিয় হয়। যার ফলে আমাদের পড়ায় মনোযোগ বৃদ্ধি পায়। যা আমাদের ভালো ফলাফল করার জন্য উদ্বুদ্ধ করে।

৮. পরীক্ষার খাতায় সুন্দর ভাবে উপস্থাপন করা।

পরীক্ষার খাতায় সুন্দর ভাবে লেখা হাতের লেখাকে ভালো করা এবং গোছালো ভাবে পরীক্ষার উত্তর কে খাতায় উপস্থাপন করা। কেননা গোছালো ও সুন্দর হাতের লেখা শিক্ষকদের আকৃষ্ট করে। যা অধিক নাম্বার পেতে সহায়ক ভূমিকা পালন করে। পড়ালেখা ভালো করার পরও যদি কোন শিক্ষার্থী পরীক্ষার খাতায় সঠিক ভাবে এবং গোছালো ভাবে উপস্থাপন করতে না পারে। তাহলে তার পরীক্ষার পূর্ব প্রস্তুতি মূল্যহীন। তাই সুন্দর ভাবে পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর উপস্থাপন করা। এবং পরীক্ষার সময় বা টাইম মেনটেন করে প্রশ্নের উত্তর উপস্থাপন করা। পরীক্ষায় সব গুলো উত্তর কমপ্লিট ভাবে উপস্থাপন করা।

এ তো গেল পরীক্ষার পূর্ববর্তী প্রস্তুতি ও পরীক্ষার হলে প্রশ্ন উত্তর কিভাবে উপস্থাপন করতে হবে তার পর্ব। এখনো বাকি রয়েছে পরীক্ষার খাতায় সঠিক নিয়মে লেখা। এবার আমরা আলোচনা করব পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবে। অর্থাৎ এখন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। পরীক্ষার খাতায় লেখার নিয়মাবলী। চলো তাই দেরি না করে পরীক্ষার খাতায় লেখার নিয়মাবলী গুলো দেখে নেওয়া যাক।


পরীক্ষার খাতায় লেখার নিয়মঃ-

  • বিসমিল্লাহ সহকারে খাতায় লেখার শুরু করা।
  • পরীক্ষার খাতায় কালো, নীল এবং পেন্সিল ছাড়া বেগুনি, লাল, সবুজ, গোলাপি এই ধরনের রং ব্যবহার না করা।
  • পরীক্ষার খাতা পাওয়ার পর সতর্কতার সাথে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় তথাপি সুন্দর ভাবে উপস্থাপন করা।
  • অতিরিক্ত খাতা নিলে তার তথ্য পূর্ববর্তী খাতায় সঠিক স্থানে যথা নিয়মে উপস্থাপন করা।
  • পরীক্ষার হলে দ্রুত গতিতে লেখার চেষ্টা করা। দ্রুত গতিতে লিখতে গিয়ে লেখা একটু খারাপ হলে দুশ্চিন্তা না করা। কেননা দ্রুত লিখলে লেখা একটু খারাপ হবে এটাই স্বাভাবিক। তাই চিন্তা না করে মনোযোগ সহকারে সুন্দর ভাবে উপস্থাপন করায় ভালো ফলাফলের জন্য যথেষ্ট।
  • উত্তরপত্রে কোটেশন, রেফারেন্স ও পয়েন্ট নীল কালি দিয়ে লেখা। এবং সেগুলোকে আন্ডারলাইন করে দেওয়া। এতে করে পরীক্ষক সহজেই দেখতে পাবেন।
  • পরীক্ষার খাতায় সকল প্রশ্নের উত্তর উপস্থাপনের চেষ্টা করা। সময় না থাকলে উত্তর ছোট করে লিখে সকল উত্তর লেখা।
  • সম্ভব হলে পরীক্ষার খাতায় প্রশ্নের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা।
  • পরীক্ষার খাতায় উত্তর অসম্পন্ন হয়ে গেলে। সে ক্ষেত্রে বাংলা পরীক্ষায় অ.পৃ.দ্র. ও ইংরেজি পরীক্ষার সময় টু বি কনটিনেন্ট লেখা উত্তম।
  • পরীক্ষার খাতায় হাবিজাবি লিখে ভর্তি না করা। কেননা মনে রাখবেন পরীক্ষার খাতায় পৃষ্ঠা গণে নাম্বার দেওয়া হয় না। আপনার লেখার উপর ভিত্তি করে নাম্বার দেওয়া হয়। তা কম হলেও যথেষ্ট।
  • পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর পেরলে এক কথায় প্রকাশ করার চেষ্টা করা।
  • খাতায় কোনো পৃষ্ঠা ছেড়ে গেলে দুশ্চিন্তা না করে সেটাতে একটি দাগ টেনে দেওয়া।
  • পরীক্ষার শেষের দিকে উত্তরপত্রকে ভালোভাবে রিভিশন করে নেওয়া। কেননা অনেক সময় দাড়ি, কমা, আকা, একার অথবা গণিত পরীক্ষার ক্ষেত্রে প্লাস, মাইনাস ইত্যাদি ছোট খাটো ভুল হওয়ার সম্ভাবনা থাকে।


প্রিয় এসএসসি শিক্ষার্থী উপরোক্ত নিয়ম গুলো ফলো করার মাধ্যমে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে পারো। সঠিক নিয়মে সুন্দর ভাবে পড়াশোনা করা এবং পরীক্ষার খাতায় সুন্দর ভাবে এবং গোছালো ভাবে উপস্থাপন করার মাধ্যমে পরীক্ষককে আকৃষ্ট করা আর পরীক্ষক আকৃষ্ট। ত হলে ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। তাই উপরোক্ত কথা গুলোকে সুন্দর ভাবে মেনে চললে। তোমরা এস এস সি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। ভবিষ্যতেও আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সম্পর্কে আরো টিপস মূলক পোস্ট আপলোড করব। ইনশাআল্লাহ


2 Comments

Previous Post Next Post

Contact Form